তরুণদের কাছে শহরের রাস্তায় বাইকের গতি প্রদর্শন, বন্ধুদের সঙ্গে রেসিং করা, সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করা যেন নতুন সংস্কৃতি। কিন্তু এই উত্তেজনা প্রতিদিন কেড়ে নিচ্ছে তরুণ প্রাণ। ট্রাফিক পুলিশের তথ্য বলছে, সড়ক দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশ এখন মোটরবাইকের সঙ্গে সম্পর্কিত। রাস্তায় হেলমেট ছাড়া, মোবাইল হাতে, রেসিংয়ের উত্তেজনায় ছুটে চলা তরুণরা নিজের জীবন তো বটেই, অন্যের জীবনকেও বিপদে ফেলছে। এক মুহূর্তের অসাবধানতা পরিবারগুলোর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। অন্যদিকে ইজিবাইক বা ব্যাটারিচালিত রিক্সাও এখন নতুন সমস্যার নাম। একসময় এটি ছিল পরিবেশবান্ধব বিকল্প, কিন্তু এখন শহরের যানজট ও বিশৃঙ্খলার অন্যতম উৎস। চালকদের বেশির ভাগেরই নেই বৈধ লাইসেন্স বা ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা।

সংকীর্ণ রাস্তায় যেভাবে তারা যাত্রী তোলে বা হঠাৎ দিক বদলায়, তাতে দুর্ঘটনার আশঙ্কা সব সময়ই থেকে যায়। আবার, ইজিবাইকের মহাসড়কে ওঠা নিষিদ্ধ থাকলেও প্রতিদিন দেখা যায়, এসব যান অবলীলায় বড় বড় বাস, ট্রাক ও প্রাইভেট কারের পাশে পাল্লা দিয়ে চলছে। এসব ইজিবাইকের গতি তূলনামূলক কম থাকায় রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। অনেক সময় ইজিবাইক চালকরা যাত্রী তোলার জন্য মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে পড়েন। মহাসড়কে দাঁড়িয়ে থাকা এসব ছোট যানবাহনের পেছনে দ্রুতগতির বাস বা কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার ভয়াবহতা বেড়ে যায় কয়েক গুণ। বড় বড় বাস ট্রাকের সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই বিপজ্জনক বাস্তবতা থেকে সরকার কয়েকবার ইজিবাইক নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল।

কিন্তু বাস্তবতা হলো এই উদ্যোগগুলো প্রায়ই থেমে যায় রাজনৈতিক চাপে। বিপুল সংখ্যক ইজিবাইক চালকদের ভোট ব্যাংক আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোর নেতারা সরকারকে চাপ প্রয়োগ উদ্যোগগুলো ব্যাহত করেন। সম্প্রতি সরকার ইজিবাইক উচ্ছেদ অভিযান শুরু করলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের নেতা ইজিবাইক অপসারণ করলে অনেকের রুটি রুজি নষ্ট হবে বক্তব্য দিয়ে সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার হুমকি দেন। এ ধরনের রাজনৈতিক হুমকি প্রশাসনের হাতে থাকা আইন প্রয়োগের শক্তিকে দুর্বল করে দেয়। ফলে রাস্তায় আইন নয়, চলে প্রভাবের রাজনীতি। একদিকে জনগণের নিরাপত্তা, অন্যদিকে রাজনৈতিক সমীকরণ- এই টানাপোড়েনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। \r\nআইন প্রয়োগেও আছে জটিলতা। ইজিবাইকের সুনির্দিষ্ট নিবন্ধন ব্যবস্থা নেই, প্রশিক্ষণ নেই, লাইসেন্স নেই। মোটরবাইকের চালকেরাও ট্রাফিক আইন মানতে চান না। অপ্রাপ্তবয়স্ক চালকদের উপস্থিতিও চোখে পড়ে প্রায়ই। শব্দদূষণও এখন বড় সমস্যা। \r\nপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে