দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে স্থানীয় জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালটিতে ১০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল না থাকায় হাসপাতাল কার্যক্রম সীমিত রয়েছে। উপজেলার সাতটি সাব-সেন্টারের মধ্যে চারটিতে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক নেই। এসব কেন্দ্রে শুধুমাত্র উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের মাধ্যমে সীমিত সেবা দেওয়া হচ্ছে। জরুরি রোগী পরিবহনের জন্য থাকা অ্যাম্বুলেন্সগুলো চালক সংকটের কারণে সময়মতো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৩০০-৪০০ রোগী চিকিৎসা নিতে আসেন, যা সীমিত সংখ্যক চিকিৎসকের পক্ষে সামলানো কঠিন।\r\nনতুন ভবন নির্মাণ ও শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় মানবসম্পদ ও সরঞ্জাম নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব নয়। চিকিৎসক নিয়োগ দ্রুত করা, সাব-সেন্টারগুলোতে নিয়মিত জনবল স্থাপন করা এবং সহায়ক সেবা জোরদার করা অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সেই অধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে হবে। অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে স্থানীয় জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালটিতে ১০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল না থাকায় হাসপাতাল কার্যক্রম সীমিত রয়েছে। উপজেলার সাতটি সাব-সেন্টারের মধ্যে চারটিতে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক নেই। এসব কেন্দ্রে শুধুমাত্র উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের মাধ্যমে সীমিত সেবা দেওয়া হচ্ছে। জরুরি রোগী পরিবহনের জন্য থাকা অ্যাম্বুলেন্সগুলো চালক সংকটের কারণে সময়মতো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন হাসপ
