বাংলাদেশের জুলাই (২০২৪) বিপ্লব-পরবর্তী দেশের বিশ্বব্যাপী যে অভিনন্দন এবং গ্রহণযোগতা, সেটা যে কেবল একটি নৃশংস একনায়কতন্ত্রের অবসানের জন্য, তা কিন্তু পুরোপুরি সত্য নয়। আংশিক সত্য। কেননা, এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার দেশে দেশে এমন নৃশংস স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে বিগত শতাব্দী এবং বর্তমান শতাব্দীর ২৫টি বছর কেটে যাচ্ছে। স্বৈরতন্ত্র জন্ম নেওয়া, নিষ্ঠুর দুঃশাসন এবং তার অবসান তাই বিশ্বকে ততটা আন্দোলিত করে না, যতটা করেছে বাংলাদেশের ছাত্র-জনতা-সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে। যে পটপরিবর্তন ঘটেছে, তার বিশ্বব্যাপী অভিনন্দন এবং গ্রহনযোগ্যতার মূল সত্যটি হলোÑ নোবেলজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের প্রতি সারা বিশ্বের ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্ব অর্থনীতিতে তার নেতৃত্বের প্রভাব!
সত্য বলতে কি, বাংলাদেশকে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। যতই দিন যাচ্ছে, ততই নিত্যনতুন উচ্চতায় আরোহণ করছেন তিনি।\r\nতবে তাঁর অন্তর্বর্তী মন্ত্রিসভা নানা কারণে নন্দিত হওয়ার চেয়ে নিন্দিত হয়েছে কিছু বেশি। কারণ, বিপ্লবের জোয়ারে তড়িঘড়ি করে তিনি তার টিম গঠন করেছেন। তাদের অনেকের সঙ্গে তাঁর পূর্বপরিচয়ও ছিল না। বিপ্লবের সময় তিনি ছিলেন প্রবাসে। আর তাকে অনুরোধ করেন তরুণ ছাত্র সমন্বয়কারীরা। দেশের স্বার্থে জাতির দুর্যোগময় সময়ে হাল ধরার জন্য। অনেক কাকুতি মিনতি করে তারা তাঁকে সম্মত করান।\r\nএকটা কথা প্রায়ই লেখার মধ্যে বলি, Children are wiser than their elders (অর্থাৎ, অনেক সময় ছোটরাই বড়দের চেয়ে অনেক বুদ্ধির পরিচয় দিয়ে থাকে)। সে প্রসঙ্গে আবারও বলব, বিশ্বনন্দিত নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেশের বিপদের দিনে হাল ধরার ঐতিহাসিক ও সুদূরপ্রসারী ভাবনা যে তরুণদের মাথায় এসেছিল, এজন্য তাদের আবার আন্তরিক অভিনন্দন। তারা আমাদের অনেকের ছেলে, অনেকের নাতি-নাতনির বয়সী।
