বাংলাদেশকে ঘিরে ভারতীয় উৎস থেকে চালানো হচ্ছে তথ্যসন্ত্রাস। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায়, শুধু ২০২৫ সালে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বাংলাদেশকে লক্ষ্য করে অন্তত ১৫৫টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। গণমাধ্যমে যেখানে সত্য যাচাই ও জনস্বার্থ রক্ষার কথা, সেখানে ৭৩টি ভারতীয় সংবাদমাধ্যম ৩৮টি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ১৪০টি ভুয়া ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। যা আন্তর্জাতিক নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে।

মুসলিম নাগরিককে হিন্দু দাবি করে হত্যাকা- ও সহিংসতার খবর ছড়ানো, পুরানো বা ভিন্ন দেশের ঘটনা বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা বলে চালানোÑ এসব কৌশল কোনো ভুল নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। প্রতিবেদনে বলা হয়, ১৫৫টি অপতথ্যের মধ্যে ৯১টিই ধর্মীয় বিভাজন উসকে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো কনটেন্ট। আমরা মনে করি, ভারতীয় গণমাধ্যম্যের এসব প্রপাগান্ডা একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার অশুভ পাঁয়তারা, অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে দেশটির সম্ভবনাময় ভাবমূর্তি ক্ষুণœ করা। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার ভারতকে পরীক্ষিত বন্ধু হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছে বটে, কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছে তাদের নিজেদের স্বার্থে। বিনিময়ে তারা কয়েক হাজার কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে স্বাধীন দেশ থেকে, যা ইতিহাসের পাতায় দেশি-বিদেশি গবেষকদের লেখায় উঠে এসেছে।

প্রতি বছর সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে বিএসএফ। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে এখন তারা চালাচ্ছে তথ্যসন্ত্রাস। ভারতের এহেন আচরণ আন্তর্জাতিক আইন ও শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থি। আমরা মনে করি, বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী কখনো বদলানো যায় না। বড় প্রতিবেশীকে ছোট প্রতিবেশীর প্রতি সংবেদনশীল থেকে নমনীয় হতে হয়। কিন্তু বিগত অর্ধশতাব্দীকালের ইতিহাস পর্যালোচনায় আমরা দেখতে পাই প্রায় সর্বক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতি।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরও উদ্বেগজনক কূটনৈতিক বাস্তবতা। মানবতাবিরোধী অপরাধে দ-িত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে ২৩ জানুয়ারি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় ভারত সরকার। সেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান এবং তার দলের অনুগতদের সন্ত্রাসী কর্মকা-ে জড়াতে উস্কানি দেনÑযার লক্ষ্য ছিল বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে দেওয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে শুধু বাংলাদেশ সরকার নয়, বাংলাদেশের জনগণও ‘হতবাক ও অপমানিত’।

এসব কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, যা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন। নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশকে নন-ফ্যামিলি পোস্টিং ঘোষণা করেছে। নির্বাচনের আগে নয়াদিল্লির এহেন আচরণ রহস্যজনক বৈকি।