ঢাকা দেশের রাজধানী, সবচেয়ে বড় নগরী এবং আড়াই কোটির বেশি মানুষের বসবাস। এখানে দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সচিবালয় ছাড়াও রয়েছে বিভিন্ন অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, হাসপাতাল। অনেক বিদেশিও নানান কর্মসূত্রে আসছেন, অনেকে বাসও করছেন। সবমিলিয়ে মহা কর্মব্যস্ত এক নগরী ঢাকা। দুঃখজনক হলেও সত্যি, ৪০০ বছরের পুরানো ঐতিহাসিক ঢাকা নগরী বেড়ে উঠেছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। ফলে নাগরিক সুবিধার অনেকটাই এখানে অনুপস্থিত।
একটি শহর হাঁটার জন্য কতটুকু উপযুক্ত, তা নির্ভর করে সেখানে কতটুকু জায়গার ওপর ফুটপাত নির্মিত হয়েছে এবং তার গুণগতমান কেমন, সে বিষয়গুলোর ওপর। ঢাকায় ২ হাজার ৬০০ কিলোমিটার ফুটপাতের প্রয়োজনীয়তার বিপরীতে মাত্র ৫১৫ কিলোমিটার ফুটপাত রয়েছে। এর মধ্যেও, বেশিরভাগ ফুটপাত এবড়ো থেবড়ো, ভাঙাচোরা অথবা খোলা নর্দমা ও ম্যানহোলে ভর্তি। সবচেয়ে বড় সমস্যা হলো, ঢাকার প্রায় সকল ফুটপাতই অবৈধভাবে দোকান, হকার ও অন্যান্য স্থাপনা দ্বারা দখল হয়ে আছে, যা পথচারীদের চলাচলকে ব্যাহত করে। ফুটপাতগুলো সাধারণত পথচারীদের জন্য উপযুক্ত নয়। কারণ এগুলো প্রায় শতভাগ এবং পথচারীদের জন্য প্রয়োজনীয় স্থান ও সুবিধা এখানে পাওয়া যায় না। পথচারীগণ হাটছে প্রধানসড়কে। ফলে ঘটছে দুর্ঘটনা। রাজধানীর নাগরিকদের স্বচ্ছন্দে হাঁটাচলার সুবিধার জন্য সড়কের দুই ধারে তৈরি হয়েছে ফুটপাত। মহানগরীর ফুটপাত দিয়ে এখন আর পথচারীদের হাঁটার কোনো উপায় নেই। ফুটপাত দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসেছে হকাররা। অনেক এলাকায় উন্নয়ন কর্মযজ্ঞে সড়কের সঙ্গে ফুটপাতকে মিলিয়ে ফেলা হয়েছে। রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে উন্নয়নের নামে সড়ক আর ফুটপাত একাকার করে ফেলা হয়েছে। ফুটপাত দখল করে নিয়মিত বসছে অস্থায়ী দোকান। সকালে বসা দোকানগুলো চলে রাত ১১টা-১২টা পর্যন্ত।
কোথাও কোথাও সড়ক দখল করে পসরা সজিয়ে বসে হকাররা। চলে মধ্যরাত অবধি। রাজধানীর বিভিন্ন এলাকার নিয়মিত চিত্র এটি। মাঝে-মধ্যে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে চালানো হয় অভিযান। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দিন শেষে আবার দখল হয়ে যায়। এ ছাড়া ফুটপাত ও সড়ক দখল করে রাখা হয় বিভিন্ন যানবাহনে। হকারদের দখলে মতিঝিল গুলিস্তানের ফুটপাতগুলো এমনভাবে ঢেকে গেছে যে, পথচারীদের জন্য হাঁটার জায়গা খুঁজে পাওয়াই দুষ্কর। ফুটপাত হলো পথচারীদের জন্য নিবেদিত পথ। এটি সাধারণত সড়কের তুলনায় কিছুটা উঁচু থাকে এবং একটি প্রতিবন্ধক দ্বারা যান চলাচল অংশ থেকে থাকে পৃথক। এই পথ প্রধান সড়কের পাশে তৈরি করা হয়। এর মূল উদ্দেশ্য হলোÑপথচারীদের নিরাপদে ও নির্বিঘেœ চলাচল করার সুযোগ করে সহজে দেওয়া। যেখানে তারা বাড়ি, কর্মক্ষেত্র, স্কুল, দোকান এবং গণপরিবহন ব্যবস্থায় যাতায়াত করতে পারে। ফুটপাত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকা একটি মৌলিক নগর অধিকার। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, অবৈধ দখলদারিত্ব এবং হকারদের কারণে এটি প্রায় সর্বত্র জনগণের জন্য ব্যবহারযোগ্য থাকে না।
এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অবৈধ দখল উচ্ছেদ, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা এবং পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সুরক্ষিত করা, যা নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাত্রার জন্য অপরিহার্য। পৃথিবীর বিভিন্ন নগরে, বড় শহরগুলোতেও দেখা যায়, সেখানেও ফুটপাতে বেচাকেনা হয়। আবার কোথাও ফুটপাতের খাবারের অনেক খ্যাতি রয়েছে। সেটা অবশ্য একটা নিয়মের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় চলে। পরিকল্পিত নগর বলতে বোঝায় মূলত একটি পরিকল্পিত জনবসতি। কোথায় স্কুল, কলেজ, হাসপাতাল অফিস-আদালত কোথায়, কোথায় বসবাসের জায়গাÑ সবই হবে পরিকল্পনামাফিক। পরিকল্পনামাফিক সবকিছু হলে প্রত্যেক নগরেই মানুষ শৃঙ্খলাপূর্ণ নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করে। এতে তার নাগরিক জীবন হয় মর্যাদাপূর্ণ, গ্রাম কিংবা মফস্বলের তুলনায় উন্নততর, স্বস্তিদায়ক।
