ইরানের সাথে ইসরাইল-আমেরিকার চলমান যুদ্ধ বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণের এক নতুন মেরুকরণ ও নীতি-কৌশলের প্যারাডাইম শিফ্ট বলে বিবেচিত হচ্ছে। ইরান কখনোই আমেরিকার জন্য হুমকি নয়। দেশটি কখনোই প্রতিবেশি কোনো দেশের উপর অনধিকার চর্চা বা আগ্রাসন চালায়নি। পারস্য সা¤্রাজ্যের উত্তরাধিকার ইরান কখনো কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেনি। বিংশ শতকের শেষ প্রান্তে এসেও ইরান পশ্চিমা সা¤্রাজ্যবাদী শক্তি ও তাদের বশংবদ আরব-ইসরাইল এক্সিসের ইন্ধন ও সর্মথনপুষ্ট ইরাকের সাথে ৮ বছর ধরে যুদ্ধ করে আগ্রাসি জোটকে পরাজিত করতে সক্ষম হয়েছিল।

ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে ইরাক এবং ইরান দুই প্রতিবেশির মধ্যে চিরস্থায়ী বৈরিতা সৃষ্টি করা এবং দেশ দুটিকে সামরিক-অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে ভবিষ্যতে ইসরাইলের সম্প্রসারণবাদি আগ্রাসনকে নির্বিঘœ করাই ছিল সেই যুদ্ধের মূল লক্ষ্য। ইরাকে ওয়েপনস অব মাস ডেস্ট্রাকশন (ডাব্øিও এমডি) থাকার মিথ্যা প্রচারনা চালিয়ে আমেরিকাকে দিয়ে সাদ্দাম হোসেনের পতন ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে তেল সমৃদ্ধ ইরাক দখলের প্ররোচনা ও ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছিল ইসরাইল। লাখ লাখ মানুষ হত্যা, হাজার হাজার কিলোমিটার সমৃদ্ধ জনপদ ও প্রাচীন সভ্যতার ঐতিহ্য ধ্বংস করার মধ্য দিয়ে পশ্চিমা বাহিনীর ইরাক দখলের পর দেখা গেল সেখানে কোনো গণধ্বিংসী অস্ত্র ছিল না।

অথচ এমন একটি ভয়ঙ্কর মানবতাবিরোধী যুদ্ধাপরাধের কোনো জবাবদিহিতা বা বিচারের ন্যুনতম কোনো দাবি বা উদ্যোগও বিশ্বসম্প্রদায়ের কোনো পক্ষ থেকে উত্থাপিত হতে দেখা যায়নি। এটাই হচ্ছে জায়নিস্ট প্রভাবিত মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইউনিপোলার বা একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার স্বরূপ। জায়নিস্টরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিওকন(নিওকনজারভেটিভ) রাজনীতিকদের চেতনায় হাজার বছর আগের ক্রুসেড বা ধর্মযুদ্ধের স্মৃতি, জেরুজালেমের অধিকার এবং গ্রেটার ইসরাইল রাষ্ট্রের স্বপ্ন জাগিয়ে রাখতে সদা সচেষ্ট। এর জন্য তারা মুসলমানদের সন্ত্রাসী তকমা দিতে কোটি কোটি ডলার খরচ করে নিজেরাই কুর্দিস্তান, বালুচিস্তানসহ বিভিন্ন স্থানে আঞ্চলিক জাতীয়তাবাদী রাজনৈতিক সমস্যাগুলোকে ব্যবহার করে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলতে দশকের পর দশক ধরে সামরিক অর্থনৈতিক রসদ যোগাচ্ছে। গত দশক পর্যন্ত আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের নাটক বিশ্বের কাছে ধরা পড়ে গেছে। এসব আসলে ইসলামোফোবিক এজেন্ডা বাস্তবায়নের জন্য মোসাদ ও সিআইএর প্রক্সি ও ফল্স ফ্ল্যাগ অপারেশনের অংশ। দায়েশের আল নুসরা ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল জোলানি ওরফে আল শারার বাহিনী বাশার আল আসাদকে বিতাড়িত করে সিরিয়ার রাষ্ট্রক্ষমতা দখলের পর তার সাথে পশ্চিমাদের দহরম-মহরম দেখে সহজেই অনুমান করা যায়, এরা আসলে তাদেরই প্রক্সি যুদ্ধের বাই-প্রোডাক্ট।

