গত ৩১ জানুয়ারি শনিবার ইংরেজি ডেইলি স্টারে প্রকাশিত প্রথম পৃষ্ঠার প্রধান সংবাদের শিরোনাম, Tarique seeks vote for ‘yes’ in referendum/He makes the call publicly for the first time.. বাংলা অর্থ: ‘গণভোটে তারেক হ্যাঁ ভোট চেয়েছেন/এই সর্ব প্রথম তিনি এই আহবান জানালেন।’ একই দিন অর্থাৎ ৩১ জানুয়ারি শনিবার বাংলা দৈনিক প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত প্রধান সংবাদের শিরোনাম, ‘জুলাই সনদকে সন্মান করে হ্যাঁ ভোট দিন/ রংপুরে তারেক রহমান/নির্বাচনের প্রচার শুরুর পর গতকালের জনসভায় প্রথম গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহবান তারেক রহমানের।’ ডেইলি স্টারের খবরে বলা হয়, ‘এই সর্ব প্রথম প্রকাশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে হ্যাঁ ভোট চেয়েছেন’।
তিনি বলেন, ‘আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যখন ব্যালট বাক্সে ধানের শীষে সিল মারবেন তখন একই সাথে আপনারা দ্বিতীয় আর একটি ব্যালট পেপারে গণভোটে হ্যাঁ ভোটের সপক্ষে ব্যালট পেপারে সিল মারবেন।’ ৩০ জানুয়ারি শুμবার রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা প্রসঙ্গে তারেক রহমান এই আহবান জানান। তিনি বলেন, ‘নির্বাচনের দিন আপনারা যখন আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন তখন আপনাদের আর একটি কাজ করতে হবে।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং অর্থনৈতিক অধিকারের জন্য যারা জীবন দিয়েছেন তাদের ত্যাগকে যথাযথ সম্মান দেখানোর জন্য আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদের প্রতিও আমাদের সন্মান দেখাতে হবে।’ বিএনপি চেয়ারম্যান বলেন, ‘ইন্টারিম সরকার একটি সংস্কার কমিশন গঠন করেন এবং দেশের অধিকাংশ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান।’ তিনি বলেন, ‘আমরাও গিয়েছিলাম’। আমরা আমাদের সংস্কার প্রস্তাব সেখানে পেশ করেছি। সংস্কার কমিশন যে সব প্রস্তাব পেশ করে সেগুলোর অধিকাংশের সাথে আমাদের সেই সব প্রস্তাব মিলে যায় যেগুলো আমরা অনেক আগেই দেশবাসীর সামনে উপস্থাপন করেছিলাম। কতগুলো পয়েন্টে হয়তো মতভিনড়বতা থাকতে পারে। যদি কোনো ভিনড়ব মত থেকে থাকে তাহলে সেগুলো আমরা গোপন করিনি।
আমরা জনগণের কাছে প্রকাশ্যে বলেছি যে, কোন বিষয়ের সাথে আমরা একমত এবং কোন কোন বিষয়ে রয়েছে আমাদের ভিনড়বমত। এ ব্যাপারে কোনো লুকোছাপা নাই। তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে জনগনের স্বপেড়বর তিস্তা বাঁধ নির্মাণ করা হবে। রংপুরে তিনি শহীদ আবু সাঈদের মাজার জিয়ারত করেন এবং আবু সাঈদের পরিবারের সাথে বৈঠক করেন। শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন তারেক রহমানকে বলেন, যদি আল্লাহ আপনাকে ক্ষমতায় আনেন তাহলে আপনাকে সর্ব প্রথম আমার সন্তানের হত্যাকা- এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত সমস্ত শহীদের হত্যাকা-ের বিচার করতে হবে। আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আপনাকে অবশ্যই পীরগঞ্জ এবং সারা বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিএনপি প্রধান তাদেরকে আশ্বাস দেন যে, বিচার সুনিশ্চিত করা হবে।
॥দুই॥ একই তারিখ অর্থাৎ ৩১ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত রিপোর্টে বলা হয়, তারেক রহমান বলেছেন, কমিশনেরর দীর্ঘ আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। এই প্রস্তাবগুলোর মধ্যে ৪৮টি সংবিধান সম্পর্কিত। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও হবে। এই সংস্কার প্রসঙ্গে গতকালের জনসভায় তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন করে। বাংলাদেশের প্রায় কম বেশি সব রাজনৈতিক দলগুলোকে সেখানে আহবান করা হয়। বিএনপিও সেখানে গেছে।
তিনি বলেন, ‘মোটামুটিভাবে আমরা সেই সব সংস্কার প্রস্তাব দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগেই উপস্থাপন করেছিলাম। ঐক্যমত কমিশন যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে সেগুলোর সাথে আমাদের অনেক মিল আছে। হতে পারে কোনো কোনোটির ব্যাপারে আমাদের সঙ্গে কিছু কিছু দ্বিমত আছে। কিন্তু আমাদের সঙ্গে যদি দ্বিমত থাকে, আমরা লুকোছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি, কোনটিতে আমরা সম্মতি দিয়েছি। কোনটিতে আমাদের অসম্মতি আছে। গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করেছেন, চট্টগ্রামের ওয়াসিম নিজের জীবন উৎসর্গ করেছেন। এ রকম হাজারো মানুষ আছেন যাঁরা নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য।
তিনি বলেন, তাঁদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আপনাদের সম্মান করতে হবে। সে জন্যই আপনাদের সবাইকে অনুরোধ করবো যে, ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে, একই সঙ্গে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দেওয়া হবে, সেখানে ‘হ্যাঁ’ এর পক্ষে দয়া করে আপনার রায় দেবেন। ২০২৪ সালের ৫ অগাস্টের পরিবর্তন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মাধ্যমে হয়নি উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দেশের শ্রেণি-পেশা নির্বিশেষে সব ধরনের মানুষ অংশগ্রহণ করেছিলেন বলেই সেদিন সেই পরিবর্তন সূচিত হয়েছিলো। এই পরিবর্তনকে ধরে রাখতে তিনি বাংলাদেশের সব জনগণকে সামনের কাতারে এসে দাঁড়ানোর আহবান জানান।
শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজে হাত দিয়েছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ ১৩ তারিখে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা মহাপরিকল্পনার স্বপড়ব, সেটি আমরা পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হতা দেবো। গণভোট সম্পর্কে সঠিক সময়ে তারেক রহমান বিএনপির সিদ্ধান্ত জানিয়েছেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক জনগণকে হ্যাঁ ব্যালট পেপারে সিল মারার আহবান জানিয়েছেন। তার এই আহবান সঠিক সময়ে হয়েছে বলছি এই কারণে যে, বিএনপির যে নির্বাচনী ওয়াদা সেটি তারেক রহমান তার এই একাধিক নির্বাচনী ঝটিকা সফরে ব্যক্ত করেছেন। বিএনপি গণভোটে হ্যাঁ ব্যালট পেপারে সিল মারবে, এটিই শিক্ষিত সচেতন মানুষ জানতেন।
কিন্তু দলীয় ভাবে বিষয়টি দ্ব্যর্থহীনভাবে প্রকাশ না করায় কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বেশ কয়েকজন মধ্যম স্তরের নেতা এসম্পর্কে যে স্ট্যাটাস দিয়েছেন সেগুলো গণভোটের ব্যাপারে নেতিবাচক। গণভোটের ব্যাপারে নেতিবাচক কথা বললে বা লিখলেই যে সেটি জুলাই চেতনার পরিপন্থি হবে এমন কথা নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই যুদ্ধের চেতনা এগুলো এমন গুরুগম্ভীর শব্দ যে এসম্পর্কে কারো মন্তব্য বা বক্তব্য একটু এধার ওধার হলেই তার ওপর বিশেষ নিন্দাসূচক তকমা দেওয়া যায় না। তারেক রহমানের এই আহবানের পর আশা করা যায় যে, ১২ ফেব্রুয়ারি গণভোটের ব্যাপারে গণহারে হ্যাঁ ভোট পড়বে।
