বৈধ কিংবা অবৈধ পন্থায় ভাগ্যান্বেষণে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের একাংশ আজ বিভিন্ন বিদেশের অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবেতর জীবনযাপন করছেন। যথাযথ আইনি ও কূটনৈতিক সহায়তার অভাবে প্রবাসীদের এই বন্দিত্ব কেবল তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকেই ধ্বংস করছে না, বরং রাষ্ট্রীয় ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। এ অবস্থায় প্রথমত, মহাদেশ ও দেশভিত্তিক বাংলাদেশি বন্দিদের পরিসংখ্যান জানা প্রয়োজন। এশিয়ার বিভিন্ন দেশের কারাগারে কয়েক হাজার বাংলাদেশি বন্দি আছেন। বিশেষ করে, ভারতের দমদম ও আলিপুর কেন্দ্রীয় কারাগারে প্রায় ১৫৭৯ জন এবং মালয়েশিয়ার কাজাং কারাগারে প্রায় ২১৯ জন বাংলাদেশি নাগরিক মানবেতর দিন কাটাচ্ছেন। যথাযথ ট্রাভেল পারমিট না থাকায় পাসপোর্ট আইনের ৩ ধারা লঙ্ঘনের দায়ে তাদের অধিকাংশ সেখানে বছরের পর বছর আটক রয়েছেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ কেন্দ্রীয় কারাগারে প্রায় ৭৫০০ বাংলাদেশি বিভিন্ন অপরাধে বন্দি জীবন কাটাচ্ছেন। এছাড়া ওমানের কেন্দ্রীয় কারাগারে ৪২০ জন এবং ইরাকের আবু গরিব কারাগারে ২১৭ জন বন্দি আছেন। স্থানীয় শ্রম আইনের ধারা ৪২ এবং ইমিগ্রেশন বিধিমালার উপধারা ৫ লঙ্ঘনের দায়ে তাদের অধিকাংশকে গ্রেফতার করা হয়। ইউরোপের বিভিন্ন দেশের ডিটেনশন সেন্টারে বাংলাদেশিদের আটক থাকার সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। গ্রিসের থেসালোনিকি কারাগারে ৪১৪ জন এবং তুরস্কের এদিরনে বন্দিশালায় ৫০৮ জন বাংলাদেশি চরম কষ্টে দিনাতিপাত করছেন। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ আইনের ধারা ১১ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ অধ্যাদেশের উপধারা ৭ মোতাবেক তাদের অধিকাংশকে বন্দি করা হয়। আফ্রিকা মহাদেশের লিবিয়া ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বন্দিশিবিরে অনেক বাংলাদেশি নাগরিক বর্তমানে চিকিৎসাহীন অবস্থায় আটক রয়েছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ কেন্দ্রীয় কারাগারে ১১ জন এবং লিবিয়ার ত্রিপোলি ডিটেনশন ক্যাম্পে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন। পাসপোর্ট অধ্যাদেশের ধারা ৬ এবং বিদেশি নাগরিক সনাক্তকরণ বিধির উপধারা ৩ লঙ্ঘনের দায়ে তাদের অধিকাংশ আটক আছেন।
উত্তর আমেরিকার দেশগুলোতে বিশেষ করে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দিশালায় অনেক বাংলাদেশি নাগরিক মানবেতর জীবন কাটাচ্ছেন। মেক্সিকোর তাপা চুলা ডিটেনশন সেন্টারে বর্তমানে ৯৭ জন বাংলাদেশি বন্দি রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন আইনের ধারা ১৪ এবং অবৈধ সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ বিধিমালার উপধারা ৯ ভঙ্গের অপরাধে তাদের অধিকাংশকে সেখানে কঠোর নজরদারিতে আটক রাখা হয়েছে। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সাও পাওলো কেন্দ্রীয় কারাগারে ১ জন বাংলাদেশি বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। মহাদেশটির ভূখ-ে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে অনুপ্রবেশ করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। ব্রাজিলের অভিবাসন আইনের ধারা ২২ এবং জাতীয় নিরাপত্তা বিধির উপধারা ৪ ভঙ্গের অভিযোগে তাকে সেখানে কারাদ- প্রদান করা হয়েছে।
