মহাবিশ্বের সবকিছু রহস্যকেন্দ্রিক। কালক্রমে এ রহস্য কিছুটা উন্মোচিত হলেও এখনো অনেকাংশই গুপ্ত, অস্পষ্ট। তবে পৃথিবী, মানুষ, জীবন, মৃত্যু ছাড়াও অনেক প্রশ্নেরই ভিত্তিক জ্ঞান আজ সাধারন মানুষ জানতে পারছে শুধু বিজ্ঞান ও এর যুগান্তকারী আবিষ্কারের জন্য। কথায় আছে সৃষ্টিকারীকে মনে রাখা হয় তার সৃষ্টির দ্বারা। তাই হয়তো সবসময় আবিষ্কারককে শ্রদ্ধায় স্মরণ করা হয় আবিষ্কারে দিয়ে। তবে দুঃখজনক হলেও সত্য ইতিহাসে অনেক বৈজ্ঞানিকের অবদানই রয়ে গেছে সম্পূর্ণ আড়ালে। বিশেষ করে বিজ্ঞানের ইতিহাসে অনেক নারীর অবদান এখনো অস্বীকৃত। \r\nএরকম অব্যক্ত অসংখ্য প্রতিভাবান নামের মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হলো- রোজালিন্ড ফ্রাঙ্কলিন- যিনি সর্বপ্রথম ডিএনএ এর স্পষ্ট ছবি বের করতে সক্ষম হয়েছিলেন।
যা ছাড়া ডিএনএ-র গঠনভিত্তিক বৈশিষ্ট্য জানা কখনোই সম্ভব হতো না। তবে এ তথ্যকে সম্পূর্ণ তার স্বীকৃতি ব্যতীত ওয়াটসন ও ক্রিক নামক দুজন বিজ্ঞানী ব্যবহার করে ডিএনএ-র মডেল আবিষ্কার করেন আর নোবেল সম্মাননায় ভূষিত হোন। অথচ পাঠ্যপুস্তকে আজও এই আবিষ্কারের সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব দেওয়া হয় শুধু ওয়াটসন ও ক্রিককেই। নেটি স্টেভেনস- যিনি সর্বপ্রথম লিঙ্গ ক্রোমোজোম যা পুরুষের ক্ষেত্রে ঢণ ও নারীর ক্ষেত্রে ঢঢ অন্বেষণ করেছিলেন তা তিনি সর্বপ্রথম প্রকাশিত করলেও, অনেক সময় পর প্রকাশিত হওয়া এডমান্ড উইলসনের প্রায় অনুরূপ সন্ধানকেই অধিক গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি প্রদান করা হয়। \r\nতার এই অবদানকে প্রথমে অবজ্ঞা করা হলেও পরবর্তীতে স্বীকার করা হয়, তবে পরিপূর্ণভাবে কখনোই কৃতিত্ব মেলেনি।
ইউনিস নিউটন ফুট- যিনি সর্বপ্রথম গ্রিনহাউস ইফেক্টের নীতি ব্যাখ্যা করেছিলেন কার্বনডাই অক্সাইডের উত্তাপ বৃদ্ধি করার ক্ষমতা দেখিয়ে। উনিশ শতকের বিজ্ঞানের অঙ্গনে নারী হওয়ার জন্য তিনি নিয়মতান্ত্রিক বাধার সম্মুখীন হোন এবং এডভান্সমেন্ট অব সাইন্সের অ্যামেরিকান অ্যাসোসিয়েটশন মিটিংয়ে তাকে পেপার হাজির করার অনুমতি দেওয়া হয়নি। পরে জোসেফ হেনরি নামক বিজ্ঞানী তার এই পেপার উপস্থাপন করেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আর বছরখানিক পর পদার্থবিজ্ঞানী জন টিন্ডাল অনুরূপ আবিষ্কারের জন্য সম্পূর্ণ কৃতিত্ব লাভ করেন। \r\nজিন পার্ডি- যিনি জড়িত ছিলেন টেস্টটিউব বেবি অর্থাৎ ওঠঋ এর মতো কালজয়ী সৃষ্টির উদ্ভাবনীতে। তবে এ সম্পর্কিত পেপারগুলোতে এমনকি নোবেল সম্মাননায়ও তার নাম আড়াল করা হয়েছিল তার সহকারী এডওয়ার্ড ও স্টেপটোর দ্বারা।
সে সময়কার একজন ফিমেইল নার্স ও ল্যাব প্রযুক্তিবিদ হিসেবে তার ভূমিকাকে তার পুরুষ সহকারীরা বরাবরই উপেক্ষা করে এসেছিল। পরবর্তীতে রয়্যাল সাইন্স অব বায়োলজি ২০১৫ সালে তার নামকেও সমপরিমাণ স্বীকৃতি ও সম্মাননা দেয় এবং ২০২৪ এ নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত জয় সিনেমায় বিজ্ঞানে তার অসামান্য অবদানকে বিশ্বের সামনে তুলে ধরা হয়। \r\nক্যাথরিন জন্সন- একজন চমকপ্রদ গণিতবিদ, যিনি বিশ্বের প্রথম মহাকাশচারীদের উড্ডয়ন পথের মতো জটিল সমীকরণ হিসাব করে তাদের সফলভাবে মহাকাশে পাঠাতে ও ফিরিয়ে আনতে সক্ষম হোন। তার মেধাকে কাজে লাগিয়ে এপোলো-১১ মহাকাশযান প্রথমবারের মত চাঁদে সফলভাবে অবতরণ করতে পারে। কিন্তু ক্যাথরিনসহ তার কিছু সহকারী আফ্রিকান নারী বৈজ্ঞানিকরা অন্তরালেই রয়ে যায় লিঙ্গবৈষম্য ও বর্ণবাদের স্বীকার হয়ে।
