বর্তমান বিশ^ব্যবস্থায় বহুল আলোচিত ও বহুলভাবে নিন্দিত সরকার প্রধানের নাম জানতে চাইলে দু’টি নাম অবশ্যই উঠে আসবে। এর একটি হলো বেনিয়ামিন নেতানিয়াহু, অপরটি ডোনাল্ড ট্রাম্প। এতো দম্ভ, চাতুর্য ও অস্ত্রবাজির পরও তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে কেন? তাদের কপালে কুঞ্চনের মাত্রা বেড়ে যাচ্ছে কেন? সভ্যতাটা যতই সেক্যুলার তথা ইহলৌকিকবাদী হোক না কেন; মানুষের অভিধানে এখনো সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, সুন্দর, অসুন্দর শব্দগুলো আছে। চাতুর্য়, প্রলোভন, ভীতি, নিপীড়ন দিয়ে শাশ^ত শব্দগুলোকে মুছে ফেলা সম্ভব হয় নি। আখেরে জয় হয় সত্য ও সুন্দরের। তেমন আবহবার্তা এখন প্রবাহমান।

এতো অন্যায়-অবিচার ও নৃশংসতার পরও ক্ষমতাপাগল নেতানিয়াহু ও তার দলের অবস্থা এখন কেমন? আর ছয় সপ্তাহ পরেই তো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরাইলের আইনসভা তথা নেসেটের নির্বাচন। ২৭ অক্টোবর অনুষ্ঠেয় ওই নির্বাচনে ‘ঐতিহাসিক ধসের’ মুখে পড়তে পারে প্রধামন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টি। নির্বাচনে দলটি মাত্র ১৯ আসনে জয়ী হতে পারে। শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত জনমত জরিপে এমন পূর্বাভাস দেওয়া হয়। ইসরাইলি জরিপ সংস্থা লাজার রিসার্চ ও চ্যানেল ফোরঅন রিসার্চ যৌথভাবে এ জনমত জরিপ পরিচালনা করে। ৯ ও ১০ সেপ্টেম্বর পরিচালিত এই জরিপে ৪৩২৯ জন অংশগ্রহণ করেন। জরিপ অনুসারে ইসরাইলি নেসেটের ১২০ আসনের মধ্যে মাত্র ১৯টি লাভ করবে নেতানিয়াহুর লিকুদ পার্টি। অপরদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোটের ইয়াশার পার্টি পাবে ২৫টি আসন। জোটগতভাবে বর্তমান ক্ষমতাসীনরা পেতে পারে ৫০টি আসন। অপরদিকে বিরোধীরা পেতে পারে ৫৮টি আসন। বাকি ১২টি আসনে লাভ করবে ইসরাইলি আরব দলগুলো। এর মধ্যে ইউসুফ জাবারিনের জয়েন্ট লিস্ট ৭টি এবং মনসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্ট পাঁচটি আসন পেতে পারে। ইসরাইলে সরকার গঠনের জন্য নেসেটের ৬১ আসনে জয়লাভ প্রয়োজন। জরিপ অনুযায়ী সরকার গঠনের জন্য কোনো পক্ষই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে নতুন সরকার গঠনের জন্য প্রয়োজন হবে ইসরাইলি আরব দলগুলোর সমর্থন।

এমন চিত্রে উপলব্ধি করা যায়, ইসরাইলে নেতানিয়াহুর জনসমর্থনে ধস নেমেছে। শুধু কি ইসরাইলে, মিত্রদেশগুলোও এখন আর পছন্দ করছে না নেতানিয়াহুর আগ্রাসী নীতিকে। আমাদের প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও সম্প্রতি লক্ষ্য করা গেছে ইসরাইল বিরোধী বিক্ষোভ। গত বৃহস্পতিবার ইসাইলি দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা ‘থাইল্যান্ড পর্যটকদের স্বাগত জানায়, যুদ্ধপরাধীদের নয়’, ‘ইসরাইলকে বয়কট করুন’, ‘গণহত্যা বন্ধ করুন’, ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা ইসরাইলি কর্তৃপক্ষের কাছে দাবি জানায়, তারা যেন তাদের নাগরিকদের থাইল্যান্ডের আইন ও সংস্কৃতি মেনে চলতে, থাই কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেয়। এছাড়া গাজায় চলমান গণহত্যার বিষয়ে তাদের উদ্বেগ যেন দূতাবাস ইসরাইলি সরকারের কাছে পৌঁছে দেয়, সেই আহ্বানও জানানো হয়।

থাইল্যান্ডের পর ইসরাইলের মিত্রদেশের দিকেও তাকানো যায়। শত্রু ও মিত্রের আলোচনা বেশ পুরানো। তবে শত্রু মিত্র নির্ধারণের দৃষ্টিভঙ্গিতে তারতম্য লক্ষ্য করা গেছে। শত্রুর শত্রু, মিত্র হয়ে যায়, এ কথা আমরা জানি। শত্রু মিত্র নির্ধারণের দৃষ্টিভঙ্গি সবসময় সঠিক হয় না, অনেক সময় সঠিক ভিত্তিও খুঁজে পাওয়া যায় না। আর রকমফের তো আছেই। বর্তমান সময়ে শুধু স্বার্থচিন্তা শত্রু মিত্র নির্ধারণের মুখ্য বিষয় হয়ে উঠেছে। ন্যায় ও আদর্শ এখন তেমন কাজ করে না। এমন বাতাবরণেও কিছুটা ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেল পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতিকে কেন্দ্র করে। তেল আবিব থেকে রয়টার্স জানায়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞা পরিকল্পনার জবাবে পূর্ব জেরুসালেমে বৃটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে নিজেদের আবস্থানের পক্ষে দৃঢ়তা পুনর্ব্যক্ত করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ইসরাইলের কর্মকর্তারা বুধবার বলেন, বৃটেনকে কনস্যুলেট বন্ধ করতে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। কনসুলেটটি জেরুসালেম, পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি-সংক্রান্ত বিষয়ে বৃটেনের প্রতিনিধিত্ব করে। ইসরাইল আরো ১২ জন বৃটিশ রাজনীতিবিদকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। পশ্চিম তীর ও ইসরাইলে থাকা বৃটিশ কর্মকর্তা ও কূটনীতিকদের এবং গাজা সমরকেন্দ্রের কর্মকর্তাদের চলে যেতে বলা হয়েছে। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে বৃটেনের প্রশিক্ষণের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরাইলের আচরণের বিপরীতে বৃটেনের বক্তব্যও লক্ষ্য করার মতো। বুধবার বৃটিশ পার্লামেন্টে সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, বৃটেনকে কোনো একটি বিষয়ে অবস্থান নিতে হবে। তার ভাষায়, অন্যায় হলে এবং মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেতৃত্বের অংশ। বার্নহ্যাম বলেন, বৃটেন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে আসছে। তবে শুধু কথা বললে হবে না, এর পক্ষে পদক্ষেপও নিতে হবে। এদিকে মঙ্গলবার পার্লামেন্টে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যন্ড বলেন, ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি বন্ধের পাশাপাশি বসতি সংশ্লিষ্ট নির্মাণ, অবকাঠামো, অর্থায়ন ও আবাসন খাতের কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বৃটেনের সঙ্গে ফ্রান্স ও কানাডাও পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার কথা জানিয়েছে। আরও নয়টি দেশ এই তিন দেশের পদক্ষেপকে সমর্থন করেছে। ডেনমার্ক, পর্তুগালসহ এসব দেশ ইসরাইলি বসতি সম্প্রসারণকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ব্যাপারে হুমিক বলে মনে করে। বৃটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানান, দ্বিরাষ্ট্রীয় সমাধান রক্ষার প্রচেষ্টায় এটি গুরুত্বপূর্ণ একটি মোড়। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে তারা এ উদ্যোগের পক্ষে প্রচার চালাবেন। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বৃটেনের পদক্ষেপকে ‘নৈতিকভাবে বিকৃত’ বলে সমালোচনা করেছেন। তিনি এটিকে ইসরাইলের অভ্যন্তরীণ বিষয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ বলেও মন্তব্য করেন। ভাবতে অবাক লাগে, ইসরাইলের মত একটি নৃশংস ও যুদ্ধাপরাধী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মুখে ‘নৈতিক’ ও ‘হস্তক্ষেপ’-এর মত শব্দ কী করে উচ্চারিত হলো? ওদের মুখে এসব শব্দ শোভা পায় না। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এ পর্যন্ত তুলনামূলকভাবে সংযত প্রতিক্রিয়া জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পশ্চিম তীরে এমন কিছু তারা দেখতে চান না, যা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। উপলব্ধি করা যায়, ইসরাইলের আগ্রাসন ও অবৈধ বসতির ব্যাপারে বিশ^ব্যাপী নিন্দার মাত্রা বাড়ছে। আর তিন মিত্রদেশের নিষেধাজ্ঞায় নেতানিয়াহু সরকার মেজাজের ভারসাম্য হারিয়ে রীতিমত ক্ষিপ্ত হয়ে উঠেছে। তবে এতে পরিস্থিতি বদলাবে না। আপরাধীকে তার ফল ভোগ করতেই হবে।