প্রথম মিলিনিয়ামে বিশৃঙ্খল ও পশ্চাৎপদ ইউরোপে মুসলমানদের অগ্রযাত্রা ঠেকাতে ইউরোপের সামন্ত রাজা ও ধর্মযাজকরা সমগ্র খ্রীষ্টান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে ক্রুসেডের ডাক দিয়েছিলেন। সেই যুদ্ধ ছিল অমানবিক, অন্যায্য, রক্তক্ষয়ী ও প্রতারণামূলক। কোনো অনৈতিক-অন্যায্য যুদ্ধের আগ্রাসী বাহিনীর দীর্ঘস্থায়ী বিজয়ের কোনো নজির নেই। নিজেদের রাজনৈতিক-অর্থনৈতিক অস্তিত্ব রক্ষায় ইউরোপের রাজারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে একটি ধর্মযুদ্ধে লেলিয়ে দিয়েও নিজেদের পরাজয় ঠেকাতে পারেননি।

হাজার বছর ধরে মুসলমানদের অধিকারে থাকা এবং মুসলমান অধ্যুসিত জনপদ ও ইসলামের ধর্মীয় ঐতিহ্যের ধারক হওয়ার পরও জেরুজালেমের প্রশ্নে বিশ্বসম্প্রদায় তথা পশ্চিমা বিশ্বের নিরবতা-নিস্ক্রিয়তার মূল কারণ ক্রুসেডে মুলমানদের কাছে হেরে যাওয়ার স্মৃতি তাদেরকে তাড়িত করে। সমাজ, সভ্যতা ও রাষ্ট্র তার নিজস্ব সীমারেখায় সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক-অর্থনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে যুগে যুগে পরিপূর্ণতা লাভ করে থাকে। ফিলিস্তিন থেকে ইহুদি জনগোষ্ঠির এক্সোডাস বা বিতাড়িত হওয়ার ঘটনাবলীর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। বিংশ শতকে এসে রাশিয়া, জার্মানিসহ ইউরোপ থেকে ইহুদিদের বিতাড়িত করার সাথেও অটোমান বা মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

বিগত শতকের দুটি বিশ্বযুদ্ধের পরিক্রমায় যুদ্ধশেষে ফিলিস্তিনের মুসলমানদের সশস্ত্র হামলায় হত্যা ও বিতাড়িত করে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র গঠনের পেছনে দুটি ভিন্ন ভিন্ন এজেন্ডা সক্রিয় ছিল। প্রথমত ক্রুসেডের পরাজয়ের বদলা নেয়া, দ্বিতীয়ত: মধ্যপ্রাচ্যের তেলসম্পদের উপর দখলদারিত্ব ও নিয়ন্ত্রণ বজায় রাখা। এজন্য ইঙ্গ-মার্কিন প্রযোজনায় ইসরাইলকে একটি গ্যারিসন বা সামরিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই অবৈধ রাষ্ট্রের পেছনে বছরে চার-পাঁচ বিলিয়ন ডলার খরচের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নাগরিকদের সমর্থন অক্ষুন্ন রাখতে বাইবেলে বর্ণিত প্রমিজ্ড ল্যান্ড বা গ্রেটার ইসরাইল রাষ্ট্র গঠনে ইশ্বরের ইচ্ছার বানী শোনানো হচ্ছে।

বিনাযুদ্ধে সোভিয়েত সমাজতন্ত্রের পতনের পর থেকে বিশ্বের সামরিক-অর্থনৈতিক শক্তির ভারসাম্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ন্যাটো জোটের অনুকুলে চলে যায়। এ সময় থেকে অপ্রয়োজনীয় সামরিক প্রতিযোগিতা ও সামরিক বাজেট কমিয়ে নাগরিকদের সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা তথা জনকল্যানে ব্যয় বৃদ্ধির উপর জোর দেয়ার একটা স্বাভাবিক প্রত্যাশা থাকলেও অবস্থা ও প্রবণতা ছিল সম্পুর্ণ বিপরীত। নব্বইয়ের দশকে এসে ন্যাটো জোটের পরিসর, বাজেট ও যুদ্ধোন্মাদনা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেড়ে যায়। মূলত মধ্যপ্রাচ্য এবং মুসলমান দেশগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই যেন পশ্চিমা সামরিক জোট ও পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। বিশ্বব্যবস্থার উপর পশ্চিমা কর্তৃত্ব বজায় রাখার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে জায়নিস্ট ইসরাইলি লবি জোরালো ভূমিকা পালন করছে। জায়নবাদি ইহুদি নিয়ন্ত্রিত কর্পোরেট ব্যাংকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, থিঙ্কট্যাঙ্ক, কপোর্রেট মিডিয়া ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো ইসরাইলের আধিপত্য ও সম্প্রসারণবাদী নীতিকে পশ্চিমা নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি যৌক্তিক অধিকার হিসেবে সমুন্নোত রাখতে কাজ করে থাকে।

