মহাসড়কের দুইপাশে সাঁই সাঁই করে ছুটে চলছে দুই শতাধিক মোটরসাইকেল। প্রতিযোগিতা নয়, শখের বশে উঠতি বয়সী ছেলেরা মোটরসাইকেল চালিয়ে চিৎকার করছে। কুমিল্লা নগরীতে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী (৫৮) নিহত। মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের (১৫) আত্মহত্যা। দুই চাকার মোটরসাইকেল বাইক উঠতি বয়সী ছেলেদের কেউ কেউ শখের বশে বাইক চালায়। তারা বেপরোয়া, ট্রাফিক আইন মানে না। সাধারণত বাইকের আরোহীরা হেলমেট পরে না। সড়ক দুর্ঘটনায় নিহত আরোহীদের বড় অংশ হলো উপার্জনক্ষম ব্যক্তি। মোটরসাইকেল ছাড়াও ইজিবাইকের কারণে দুর্ঘটনা ঘটে। তিন চাকার ব্যাটারিচালিত রিকশাকে আমরা ইজিবাইক বলি। কুমিল্লা নগরীর টমছম ব্রীজ থেকে কান্দিরপাড় পর্যন্ত মানুষের চেয়ে ইজিবাইকের সংখ্যা বেশি। ইজিবাইকের চালকেরও ট্রাফিক আইন মানে না।

ফলে প্রতিদিনই ইজিবাইক বেপরোয়া চালিয়ে পথচারীকে ধাক্কা দেয়। \r\nযেহেতু শহরে অলিগলির সংখ্যা বেশি। দেখা যায়, শুধু মেইনরোডে ট্রাফিক পুলিশ থাকলেও অলিগলিতে নেই। ফলে পথচারীদের চলাচলে অসুবিধা হয়। ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে। মহাসড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল চলে অহরহ। মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা উচিত। মহাসড়কে ট্রাফিক পুলিশ চেকপোস্ট বাড়াতে হবে, যেন হেলমেটবিহীন আরোহীকে শনাক্ত করে এবং বুঝায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলোতে হেলমেট পরা বাধ্যতামূলক। অথচ বাংলাদেশের দৃশ্য উল্টো। বাংলাদেশের সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোটরসাইকেল চালক এবং সহযাত্রী উভয়েরই হেলমেট পরা বাধ্যতামূলক। নগরীর সংকীর্ণ রাস্তা প্রশস্ত করতে হবে এবং গর্তযুক্ত রাস্তা মেরামত করতে হবে।

নগরের মেয়র যেন এই ব্যাপারে খেয়াল রাখেন। \r\n(ছ) নগরীর সংকীর্ণ রাস্তায় শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের বাস চলাচল করতে পারবে। দূরপাল্লার বাস যেন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে না থাকে। যেসব স্কুল-কলেজের বাস নাই, মেয়রের উচিত এসব শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য বাস বা ভ্যান চালু করা। এতে অভিভাবকদের দুশ্চিন্তা, ভোগান্তি এবং জ্যাম কমবে। \r\nনগরীর হাসপাতাল গুলোর সামনে ইজিবাইক এলোমেলো থাকতে দেখা যায়। এদিকে হাসপাতালগুলোর সামনে ট্রাফিক পুলিশ থাকতে হবে। এতে পথচারী ও রোগী উভয়ের ভোগান্তি কমবে।পুরনো, ভাঙা এবং ফিটনেসবিহীন যানবাহনগুলো বাতিল করতে হবে। নগরের মেয়রের উচিত, প্রতিমাসে কমপক্ষে একবার হলেও সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন নিয়ে সভা ও প্রচারণা করা। নিরাপদ যাতায়াত একজন নাগরিকের অধিকার। ট্রাফিক আইন না মানা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। দুঃখের বিষয়, সরকার এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই কুমিল্লার পাশাপাশি প্রতিটি জেলার প্রশাসক যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। \r\nকুমিল্লা থেকে