সম্প্রতি তার অবদানকে স্বীকৃতি দিয়ে নাসা আধুনিক কম্পিউটার রিসার্চ ল্যাব ক্যাথরিনের নামে নামকরণ করে। এস্থার লিডারবার্গ- যিনি সর্বপ্রথম ব্যাকটেরিয়ার জেনেটিক্সসহ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি, জীবদ্দশার বিভিন্ন পর্যায়ের ভিত্তি উন্মোচন করেন। অথচ তার স্বামী জসুয়া লিডারবার্গসহ তার সহকারীদের মেডিসিনে যে আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয় তার অপরিহার্য ভিত্তি ছিল এস্থারের উদ্ভাবনীগুলো। লিস মেইটনার- প্রাথমিকভাবে নিউক্লিয়ার ফিশনের তাত্ত্বিকভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। একজন সহকারী ও তত্ত্ববিশ্লেষণী হিসেবে ভূমিকা থাকা সত্ত্বেও তার নাম আবিষ্কারের সাফল্যে নোবেলবিজয়ীর তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং তার সহকারী অট্টো হ্যানকে এককভাবে সম্পূর্ণ কৃতিত্ব প্রদান করা হয়।
মেইটনার তার পুরো জীবদ্দশায় ৪৮বার পদার্থ ও রসায়নে নোবেল পুরস্কারের জন্য অনুমোদিত হয়েও কখনো বিজয়ী হননি। সিসিলিয়া প্যান গ্যাপোকসিন যিনি নক্ষত্রের প্রাথমিক গঠন হাইড্রোজেন ও হিলিয়াম সমন্বয়ে তা সর্বপ্রথম উদঘাটন করেন। তার কিছু তত্ত্বকে অসম্পূর্ণ দাবি করে জ্যোতির্বিজ্ঞানী হেনরি নরিস রাসেল নির্দেশ করে যেন সে তার উদ্ভাবনী প্রকাশ না করেন। ঠিক চার বছর পর রাসেল একই আবিষ্কারকে সম্পূর্ণ নিজের নামের অধীনে প্রকাশ করে। তাছাড়াও সিসিলিয়া ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে অধ্যয়ন করা সত্ত্বেও তাকে কোনো ডিগ্রি প্রদান করা হয়নি কেননা ক্যামব্রিজ ১৯৪৮ সাল পর্যন্ত মেয়েদের কোনো ডিগ্রি প্রদান করতো না। একই প্রতিষ্ঠানে ২০ বছর প্রভাষনা করলেও তাকে কখনো প্রফেসর পদ এবং উচ্চসম্মানি দেওয়া হয়নি।
তবে আজকে তাকে স্মরণ করা হয় সূর্যের মতো নক্ষত্রের গঠন আবিষ্কারক এবং বিজ্ঞানে নারীদের অনুপ্রেরণা জোগানোর অগ্রদূত হিসেবে। \r\nবিজ্ঞানের ইতিহাসে নারীদের এরূপ অগণিত অবদান রয়েছে যা আজও কৃতিত্ব ও সম্মাননাবিহীন। বর্তমানের জীবনধারণে আধুনিকতা এলেও মানসিকতায় তা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত তাইতো পাঠ্যক্রম হোক কিংবা বাস্তবের অনুপ্রেরণায় যোগ্যদের অন্তর্ভুক্ত করা হয় না, তারা অন্তরালেই হারিয়ে যায়। ছিনিয়ে নেয়া হয় তাদের কৃতিত্ব আর অব্যাহত থাকে নারীদের নির্বোধ ও সর্বদা অবদানহীন বলার প্রচলন। তবুও বিজ্ঞানে কিঞ্চিত যেসব নাম বর্তমান ও ভবিষ্যত মেয়েদের জন্য অনুপ্রেরণামূলক তার মধ্যে সবচেয়ে মুখরিত মাদাম কুরি- যিনি তার কীর্তির জন্য পদার্থ ও রসায়নে দুইবার নোবেল বিজয়ী হোন। সম্প্রতি ২০২০ সালে ইমানুয়েল এবং জেনিফার নামক দুজোন নারী, ঈজওঝচজ-ঈধং৯ জিনোম এডিটিং প্রযুক্তি আবিষ্কারের জন্য রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতির প্রতিক্রিয়ায় তাঁরা মূলত বিজ্ঞানকে উত্তেজনাময়, কৌতূহলপূর্ণ ও নব আবিষ্কারের একটি আনন্দ অঙ্গন হিসেবে আখ্যায়িত করে তরুণ মেয়েদের এই পথ বেছে নেয়ার জন্য উদ্দীপনা ও সাহস যোগাতে বলেন।