কারণ, একমাত্র কার্যμম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছাড়া আর সমস্ত রাজনৈতিক দল এখন গণভোটে হ্যাঁ ভোটের সপক্ষে। কেউ যদি না বুঝে না ভোট দেন তাহলে তাকে সাথে সাথে জুলাই বিপ্লবের শত্রু বলবো না। কিন্তু তার ঐ না ভোটটি জুলাই বিপ্লবের স্পিরিটের পরিপন্থী হয়ে যায়। তারেক রহমানের এই আহবানের পর এসম্পর্কিত সমস্ত ধুম্রাজাল ছিনড়ব হয়ে গেলো বলে আশা করা যায়। ॥তিন॥ আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। ভোটের আর মাত্র ৮ দিন অবশিষ্ট আছে। গতমাসের ২৬/২৭ তারিখ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালোই ছিলো। তারপর থেকেই খারাপ হতে শুরু করে। শেরপুরের শ্রীবর্দীতে প্রধান দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে ৫০ জন আহত হন। তার মধ্যে ১ জন নিহত হন।
৩১ জানুয়ারি ভোলা এবং চৌদ্দগ্রামে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়। চৌদ্দগ্রামের সংঘর্ষে লাঠিসোঁটা ছাড়াও আগেড়বয়াস্ত্রেরও ব্যবহার হয় বলে অভিযোগ উঠেছে। এই দুটি ক্ষেত্র ছাড়াও আরো ৫/৬টি স্থানে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। ইন্টারিম সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বারবার এই আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই নির্বাচন হবে পৃথিবীর মধ্যে একটি আদর্শ নির্বাচন এবং উৎসবমুখর নির্বাচন। ৩১ জানুয়ারি পর্যন্ত যা ঘটেছে তার ফলে এই নির্বাচনকে আদর্শ এবং উৎসবমুখর না বললেও ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত যে পরিবেশ ছিলো সেটিকে মোটামুটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বলা যাচ্ছিলো। তারপর থেকেই পরিস্থিতির কিছুটা অবনতি ঘটে। এখন পর্যন্ত একথা বলা যাবে না যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে।
বরং বলতে হবে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। কারণ, প্রতিদিন বিএনপি এবং জামায়াত প্রধান ৩ থেকে ৪টি করে বড় বড় সভা ও সমাবেশ করছেন। দীর্ঘ ১৬ বছর পর একটি অবাধ ও মুক্ত পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। জনগণও ১৬ বছর পর অনেকটা ভয়ভীতি মুক্ত পরিবেশে জনসভা বা পথ সভায় অংশ নিচ্ছে। নেতারাও মন খুলে বক্তৃতা করছেন। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আমরা আশা করবো, আগামী ৭ দিন যেনো পরিবেশ শান্ত থাকে। সারা বিশ^ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সিএনএন, বিবিসি, আল জাজিরা, রয়টার্স, এএফপি, পিটিআই, এনডিটিভিসহ বিশ^ গনমাধ্যম এই ইলেকশনে যথেষ্ট ইন্টারেস্ট নিচ্ছে। ১২ তারিখে ভোট দান এবং তার পরে ফল ঘোষণা এবং ফল ঘোষণার পরের ২/১ দিন পর্যন্ত যদি পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ থাকে তাহলে বিশে^র বুকে বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল হবে। সেই উজ্জ্বল করার দায়িত্ব যেমন রাজনৈতিক দলসমূহের তেমনি নির্বাচন কমিশন এবং প্রশাসনেরও। ঊসধরষ:লড়ঁৎহধষরংঃ১৫@মসধরষ.পড়স
