সারাদেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসতে শুরু করেছে। দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বিএনপির নির্বাচনী জোয়ারে গতিবেগ সৃষ্টি হয়েছে। এই নির্বাচনটি হবে প্রধানত জোটকেন্দ্রিক। সেই জোট কোনো রাজনৈতিক জোট হবে না। আসন ভাগাভাগির মাধ্যমে এক ধরনের নির্বাচনী জোট গঠিত হয়েছে এবং সেই জোটের ভিত্তিতেই ৩০০টি আসনে একেকটি জোট মনোনয়ন দিচ্ছে। এ ব্যাপারে দক্ষতার প্রমাণ দিয়েছে বিএনপি। বিএনপির সাথে অতীতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কতগুলি ছোট-বড় রাজনৈতিক দল যুক্ত ছিলো তার সঠিক হিসাব বের করা সহজ নয়। কারণ, এমন অনেক দল ছিলো যাদের নামও কেউ জানে না। কেউ বলেন, বিএনপির আন্দোলনের জোটসঙ্গী ছিলো ৫৯টি দল। আবার কেউ কেউ বলেন, বিএনপির আন্দোলনের জোটসঙ্গী ছিলো ২৯টি ছোট-বড় রাজনৈতিক দল। দিন শেষে দেখা গেলো, বিএনপির মিত্রদের সংখ্যা ২৯, এই ফিগারটিই সঠিক। এতগুলো রাজনৈতিক দলের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট করা সহজ কথা ছিলো না।

প্রথমত, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। এর শাখা দেশের ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। এই ইউনিয়ন পর্যায় পর্যন্ত এমন সব নেতাকর্মী আছেন যারা বিগত ৪৫ বছর ধরে বিএনপিতেই আছেন। ৪৪ বছর আগেই বিএনপির স্থপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রাম গ্যারিসনের কতিপয় বিপথগামী অফিসার ও সৈন্য চট্টগ্রাম সার্কিট হাউজে হত্যা করে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি একটি মিথ্যা ও বানোয়াট দুর্নীতির মামলা সাজিয়ে বেগম খালেদা জিয়াকে প্রথমে ৫ বছর এবং পরে ১০ বছর কারাদ- দেওয়া হয়। সেই থেকে অর্থাৎ ২০১৮ সাল থেকে আজ পর্যন্ত ৭ বছর ধরে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করছেন।

এখানে আরো উল্লেখ করা প্রয়োজন যে, ১/১১ এর মাধ্যমে দেশে যে মিলিটারি নিয়ন্ত্রিত ফখরুদ্দিন-মঈন উদ্দিনের শাসন চাপিয়ে দেওয়া হয় সেই রাষ্ট্র কাঠামোয় অঘোষিতভাবে দ্বিতীয় প্রধান শক্তিশালী ব্যক্তি ছিলেন লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি সম্পর্কে বেগম জিয়ার ভাই সাঈদ ইসকান্দারের ভায়রা। বেগম জিয়ার এত ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও এবং জেনারেল মঈন উদ্দিনের পর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও সেনাবাহিনী তারেক রহমানকে আটক করে। এই সেনাবাহিনীই তাকে আটক অবস্থায় বর্বরের মতো নির্যাতন করে। তারা তাকে ওপর থেকে ফেলে দিয়ে তার মেরুদ- ভেঙে দেয়। লন্ডনে গিয়ে তারেক রহমানকে প্রথম কয়েক বছর মেরুদ- রিপেয়ার করার চিকিৎসাসহ নানাবিধ চিকিৎসাতেই সময় ব্যয় করতে হয়।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার পর তারেক রহমানকে মাত্র ৫২ বছর বয়সে বিএনপির মতো বিশাল একটি দলের হাল ধরতে হয়। তার পরবর্তী ৭ বছর অর্থাৎ আজ পর্যন্ত তারেক রহমান অত্যন্ত দক্ষতা এবং নিপুণতার সাথে দল পরিচালনা করছেন। তার দক্ষতার একটি দিক কেউ উল্লেখ করে না। সেটি হলো, ৫২ বছর বয়স থেকে তিনি দল চালাচ্ছেন। অথচ এই সময়ে উল্লেখ করার মতো তৃণমূল বা শীর্ষ পর্যায়ের কোনো নেতাকর্মী দল ত্যাগ করেননি। বলা হয় যে, শহীদ জিয়া ছিলেন ক্যারিশম্যাটিক নেতা। তাই তার আকর্ষণে মানুষ তার দল অর্থাৎ বিএনপিতে যুক্ত হয়েছেন। অনুরূপভাবে বেগম জিয়াও তার স্বামীর আদর্শ অনুসরণ করেছেন। তার শরীরে দুর্নীতির তকমা লাগানোর জন্য শেখ হাসিনা চেষ্টার কোনো ত্রুটি করেন নাই। সর্বত্র তার ছিদ্রান্বেষণ করা হয়েছে। কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি। উপরন্তু তিনি ছিলেন আপোসহীন। এসব কারণে শেখ হাসিনা তাকে জোর করে কারাগারে পাঠালেও জনগণের কাছে তিনি ছিলেন নিষ্পাপ। এজন্যই আজ বাংলাদেশের জনগণ, এলিট, সামরিক বাহিনী নির্বিশেষে সকলের কাছে তিনি মাতৃরূপীনি। মাও সে তুং ছিলেন বিপ্লবোত্তর চীনের ফাদার ফিগার। বেগম জিয়া তেমনি আজ ‘মাদার ফিগার’।

॥দুই॥ কিন্তু তারেক রহমানের মধ্যে এমন কি আছে, যে জন্য এই ৭ বছরেও কেউ বিএনিপ ছেড়ে যায়নি? নিশ্চয়ই তার ভেতর এমন একটি ক্যারিশমা আছে যেটি সুপ্ত থেকেও হাজার হাজার নেতাকর্মীকে দলের প্রতি আকৃষ্ট রেখেছে। সম্ভবত সেই সুপ্ত ক্যারিশমার কারণেই দেশে ফেরার ২ দিন আগে অর্থাৎ ২৩ ডিসেম্বর তারেক রহমান আসন্ন নির্বাচনে ৩০০টি আসনের নমিনেশন সম্পন্ন করতে সক্ষম হন। এটি ছিলো একটি অত্যন্ত জটিল কাজ। এমনিতেই তো এমপি হওয়ার জন্য বিএনপিতে সহ¯্রাধিক যোগ্য ব্যক্তি আছেন। তাদের মধ্য থেকে ২৭২ জনকে বেছে নেওয়া সোজা কথা ছিলো না। অবশিষ্ট যে ২৮টি আসন ছিলো, সেই ২৮টি আসনে নমিনেশন চূড়ান্ত করা ছিলো আরো জটিল কাজ। বলতে গেলে এটি ছিলো অনেকটা অসাধ্য সাধন।

২৯টি দল। তাদের প্রত্যাশা তো ২০০টি আসনেরও বেশি। কিন্তু হাতে আছে মাত্র ২৮টি আসন। তারেক রহমান এখানে অত্যন্ত দক্ষতার সাথে কাজটি করেন। যে ২৭২ জনকে প্রথমে নমিনেশন দেওয়া হয় তাদের মধ্যে ইসলামী দলের কোনো নেতাকর্মী ছিলেন না। কিন্তু সঠিক সময়ে জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে ৪ জনকে আসন ছেড়ে দেওয়ায় জমিয়ত তাকে শর্তহীন সমর্থন দিয়েছে। হাতে থাকলো ২৪টি আসন।

এদের মধ্যে ১২ দলীয় জোটের নেতা এহসানুল হক নিজেই বিএনপিতে যোগ দিয়ে তার নমিনেশন নিশ্চিত করেছেন। ফলে ১২ দলীয় জোটের সমস্যা মিটে গেছে। অনুরূপভাবে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার বয়সের ভারে নির্বাচনে অনিচ্ছুক হওয়ায় সেখানে বিএনপির একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। এভাবে ২৪টি দলের সমস্যার সমাধান করেছেন তিনি। সমমনা জোটের নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ বিএনপিতে যোগ দিয়ে নমিনেশন পেয়েছেন। তাদের সমস্যারও সমাধান হয়েছে। গণতন্ত্র মঞ্চের ৩ নেতাকে ৩টি আসন দিয়েছেন। ফলে তাদের সমস্যারও সমাধান হয়েছে। এছাড়া ধনকুবের মুসা বিন শমসেরের পুত্র এনডিএম নামক দলের নেতা ববি হাজ্জাজ বিএনপিতে জয়েন করে নমিনেশেন পেয়েছেন। এলডিপির একটি অংশের নেতা শাহাদত হোসেন সেলিম বিএনপিতে জয়েন করে নমিনেশন পেয়েছেন। নুরুল ইসলাম নূরের গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও বিএনপিতে জয়েন করে নমিনেশন পেয়েছেন। জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থকে প্রথমে ঢাকা মহানগরের একটি আসন ছেড়ে দেওয়া হয়েছিলো। এখন স্বয়ং তারেক রহমানই ঐ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে পার্থকে ভোলার একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে প্রথম পর্যায়ে নমিনেশন বঞ্চিতদের ডিসেন্টিং ভয়েস তিনি দ্বিতীয় পর্যায়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সকলকে খুশি করে শান্ত করেছেন।

