ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের সময় কম্পিত মাত্রা ১-১০ হয়ে থাকে। তবে ১-২ মাত্রার কম্পন খুব সাধারণ অন্যদিকে ৭ মাত্রার কম্পন খুবই ভয়াবহ। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের সময়ও আমাদের মোকাবিলা করতে হবে। ভূমিকম্প হলে আতঙ্কিত হওয়া যাবে না। যদিও ভূমিকম্প একটি আকস্মিৎ ঘটনা। তাই ভয় না পেয়ে সচেতন হতে হবে। ভূমিকম্প হলে তাড়াহুড়ো করে সিঁড়ি বা লিফট দিয়ে নামা উচিত নয়। এতে জীবন বাঁচানোর বদলে জীবন নাশ হতে পারে। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গেলে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভূমিকম্পের সময় লিফট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে। কারণ কম্পনের ফলে লিফট ছিঁড়ে যেতে পারে। তাই লিফটে ওঠা যাবে না। ঘরের শক্ত খুঁটির কোণে অবস্থান করতে হবে।
কিংবা পোক্ত কাঠের চেয়ার বা টেবিলের নিচে অবস্থান করতে হবে। বারান্দা বা ছাদে যাওয়া যাবে না। বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হবে। ছোট বাচ্চারা ভূমিকম্পের সময় বেশি আতঙ্কিত হতো, এ সময় তাদের বুকে জড়িয়ে নিতে হবে। তাদের মধ্যে সাহস জোগাতে হবে। বাড়ি থেকে বের হলে খোলা মাঠে অবস্থান করতে হবে। বাড়ির আশপাশে দেয়াল ঘেঁষে থাকা যাবে না। প্রায় ৫০-১০০ ফুট দূরে অবস্থান করতে হবে। \r\nবাংলাদেশে ২১ নভেম্বর,২০২৫ ঘটে যাওয়া ভূমিকম্প জনমানবে বেশ আতঙ্ক তৈরি করেছে। ঘটে যাওয়া ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫.৫। যা শুধু আতংক নয়, ক্ষয়ক্ষতিও করে। জরিপ থেকে দেখা যায় বাংলাদেশ বর্তমানে ভূমিকম্পপ্রবণ দেশ হয়ে উঠছে। যার ভয়াবহতা দিন দিন বাড়তে থাকবে। তাই ভূমিকম্পের কিছু পূর্বপ্রস্তুতিও নেওয়া জরুরি। শোবার কক্ষে একটি গ্লাসে বা বোতলে পানি রেখে পরীক্ষা করা, যাতে কম্পন সৃষ্টি হলে পানি নাড়া দেখে গতিবিধি বুঝা যায়। কর্মস্থল বা পড়ার স্থান হলে টেবিলের ওপর বোতল রাখা। হাতের কাছে হেলমেট রাখা। শুকনো খাবার সামনে রাখা। বাড়িতে কাঠের তৈরি চেয়ার বা টেবিলের ব্যবস্থা রাখা। বাড়ির দুর্বল আসবাপত্র সরিয়ে ফেলা। বিল্ডিং তৈরির সময় বিল্ডিং কাঠামোর জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা। শুধু বাড়ির ক্ষেত্রে নয়, স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় যেখানেই অবস্থান করা হোক না কেনো সকল ক্ষেত্রেই উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আতঙ্ক নয় আত্মবিশ্বাসও সাহসিকতাই পারে আমাদের বিপদ থেকে বাঁচাতে। তাই আসুন ভূমিকম্পে ভয় নয়, ভয়কে জয় করি এই প্রতিপাদনে সকলে সচেতন হই।\r\nসরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে
