রোজায় মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি হলো মাগরিবের আজানের সঙ্গে ইফতার করা। সারাদিন রোজা রেখে সবাই ইফতারে নানা আয়োজন করে থাকে। আবার বাজারে বিভিন্ন দোকানে দেখা মেলে হরেক রকমের ইফতার আইটেম। আলুর চপ, বেগুনি, বুন্দিয়া, ছোলা, জিলাপি, ডালের বরাসহ বিভিন্ন ধরনের ভাজাপোড়া। সব মিলিয়ে যেন বাহারি আয়োজন। যেগুলো দেখলে খাওয়ার লোভ যেন দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু এই খাবারগুলো দেখতে যেমন আকর্ষণীয় ও লোভনীয়, খাওয়ার পরে অসুস্থ হয়ে যাওয়াটাও অবধারিত। কারণ, এগুলোর মধ্যে প্রায় অনেক খাবার অতিরিক্ত তেল-মসলা দিয়ে তৈরি করা হয়। \r\nসারাদিন রোজা রাখার অতিরিক্ত তেল-মসলা যুক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু অনেক মানুষই এসব নিয়মের তোয়াক্কা না করে ইফাতরে জমিয়ে তারা অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকে।যার ফলে পেটে গ্যাস, শরীর দুর্বল এবং অনেক সময় হাসপাতালে পর্যন্ত যাওয়া জরুরি হয়ে পড়ে। তাই ইফতারে এইসব অস্বাস্থ্যকর ভাজাপোড়া খাবার না খেয়ে কিছু মুড়ি সঙ্গে সেদ্ধ ছোলা খাওয়া যেতে পারে যা শরীরে শক্তি জোগাবে। পাশাপাশি পানিশূন্যতা দূর করতে লেবুর শরবত এবং বিভিন্ন ধরনের ফল খাওয়া যেতে পারে। এতে করে ইফাতারেও থাকবে সুস্বাদু খাবার এবং শরীরও থাকবে সুস্থ সবল। তাই ইফতারের খাবার বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকা জরুরি।
রোজায় মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি হলো মাগরিবের আজানের সঙ্গে ইফতার করা। সারাদিন রোজা রেখে সবাই ইফতারে নানা আয়োজন করে থাকে। আবার বাজারে বিভিন্ন দোকানে দেখা মেলে হরেক রকমের ইফতার আইটেম। আলুর চপ, বেগুনি, বুন্দিয়া, ছোলা, জিলাপি, ডালের বরাসহ বিভিন্ন ধরনের ভাজাপোড়া। সব মিলিয়ে যেন বাহারি আয়োজন। যেগুলো দেখলে খাওয়ার লোভ যেন দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু এই খাবারগুলো দেখতে যেমন আকর্ষণীয় ও লোভনীয়, খাওয়ার পরে অসুস্থ হয়ে যাওয়াটাও অবধারিত। কারণ, এগুলোর মধ্যে প্রায় অনেক খাবার অতিরিক্ত তেল-মসলা দিয়ে তৈরি করা হয়। \r\nসারাদিন রোজা রাখার অতিরিক্ত তেল-মসলা যুক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু অনেক
