সাহারার দক্ষিণ প্রান্তে, নীল নদের দু কূল জুড়ে গড়ে ওঠা আফ্রিকার অন্যতম বৃহৎ একটি দেশ সুদান। এটি ছিল এক সময়কার আফ্রিকার শস্যভাণ্ডার (খাদ্যভাণ্ডার নয়)। স্বাধীনতার পরপরই ১৯৫৬ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত সুদান ছিল আফ্রিকার সবচেয়ে বড় তুলা উৎপাদক, বিশাল গমের মাঠ, সোর্গাম আর তৈলবীজের গুদাম। জাজিরা প্রকল্পের সেচব্যবস্থা বিশ্বের বৃহত্তম একক সেচ প্রকল্প ছিল। পোর্ট সুদান দিয়ে রপ্তানি হতো লাখ লাখ টন শস্য, যা মিসর, সৌদি আরব, ইউরোপের মতো দেশের মুখে খাবার তুলে দিত। খার্তুমের বাজারে মিলতো সোনা, গোলাপজল আর মসলার মতো দামি এবং রাজকীয় উপাদান। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, ১৯৬০-এর দশকে সুদানের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭%, যা আজকের কেনিয়া বা ইথিওপিয়াকেও হার মানায়।
আফ্রিকার দেশ হয়েও সুদান তখন ছিল সমৃদ্ধির প্রতীক, আশার আলো। কিন্তু আজ সেই সুদানই যেন মৃত্যুপুরী। আজকে সেখানে খাদ্যের তীব্র সংকট। নীল নদের পাশে উর্বর ভূমি হওয়া সত্ত্বেও সেখানে আজ ফসল ফলানো যাচ্ছে না। অনাহারে বিনা অপরাধে রক্ত ঝরছে মানুষের।\r\nজাতিসংঘের তথ্যানুযায়ী, ১ কোটি ২০ লাখ মানুষ গৃহহীন, ২ কোটির ও বেশি সংখ্যক মানুষ খাদ্যসংকটে ভুগছে সুদানে। সুদানে চলমান গৃহযুদ্ধের সূচনা হয় ২০২৩ সালের এপ্রিল মাসে। তবে ঘটনার সূত্রপাত আরও আগে থেকে। ১৯৮৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ওমর আল বাশির। ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হন তিনি। অনেকটা সময় ধরে ক্ষমতায় থাকায় কারণে ক্ষমতাচ্যুত হওয়ার পর তৈরি হয় জনবিক্ষোভ। এরপর সামরিক ও আধাসামরিক বাহিনী গঠিত হয়।
রাজধানী খার্তুমসহ বিভিন্ন প্রান্তে, যুদ্ধ হয় মূলত সামরিক বাহিনী Sudanese Armed Forces ( SAF) যার নেতৃত্বে আছেন জেনারেল আবেদল ফাত্তাহ আল বুরহান এবং আধাসামরিক বাহিনী Rapid Support Force (RSF) যার নেতৃত্বে আছেন মোহাম্মদ হামদান দাগালো। দুটি বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বই মূল কারণ। আরএসএফ গঠিত হয় ২০১৩ সালে। জেনারেল দাগালো আরএসএফকে শক্তিশালী বাহিনীতে পরিণত করেন। সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা টিকিয়ে থাকার লড়াই-ই বর্তমান গৃহযুদ্ধে রূপ নেয়। আল ফাশিরই ছিল সেনাবাহিনীর শেষ দুর্গ। আরএসএফ আল ফাশির দখল করে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। স্যাটেলাইয়ের মাধ্যমে দেখা গিয়েছে আল ফাশিরে রক্তের দাগ, প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে আরএসএফ-এর সেনাবাহিনীরা। তবে দারফুরের রাজধানীর আল ফাশিরে চলে নৃশংস গণহত্যা।
২০২৪ সালের মার্চ মাসে ইউনিসেফ শিশু সংস্থা জানিয়েছিল আরএসএফরা এক বছরের বাচ্চাকে পর্যন্ত নির্যাতনের হাত থেকে রেহাই দেয়নি। \r\nআরব আমিরাতে স্বর্ণ পাচারের অভিযোগ রয়েছে আরএসএফের বিরুদ্ধে। এ ছাড়া দারফুরের অনেক বাসিন্দা মনে করেন আরএসএফ ও সহযোগী মিলিশিয়ারা জাতিগতভাবে মিশ্র জনগোষ্ঠীর অঞ্চলটিকে আরব শাসিত অঞ্চলে পরিণত করার লক্ষ্যে যুদ্ধ চালাচ্ছে। আরও অভিযোগ উঠছে টঅ সীমান্ত দিয়ে আরএসএফকে অস্ত্র পাঠাচ্ছে আরব আমিরাত। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আরএসএফ ও অন্যান্য দল মিলে গণহত্যা চালাচ্ছে যা জাগতিক নির্মূল অভিযান বলে আখ্যায়িত করা হয়। এটি যেন যুদ্ধ নয়, জাতিগত ঘৃণা। দারফুরের জগওয়া, ফুর, বেরোতি- তিন অনারব জাতিগোষ্ঠীকে টার্গেট করে গণহত্যা চালাচ্ছে। প্রথমে সংখ্যা সীমিত ছিল।