॥তিন॥ আজকের লেখাটা সম্পূর্ণভাবে নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম। কিন্তু লেখার ফাঁকেই পত্রিকান্তরে (অনলাইন সংস্করণে) দেখলাম, পুলিশের একটি সংবাদ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন মোহাম্মদ নজরুল ইসলামের একটি বিবৃতি। তিনি বলেন, শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুই সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। পত্রিকাটি আরো বলেছে যে, একই সঙ্গে ডিএমপি প্রথমবারের মতো স্বীকার করলো যে, হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে। এর ২/৩ ঘণ্টা পর ‘বিডিনিউজ২৪.কমের’ খবরে বলা হয়, গত ২৮ ডিসেম্বর রবিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ডিএমপির দাবি দুটি প্রত্যাখ্যান করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাদি হত্যার প্রধান দুই সন্দেহভাজন হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে গেছেন এবং এখন সেই রাজ্যে অবস্থান করছেন- বাংলাদেশ পুলিশের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মেঘালয় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা।

মেঘালয় পুলিশ সদর দপ্তরের ওই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লিখিত অভিযুক্তদের কাউকেই গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। মেঘালয় পুলিশের ওই শীর্ষ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, পুত্তি বা সামি নামে কাউকেই মেঘালয়ের কোথাও শনাক্ত করা যায়নি, খুঁজে পাওয়া বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা যায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়াই এই বিবরণ তৈরি করা হয়েছে।’ এটি আমাদের বোধগম্য নয় যে, বাংলাদেশের পুলিশ ভালোভাবে যাচাই-বাছাই না করে এই ধরনের সংবেদনশীল নিউজ কীভাবে প্রচার করে?

॥চার॥ ফিরে যাচ্ছি নির্বাচন প্রসঙ্গে। আগেই বলেছি যে, বিএনপি নেতা তারেক রহমান সুনিপুণভাবে মনোনয়ন পর্ব সমাপ্ত করেছেন। এই লেখার সময় আরেকটি খবর পাওয়া গেলো। সেটা হলো, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণœ রেখেও নতুন ২টি দল জামায়াতের জোটে যোগদান করেছে। একটি হলো, এনসিপি। আরেকটি হলো, ড. অলী আহমেদের নেতৃত্বাধীন এলডিপির মূল অংশ। আগেই উল্লেখ করেছি যে, এলডিপির একটি অংশ শাহাদত হোসেন সেলিমের নেতৃত্বে এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে। এসংক্রান্ত প্রেস কনফারেন্সে জামায়াতের আমীর ড. শফিকুর রহমান বলেন যে, এই ১০ দল ছাড়াও আরো কয়েকটি দল তাদের জোটে আসতে ইচ্ছুক। কিন্তু এখন আর নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করার সময় নাই।

যাই হোক, বটম লাইন হলো, এবারের নির্বাচন হতে যাচ্ছে দেশের বৃহত্তম দল বিএনপির নেতৃত্বাধীন জোট এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মধ্যে। নির্বাচন হবে, জোট বা মোর্চা হবে, গরম গরম বক্তৃতা হবে, এ ওর খুত ধরবে, ও এর খুত ধরবেÑ ইত্যাদি সবই হবে। এগুলোই হলো সাচ্চা গণতন্ত্রের সৌন্দর্য্য। আমরা দুটি জোটকেই বলবো, আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, ভিন্নমত প্রকাশ করুন, কোনো সমস্যা নাই। কিন্তু উভয়েই ভুলে যাবেন না যে, এই নির্বাচন বানচাল করার জন্য বৃহৎ প্রতিবেশী ভারত এবং তাদের পক্ষপুটে আশ্রিত শেখ হাসিনা ও আওয়ামী লীগ ওঁৎ পেতে আছে। শহীদ ওসমান হাদি তাদের চক্রান্তের প্রথম শিকার। ভোটের আর মাত্র ১ মাস ১২ দিন অবশিষ্ট আছে। এই ১ মাস ১২ দিন নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করলেও উভয়ের অভিন্ন শত্রুর ভয়াবহ নীল নকশা সম্পর্কে যেনো সজাগ থাকেন।

Email:journalist15@gmail.com