ইরান-ইসরাইল আমেরিকার যুদ্ধ বিগত শতকে গড়ে ওঠা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ব্যবস্থা ভেঙ্গে দিয়ে একটি নতুন বাস্তবতায় উপনীত করতে চলেছে। যদিও এই যুদ্ধের আপাত: কোনো সমাপ্তি বা সমাধান দেখা যাচ্ছে না। পশ্চিমাদের ধর্মযুদ্ধ বা অন্তহীন যুদ্ধের রেশ এখন আর শুধু মধ্যপ্রাচ্য ও আমেরিকান স্বার্থের গন্ডিতেই সীমাবদ্ধ নেই। সেই ক্রুসেডের কাল থেকে সাম্প্রতিক সময়ের তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের সাংস্কৃতিক ন্যারেটিভের মধ্যে জুদাই-খৃষ্টান-মুসলমানদের একটি ধারাবাহিক প্রতিঘাত-প্রতিরোধের বিষয় থাকলেও এবারের ইরান-ইসরাইল যুদ্ধে আরেক কুশীলব হিসেবে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচেতন অবস্থান সভ্যতার সংঘাতকে একটি নতুন সম্প্রসারণবাদি উন্মাদনায় পর্যবসিত করছে।

তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা চালু থাকা অবস্থায় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি হঠাৎ ইসরাইল-আমেরিকা তেহরানে যৌথ বিমান হামলা শুরু করে। প্রথম দিনের হামলায় একটি স্কুলে টমাহক ক্ষেপনাস্ত্র ফেলে দেড়শতাধিক শিশুকে হত্যা করা হয়। একই দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রীম কমান্ডার আয়াতুল্লা আলী খামেনিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডারকে হত্যা করে ইসরাইল আমেরিকা। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, নরেন্দ্র মোদি ইসরাইল সফরে গিয়ে নেসেটে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বলেছেন, ইসরাইল হচ্ছে ইসরাইলিদের ফাদারল্যান্ড আর ভারত হচ্ছে তাদের মাদারল্যান্ড। তিনি আরো বলেন, ইরানের পতন না হলে গ্রেটার ইসরাইল গঠন সম্ভব নয়, একইভাবে অখ- ভারতও প্রতিষ্ঠা করা সম্ভব না।

তার মতে ইরানের পতন হলে পাকিস্তানের পতন ঘটানো হবে, অত:পর বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মত দেশগুলো বিনাযুদ্ধেই অখ- ভারতের অন্তভর্ুূক্ত হয়ে যাবে! কি ভয়ানক আগ্রাসী, সম্প্রসারণবাদী চিন্তা ও পরিকল্পনা। ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের সময় সেখানে একটি অখ- ভারতের মানচিত্র স্থাপন বিষয়ে বেশ হইচই হয়েছিল। তখন বিজেপি সরকারের পক্ষ থেকে প্রাচীন ভারতের ঐতিহ্যের একটি খোঁড়া ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা দেখা গেছে।