কিন্তু এখন রাজধানী খারতুমসহ অন্যান্য এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে। খারতুম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শান্তির প্রতীক হিসেবে খ্যাত এবং স্বাধীনতা বিপ্লবের আলো জ্বলেছিল সেখানে। আল ফাশিরে প্রকট আকার ধারণ করেছে হত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষ। উর্বর জমি দখলে নিতে ব্যস্ত সবাই।\r\nবতর্মান সুদানে RSF যা করেছে, তা ইসরাইল দ্বারা সংগঠিত গাজার গণহত্যাকে হার মানায়। সম্প্রতি সুদানে আল ফাশিরে ২০০০ বেশি মুসলিমকে হত্যা করেছে RSF মিলিশিয়ারা। টঘ নিরাপত্তা উপসচিব জানিয়েছে, EI FASHER- এর একটি হাসপাতালে ৪৬০ জন রোগী ও সঙ্গী নিহত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সঠিক তথ্য জানতে পারিনি। যখন যুদ্ধবাজরা তেল, স্বর্ণ খনি, উর্বর জমি দখলে ব্যস্ত, তখন সাধারণ সুদানি মানুষ মৃত্যুমুখে পতিত।
যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিসর, আরব আমিরাত সব দেশ কোনো না কোনোভাবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ফলে সুদানের আজ এই দুরবস্থা। হাসপাতাল ভেঙ্গে পড়েছে, খাদ্যসংকট, পুরুষদের গ্রেপ্তার ও হত্যা, নারীদের ধর্ষণ, ফসলের মাঠের গান পাউডারের গন্ধে মৃত কৃষক, মৃত মায়ের পাশে নির্বাক দাঁড়িয়ে থাকা দুধের শিশু, দুধের শিশুকেও নির্বিচারে হত্যার দৃশ্যই যেন সুদানের নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ যেন ইতিহাসখ্যাত গণহত্যার দৃশ্যকেও হার মানায়।\r\nএ যুদ্ধ স্বার্থের যুদ্ধ, যা গরিব মানুষদের নিঃশেষ করে পৈশাচিক আনন্দে মেতে ওঠে। দখলদারিত্ব, ক্ষমতালোভ, স্বর্ণ ও খনিজ সম্পদের বিনিময়ে দিতে হচ্ছে তাজা প্রাণ। মানবতার নামে আমাদের নীরবতা সুদানীয়দের নিত্য ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ তীব্র নিন্দা জানাচ্ছে, ইউরোপ উদ্বেগ প্রকাশ করেছে। আমেরিকা বলেছে তদন্ত চলবে। তবে কেউ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। যার ফল আল ফাশিরে তীব্র আগুনে নিঃশেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি মাটিতে লুটিয়ে পড়ছে একটি জাতি এবং আমাদের মানবতা। এই হত্যাযজ্ঞ যদি থামানো না যায়, তাহলে একটা জাতি পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। যার জন্য দায়ী থাকব আপনি আমি এবং আমরা সবাই। সুদানের পতন শুধু একটি দেশের নয়, এটি মানবতার বিবেকের পরীক্ষা। যে শস্যভাণ্ডার আফ্রিকাকে খাইয়েছে, সেই দেশকে আজ বিশ্ব খাওয়াচ্ছে কান্না। কিন্তু কান্না শেষ হবে যখন হাত বাড়াবে বিশ্ব, যখন অস্ত্রের বদলে আসবে ওষুধ, গোলার বদলে শস্য, যুদ্ধের বদলে শান্তি। সকল অন্যায়, অবিচার, হানাহানি বন্ধ হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক সুদানে। মানবতার জয় গান রচিত হোক বিশ্বজুড়ে।
