ট্রাম্পের আচরণ এখনো নিশ্চিত নয়। মধ্যবর্তী নির্বাচনের রায়কে তিনি এরই মধ্যে উপেক্ষা করতে শুরু করেছেন। স্পষ্টত তিনি ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করতে দৃঢ় প্রতিজ্ঞ। গত সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের দায়িত্ব থেকে জেডি ভ্যান্সকে হঠাৎ সরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে আলোচনার আর কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র এখনো ইরানের ওপর সামরিক ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে আকাশ, স্থল ও সমুদ্রপথে অবরোধ আরোপের মাধ্যমে এ চাপ বজায় রাখা হচ্ছে। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যসংকটও অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে পতন কিংবা অভ্যন্তরীণ বিদ্রোহের আশঙ্কায় তেহরান পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। এমন কিছু ঘটলে সেটিই হবে নেতানিয়াহুর জন্য সুযোগ। এমনকি তিনি কৃত্রিমভাবে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি করার চেষ্টাও করতে পারেন, যাতে আবারো ট্রাম্পকে অনিচ্ছা সত্ত্বেও সে সংঘাতে জড়িয়ে ফেলা যায়। তাই এবার নেতানিয়াহুকে থামানোর সময় এসেছে। তাকে ক্ষমতা থেকে সরালেই যে বৃহত্তর সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, তা নয়। তবে এতে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। ইসরায়েলে নির্বাচনের পর তাকে চূড়ান্তভাবে থামানোর যে বিরল সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই হাতছাড়া করা, নষ্ট করা কিংবা কাজে লাগাতে ব্যর্থ হওয়া চলবে না।

[দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে]

সাইমন টিসডাল : দ্য গার্ডিয়ানের পররাষ্ট্রনীতি বিশ্লেষক