ওশেনিয়া অঞ্চলের উন্নত দেশ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন ডিটেনশন সেন্টারে ৩৯ জন বাংলাদেশি নাগরিক বর্তমানে বন্দি রয়েছেন। সাগরপথে বা জাল নথিতে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স আইনের ধারা ৩৬ এবং ইমিগ্রেশন স্ট্যাটাস বিধিমালার উপধারা ২ অনুযায়ী তাদের অধিকাংশকে সেখানে দীর্ঘদিন বন্দি রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্রের কারাগারেও বাংলাদেশি নাগরিকদের আটক থাকার করুণ চিত্র লক্ষ করা যায়। যেমন, মালদ্বীপের মাফুশি কারাগারে ৭০ জন এবং লেবাননের রূমী কারাগারে ২৮ জন বাংলাদেশি বন্দি আছেন। ওই দেশগুলোর স্থানীয় শ্রম কোডের ধারা ৫০ এবং রেসিডেন্সি পারমিট বিধির উপধারা ৮ ভঙ্গের কারণে তাদের অধিকাংশই সাজা ভোগ করছেন। প্রবাসীদের সুরক্ষায় বাংলাদেশ মিশনগুলোর দায়িত্বে অবহেলা ও ব্যর্থতা রয়েছে। বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকদের মৌলিক মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ হাইকমিশন ও এম্বাসিগুলো চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ভিয়েনা কনভেনশন ১৯৬৩ এর ধারা ৩৬ অনুযায়ী বন্দিদের কনস্যুলার সুবিধা দেওয়া বাধ্যতামূলক হলেও মিশনগুলো তা করছে না। ফলে রাষ্ট্রীয় দায়িত্ব অবহেলার কারণে বিদেশের কারাগারে বন্দিদের আইনি ও মানবিক অধিকার চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
মিশনগুলোর দায়িত্বহীনতার কারণে সৌদি আরবে অতি সম্প্রতি দুই জন বাংলাদেশি বন্দির মৃত্যুদ- কার্যকর হওয়ার ঘটনা ঘটেছে। জেদ্দাস্থ কনস্যুলেটকে প্রেরিত তালিকায় ‘কনভিক্টেড’ লেখা থাকলেও তারা রায় বিবরণী সংগ্রহ করতে পারেনি। এতে কনস্যুলার গাইডলাইনের ধারা ৮ এবং কূটনৈতিক দায়িত্বের উপধারা ৩ সরাসরি লঙ্ঘিত হয়ে বন্দিদের জীবন বিপন্ন হয়েছে। বিদেশের মিশনগুলোতে বন্দিদের তথ্য সংরক্ষণের জন্য কোনো আধুনিক ও সমন্বিত সেন্ট্রাল ডাটাবেজ সিস্টেম গড়ে তোলা সম্ভব হয়নি। তথ্য অধিকার আইনের ধারা ৯ এবং সরকারি সেবা প্রদান বিধিমালার উপধারা ৪ অবজ্ঞা করে এই তথ্য গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ফলে বন্দিদের স্বজনেরা তথ্য না পেয়ে চরম মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। অনেক বাংলাদেশি কর্মী ভাষা না জানার কারণে স্থানীয় আদালতে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। মিশনগুলো অনুবাদক বা আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইনের ধারা ১১ এবং উপধারা ৫ এর স্পষ্ট লঙ্ঘন করছে। আইনি সুরক্ষার এই ঘাটতি প্রবাসীদের দীর্ঘমেয়াদী বন্দিত্বের কারণ হিসেবে কাজ করছে।