কিন্তু এই নগরই আবার পরিকল্পনাহীনভাবে বেড়ে উঠলে তাতে নাগরিকদের জীবন অস্বস্তিকর হয়ে ওঠে। জনজীবনকে তা বিপর্যস্ত করে ফেলে। মানুষের ভোগান্তির কোনো শেষ থাকে না। নিরাপদ চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত হলে ছাত্র-ছাত্রী, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধাসহ সকল শ্রেণির মানুষ নিরাপদে ও নির্বিঘেœ চলাচল করতে পারবে। ফুটপাত থেকে মানুষ বাধ্য হয়ে রাস্তায় নামলে যান চলাচল ব্যাহত হয় এবং দুর্ঘটনা ঘটে। উন্মুক্ত ফুটপাত এই ঝুঁকি কমায়। শহর পরিকল্পনাবিদদের মতে, ফুটপাত হলো নগরবাসীর একটি মৌলিক অধিকার, যা জনসাধারণের হাঁটাচলার জন্য সংরক্ষিত থাকা উচিত। একটি উন্মুক্ত ফুটপাত নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করে এবং অপরাধ ও চাঁদাবাজি রোধে সহায়তা করে। রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তি বা গোষ্ঠীর কারণে ফুটপাত অবৈধভাবে দখল হয়ে যায়। হকার বা অন্যান্য ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করে। যার ফলে পথচারীদের চলাচলে সমস্যা হয়। অপরিকল্পিতভাবে বেড়ে ওঠার কারণে রাজধানীর রাস্তার অনেকাংশই আবার নানা শ্রেণি-পেশার মানুষের দখলে। বিশেষ করে ঢাকার ফুটপাতগুলো দখলে থাকায় ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। যানজটের নিগড়ে পিষ্ট মানুষের কাছে এ যেন গোদের ওপর বিষফোঁড়া। সাধারণত হকাররাই ফুটপাতগুলো দখল করে রাখে। ঈদ, নববর্ষ কিংবা অন্য কোনো উৎসব কেন্দ্র করে মৌসুমি হকারদের তৎপরতা আরও বেড়ে যায়। তখন আরও বেশি করে ফুটপাত দখল চলে। এজন্য ফুটপাতগুলো হকারমুক্ত রাখা দরকার। ফুটপাতে হকারদের বসা না বসা নিয়ে নানা রকম মত রয়েছে। কেউ বলছেন, ছিন্নমূল এসব মানুষজনকে যদি ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়, সেটা হবে তাদের রুটিরুজির ওপর হস্তক্ষেপ। তাই স্থায়ী পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে সম্পূর্ণ অমানবিক।
সরকার তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পারে। বাংলাদেশ ছিন্নমূল হকার সমিতির তথ্য অনুসারে, বর্তমানে ঢাকা শহরে ১ লাখ ৩০ হাজার হকার রয়েছে। এর মধ্যে ৭০ হাজার স্থায়ী এবং ৬০ হাজার অস্থায়ী। এই পরিসংখ্যান বেশ আগের। এখন হকারের সংখ্যা আরও বেড়ে গেছে নিঃসন্দেহে। ফুটপাত পথচারীদের জন্য, অবৈধ দখলদারদের জন্য নয়। ফুটপাত দখলমুক্ত করে জনগণের অধিকার নিশ্চিত করাই নৈতিক দায়িত্ব। ফুটপাত দখলমুক্ত করতে হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। নিশ্চিত করতে হবে যে, ফুটপাত শুধু জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এর ব্যবহার জনগণের অধিকার। একটি শহরকে পথচারীবান্ধব করতে হলে কিছু প্রাথমিক সুবিধা দিতে হয়। গণশৌচাগার, নিয়মিত বিরতিতে বসার বেঞ্চের ব্যবস্থা, ময়লা ফেলার জায়গা, উপযুক্ত পরিমাণ গাছগাছালি- এসবই পথচারীবান্ধব পরিবেশ তৈরির মৌলিক চাহিদা। রাজধানীতে পথচারীদের নিরাপদ চলাচলের জন্য আছে ফুটপাত। ফুটপাতকে পথচারীবান্ধব করতে হলে দখলমুক্ত রাখতে হবে, প্রশস্ত করতে হবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
এছাড়া, ফুটপাতে বসার জায়গা, সঠিক আলো এবং আবর্জনার সুব্যবস্থা রাখতে হবে। পথচারীদের সুবিধার জন্য অবৈধ দখল উচ্ছেদ, নির্মাণ সামগ্রীর স্তূপ সরানো এবং হকারদের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করা জরুরি। ফুটপাত দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং নিশ্চিত করতে হবে জরিমানা। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ ফুটপাত দখল করা থেকে বিরত থাকে। লেখক : সাবেক রেজিস্ট্রার, জাবিপ্রবি, কলাম লেখক