ভোট না দিলে নরকে যাওয়ার ভয় দেখালেন এক দাম্ভিক প্রেসিডেন্ট। টেক্সাসের ডালাসে পার্টি সম্মেলনে এমন ভয় দেখানো হলো। আগে আমরা হিরক রাজার অদ্ভুত কথা শুনেছি, এখন আবার শুনছি পাগল রাজার কথা। এই রাজা আবার কোনো সাধারণ দেশের রাজা নন। সেরা দেশের এই রাজাকে প্রেসিডেন্ট বলা হয়। কিন্তু তার কথাবার্তা, আচার-আচরণ অনেক সময়ই প্রেসিডেন্টসুলভ মনে হয় না, বরং মনে হয় অস্বাভাবিক ও উদ্ভট। ফলে তার ওপর বিশে^র বহু মানুষ বিরক্ত, বিরক্ত স্বদেশের বিদগ্ধ বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরাও। এঁদের একজন আমেরিকার আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের স্বতন্ত্র সদস্য বার্নি স্যান্ডার্স। সিনিয়র এই রাজনীতিবিদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে কথা বলেন না। সম্প্রতি বিশে^র জ¦ালানি সরবরাহের কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে ট্রাম্প নিজের নামে নামকরণের ইচ্ছা প্রকাশ করায় এক হাত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে বলেন, ‘আপনি পাগল রাজা নন, প্রেসিডেন্ট। সে অনুযায়ী দায়িত্ব পালন করুন। স্যান্ডার্স বলেন, ‘আমেরিকার জনগণ চায় না আপনি হরমুজ প্রণালির নাম আপনার নামে বদলে ফেলুন। তারা চায় ইরানের সঙ্গে আপনার অবৈধ যুদ্ধের অবসান, যার ফলে ডিজেলের দাম গ্যালনপ্রতি ৫.৬৯ ডলার ও গ্যাসের দাম গ্যালনপ্রতি ৪.১২ ডলারে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, আমেরিকার ইতিহাসে ‘পাগল রাজা’ বলতে বৃটেনের তৃতীয় জর্জকে বোঝানো হয়। তার বিরুদ্ধে ১৮ শতকে আমেরিকার কলোনির বাসিন্দারা বিদ্রোহ করেছিল। ওই বিদ্রোহের পথ ধরেই বৃটিশ সা¤্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা। সেই আমেরিকা ছয় মাসের বেশি সময় ধরে আগ্রাসন অব্যাহত রেখেছে ইরানে। সংঘাতে আমেরিকার বিপুল অর্থ ও গোলা-বারুদ খরচ হয়েছে। নিহত হয়েছে ১৮ সেনা। যুদ্ধের কারণে বিশ^জুড়ে জ¦ালানির দামও ব্যাপকহারে বেড়ে গেছে। এতে মানুষ ক্ষুব্ধ ও বিরক্ত। তবে যুদ্ধের এই বিপুল ক্ষতিকে ‘খুব গুরুত্বপূর্ণ নয়’ (স্মল পটেটোস) বলে মন্তব্য করেছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘এটি বড় কোন বিষয় নয়। আমরা ভেনেজুয়েলায় যা করেছি, এখানেও তা করেছি। ভেনেজুয়েলায় আমরা কাউকে হারাই নি। এখানে আমরা ১৮ জনকে হারিয়েছে।’ সংবাদ সম্মেলনে ট্রাম্প যা বললেন তাতে বিস্মিত হতে হয়। একজন প্রেসিডেন্ট কি করে এভাবে কথা বলেন? তার সামনে কি দেশের সংবিধান নেই, জাতিসংঘ নেই, মানবাধিকার নেই, অন্যদেশের কোনো মর্যাদা নেই, স্বাধীনতার কোনো মূল্য নেই? বৃটেনের পাগলা রাজা তৃতীয় জর্জের বিরুদ্ধে বিদ্রোহ করেই তো আমেরিকাকে স্বাধীন হতে হয়েছিল। এ কথা একজন প্রেসিডেন্ট ভুলে যান কেমন করে? ট্রাম্প কোন বিবেচনায় বলেন যেÑ আমরা ভেনেজুয়েলায় যা করেছি, ইরানেও তা করছি। এটা কি অহংকার করার মত কোনো কাজ হলো, নাকি কা-জ্ঞানের অভাব লক্ষ্য করা গেল? এ কারণেই হয়তো সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে লক্ষ্য করে বললেনÑ ‘আপনি কোনো পাগল রাজা নন, প্রেসিডেন্ট। সেই অনুযায়ী দায়িত্ব পালন করুন।’ যুদ্ধের কারণে জ¦ালানির মূল্য বৃদ্ধি ও জনদুর্ভোগের প্রসঙ্গ এনে স্যান্ডার্স ট্রাম্পকে আরো বলেন, আমেরিকার জনগণ ইরানের সঙ্গে আপনার অবৈধ যুদ্ধের অবসান চায়। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধটা যে একটা অবৈধ ও অন্যায় যুদ্ধ তা বোঝার মতো বিবেচনাবোধ ট্রাম্পের মধ্যে অবশিষ্ট আছে কী? তিনি তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনা নিয়ে এখনো অহংকার করেন এবং উদাহরণ হিসেবে পেশ করেন। পাড়ার অশিক্ষিত ও বেকার যুবকরা যে কাজ করতে পারে, মাস্তানির সেই কাজটা আমেরিকার মত একটি দেশের প্রেসিডেন্ট কি করে করেন? এ কারণেই হয়তো সিনেটর স্যান্ডার্স বাধ্য হয়ে বললেনÑ আপনি তো কোনো পাগল রাজা নন, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবেই দায়িত্ব পালন করুন। কাক্সিক্ষত সেই দায়িত্ব পালনে ট্রাম্প এগিয়ে আসেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।