এবার আমেরিকা-ইসরাইলের যৌথ আক্রমণে ইরানের সব প্রতিরোধ সক্ষমতা চুরমার হয়ে যাবে, ভেনিজুয়েলার মত ইরানের তেলক্ষেত্রগুলো আমেরিকা-ইসরাইলের দখলে চলে যাবে এবং ইরানিদের মধ্য থেকে একটি পুতুল সরকার গঠন করে সম্পদ ভাগাভাগির বন্দোবস্ত কায়েমের সাথে সাথে গ্রেটার ইসরাইল গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করার দ্বারপ্রান্তে সহজেই পৌঁছে যাবে, এমন পরিকল্পনা ও হিসাব-নিকাশ করেই তারা যুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছিল। এমন পরিকল্পনা ও সমুহ সম্ভাবনা দেখেই নরেন্দ্র মোদি তেলআবিবে গিয়ে ইসরাইলের সাথে নিজেদের ‘অখ- ভারত’র স্বপ্নের ডালি মেলে ধরেছিলেন। আমরা জানতে পারলাম, পুরো বিশ্ব ট্রাম্প-নেতানিয়াহুর অন্যায় যুদ্ধে সমর্থন করা থেকে বিরত থাকলেও মোদি কেন ইসরাইলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। শুধু প্রতিশ্রুতি দিয়েই বসে থাকেন নি, ইরানি নৌবাহিনীর যুদ্ধ জাহাজকে একটি যৌথ মহড়ায় আমন্ত্রণ জানিয়ে সেই জাহাজকে মার্কিন টর্পেডো হামলার জন্য তথ্য সরবরাহ করেছেন। নিজেদের সমুদ্রসীমার কাছাকাছি জাহাজটি হামলার শিকার হওয়ার পর নাবিকদের বাঁচাতে বা উদ্ধার করতেও এগিয়ে যায়নি। শ্রীলঙ্কার নৌবাহিনী কিছু সংখ্যক নাবিককে জীবিত উদ্ধার করতে পারলেও শতাধিক ইরানি নাবিকের মৃত্যু ঘটেছে। এভাবেই নরেন্দ্র মোদি অখন্ড ভারতের স্বপ্ন বুকে নিয়ে বিশ্বাসঘাতকতা ও পৈশাচিক নিষ্ঠুরতার পরাকাষ্ঠা দেখিয়েছেন। বাংলাদেশসহ প্রতিবেশিদের নিয়ে তাদের পরিকল্পনা এখন ওপেন সিক্রেট।

‘অপারেশন এপিক ফিউরি’র যুদ্ধে ইতিমধ্যেই ইসরাইল-আমেরিকার সামরিক ও কৌশলগত পরাজয় ঘটে গেছে। অনেকে মনে করেন, কুখ্যাত এপেস্টেইন ফাইলসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাম্পট্যের বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। তিরিশ লক্ষাধিক ডকুমেন্টের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের অপকর্মের ফাইল নিয়ে মার্কিন মুল্লুকে তোলপাড় শুরু হওয়ার প্রেক্ষাপটকে ধামাচাপা দিতেই আলোচনার মধ্যেই ইরানে হামলা ও সর্বোচ্চ নেতাকে ডিক্যাপিচুলেশনের পথ বেছে নেয় ট্রাম্প। এমন একটি ন্যাক্কারজনক আগ্রাসী যুদ্ধের শিরোনামের আড়ালে এপেস্টেইন ফাইলের গুরুত্ব অনেকটা ধাপাচাপা পড়ে গেলেও তিনি ভাবতে পারেননি, ইরানের প্রত্যাঘাত ও প্রতিরোধ সক্ষমতা এতটা ভয়ঙ্কর, দৃঢ় এবং অপ্রতিরোধ্য হবে।

নেতানিয়াহু এবং জায়নিস্ট ন্যারেটিভে বরাবরই মধ্যপ্রাচ্যের তেলসম্পদ ও অর্থনীতি নিয়ন্ত্রণের যুদ্ধকে একটি ধর্মযুদ্ধের মোড়ক দেয়ার চেষ্টা করেছেন। এটা আসলে পশ্চিমা জনমতকে বিভ্রান্ত ও প্রতারিত করার কৌশল। গ্রেটার ইসরাইল একটি পৌরাণিক চিত্রকল্প। একইভাবে অখন্ড ভারত বা রামরাজত্ব ও একটি পৌরাণিক ধারনা। অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে দাবিয়ে রাখতে গ্রেটার ইসরাইল গঠনের দূরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে সম্প্রসারণবাদী নীতি গ্রহণ করে। এবারের যুদ্ধ শুরুর আগে একশ্রেনীর ইভানজেলিক যাজকদের মুখে ডোনাল্ড ট্রাম্পকে ইশ্বরের প্রতিনিধি বলে অভিহিত করতে শোনা গেছে। মূলত মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরুর আগে ইহুদি লবির পক্ষ থেকে যুদ্ধের সাথে সাধারণ আমেরিকানদের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তাদের সমর্থন আদায় করতেই এসব কথাবার্তা বলা হয়েছে। যুদ্ধের প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার পর ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের উপর এমন একটি আক্রমণ তাঁর চল্লিশ বছরের স্বপ্ন ও পরিকল্পনার অংশ। যুদ্ধ শুরুর দুদিন আগেই মোদি ইসরাইল সফরে গিয়ে ইসরাইল এবং ভারতের অভিন্ন স্বপ্নের ডালি মেলে ধরেছিলেন। তিনি বোঝাতে চেয়েছেন, গ্রেটার ইসরায়েল এবং অখ- ভারতের স্বপ্ন একই সুত্রে গাঁথা। গ্রেটার ইসরাইলের স্বপ্ন বাস্তবায়ন করতে ৫০ লাখ ইহুদির দেশ ইসরাইল প্রতিবেশি দেশের শতকোটি মুসলমানকে চিরস্থায়ীভাবে দাসত্ব ও পঙ্গুত্বের শৃঙ্খল পরিয়ে দিতে চায়।