কারাদ- শেষ হওয়ার পরও শত শত বাংলাদেশি নাগরিক স্বদেশে প্রত্যাবর্তনের ছাড়পত্র বা বিমান টিকিট পাচ্ছেন না। হাইকমিশনগুলোর সমন্বয়হীনতার কারণে বাংলাদেশ পাসপোর্ট আদেশের ধারা ৪ এবং বহির্গমন বিধিমালার উপধারা ৬ এর প্রয়োগ থমকে গেছে। ফলে সাজা শেষ হলেও বন্দিরা বছরের পর বছর বিদেশি ডিটেনশন সেন্টারে পচে মরছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ মিশনগুলোর অবশ্যই পালনীয় আইনি দায়িত্ব রয়েছে। বিদেশে কর্মরত বা অবস্থানরত যেকোনো বাংলাদেশি নাগরিক গ্রেফতার হলে সংশ্লিষ্ট মিশনকে তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান করার বিধি রয়েছে । ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশনস এর ধারা ৫ এবং উপধারা ১ অনুযায়ী বন্দির সাথে সাক্ষাৎ নিশ্চিত করা মিশনগুলোর আইনি বাধ্যবাধকতা।
আটককৃত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করতে মিশনকে দ্রুত স্থানীয় আদালতের সাথে যোগাযোগ করতে হবে। কনস্যুলার অ্যাক্ট ২০২৪ এর ধারা ১২ এবং উপধারা ৩ মোতাবেক সরকারি খরচে প্যানেল আইনজীবী নিয়োগের ব্যবস্থা করার আইনে রয়েছে। এটি প্রবাসীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি অন্যতম সংবিধিবদ্ধ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। প্রত্যেকটি কূটনৈতিক মিশনকে তাদের নিজস্ব ওয়েবসাইটে বন্দি বাংলাদেশি নাগরিকদের একটি হালনাগাদ ও সমন্বিত তালিকা প্রকাশ করতে হবে। তথ্য অধিকার আইন ২০০৯ এর ধারা ৬ এবং উপধারা ২ অনুযায়ী এই তথ্য প্রকাশ করা আবশ্যক। এর ফলে বন্দিদের সঠিক অবস্থান ও সাজার মেয়াদ সম্পর্কে পরিবার সহজে অবহিত হতে পারবে। সাজার মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে বন্দিকে দেশে ফিরিয়ে আনার প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা দরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬ এর ধারা ১৫ এবং উপধারা ৪ মোতাবেক ট্রাভেল পারমিট ইস্যুর কাজ সম্পন্ন করতে হবে। দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা মিশনগুলোর অন্যতম প্রধান আইনি দায়িত্ব।
দরিদ্র ও অসহায় বন্দিদের জরিমানার টাকা পরিশোধের জন্য বিশেষ আপদকালীন তহবিল গঠন ও তার যথাযথ ব্যবহার করতে হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিধিমালার ধারা ১৮ এবং উপধারা ৭ অনুযায়ী এই অর্থ বরাদ্দ নিশ্চিত করার বিধান রয়েছে। মিশনগুলো এই বিধান প্রতিপালন করলে বহু বন্দি দ্রুত মুক্তি পেতে পারেন। বিদেশের কারাগারে বাংলাদেশি বন্দিদের এই চরম অমানবিক সংকট দূরীকরণে বাংলাদেশ সরকারকে অবিলম্বে যথাযথ করণীয় নির্ধারণ করতে হবে। দ্বিপাক্ষিক বন্দিনীতি চুক্তি স্বাক্ষর করতে হবে। দ্য ট্রান্সফার অব সেন্টেন্সড পারসন্স অ্যাক্ট ২০১৮ এর ধারা ৩ এবং উপধারা ১ এর অধীনে এই চুক্তিগুলো সম্পন্ন করা সম্ভব। এর ফলে বন্দিরা নিজ দেশের কারাগারে বাকি সাজা খাটার সুযোগ পাবেন। অবৈধ মানব পাচার রোধে এবং দালালদের কঠোর শাস্তি দিতে সরকারকে আইনের প্রয়োগ আরও কঠোর করতে হবে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ধারা ৬ এবং উপধারা ২ অনুযায়ী অপরাধীদের যাবজ্জীবন কারাদ- ও অর্থদ-ের বিধান নিশ্চিত করা যেতে পারে। রিক্রুটিং এজেন্টদের জবাবদিহি নিশ্চিত করা এই সংকট সমাধানের অন্যতম পূর্বশর্ত।
লেখক: প্রাবন্ধিক, কথা সাহিত্যিক eddanwar@gmail.com