ভারতের হিন্দুত্ববাদিদের স্বপ্ন, প্রত্যাশা ও পরিকল্পনার কথা মোদি নিজেই বিশ্বের সামনে খোলাসা করেছেন। উপমহাদেশে রামরাজত্ব কায়েমের জন্য মোদি পাকিস্তানকে প্রধান প্রতিবন্ধক মনে করছেন। ট্রাম্প ও নেতানিয়াহুর পাশে থেকে ইরানের পতন বা ধ্বংস নিশ্চিত হওয়ার পর ইসরাইল ও ভারত মিলে পাকিস্তানের পতন ঘটাবে, অত:পর বাংলাদেশসহ বাকি দেশগুলো দখল করে অখ- ভারত প্রতিষ্ঠা করবে বিজেপি। কিন্তু এই যুদ্ধে পশ্চিমা জনগণ কিংবা ইশ্বরের সমর্থন মোদি, ট্রাম্প-নেতানিয়াহুদের দিকে নেই। ক্যাথলিক খৃষ্টানদের পোপ বেনিডিক্ট বলেছেন, ক্যাথলিক বিশ্বাসে কোনো প্রিভেন্টিভ বা প্রিয়েম্পটিভ যুদ্ধকে সমর্থন করেনা।

যুদ্ধের গতিপ্রকৃতি ভিন্ন পথে প্রবাহিত হওয়ার বাস্তবতা প্রত্যক্ষ করে ওয়াশিংটন ডিসির কার্ডিনাল বিশপ রবার্ট ম্যাকএলরয় বলেছেন, এই যুদ্ধ (নট মোরাল্লি লেজিটিমেট) নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। একই সুরে কথা বলেছেন শিকাগোর কার্ডিনাল ব্লেইজ জে কুপিকও। গত সপ্তাহে লন্ডনের গার্ডিয়ান পত্রিকা এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এবারের যুদ্ধকে ধর্মযুদ্ধের প্রলেপ দেয়ার জায়নবাদি প্রতারণা সফল হচ্ছে না। অখ- ভারত নিয়ে মোদির বক্তব্য নিয়ে আমাদের দেশের মিডিয়ায় তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে একটি রক্তাক্ত অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর ভারতের পুতুল শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের প্রায় সবাই ভারতে পালিয়েছে। যে জাতির তরুণরা নিজ দেশের দু:শাসনের বিরুদ্ধে বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়াতে পারে, তারা আগ্রাসী শক্তির বিরুদ্ধে কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। ইরানের সাড়ে ৯ কোটি মানুষ যেভাবে পরাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ-প্রত্যাঘাতে প্রতিপক্ষের মেরুদ- ভেঙ্গে দিতে শুরু করেছে, বাংলাদেশের ২০ কোটি মানুষ একইভাবে প্রতিপক্ষের যে কোনো দিবাস্বপ্নকে দু:স্বপ্নে পরিনত করতে মোটেও দেরি করবে না। বাংলাদেশ যুদ্ধ বা অশান্তি চায়না, সম মর্যাদার ভিত্তিতে প্রতিবেশিদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ও বাণিজ্যিক-অর্থনৈতিক অংশিদারিত্বে বিশ্বাস করে। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে কেউ শান্তিতে থাকতে পারবে না, এটা নিশ্চিত।

bari_zamal@yahoo.com