বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। এছাড়াও মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধানও বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০২৬ এর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই রাজনীতিকের মৃত্যুতে গোটা জাতি শোকাহত। তার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, বরেণ্য রাজনীতিক ও দেশনায়করা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষমতার বাইরে থাকা একজন রাজনীতিকের মৃত্যুতে গোটা জাতি শোকস্তব্ধÑ এমন নজির অতীতে দেখা যায়নি। মানুষের প্রতি দায়বদ্ধতাই বেগম জিয়াকে এমন উচ্চ আসনে বসিয়েছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করেন। আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি দেশের রাজনীতিতে পরিচিত ছিলেন। ২০২৫ সালের বিদায়লগ্নে ৩০ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি গভীর শোকের দিন হিসেবে থাকবে।

বিএনপির চেয়ারম্যান হলেও গণমানুষের অধিকার আদায়ের দৃঢ়তা তাকে জাতির অভিভাবকের আসনে অধিষ্ঠিত করেছে। সংবিধানের ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তিনি বিভিন্ন সময় নির্বাচনে যতটি আসনে প্রার্থী হয়েছেন ততবারই প্রতিটি আসনে বিজয়ী হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড আর কোনো নেতার নেই। তাঁর জানাজায় সর্বকালের নজীরবিহীন লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে। খালেদা জিয়ার আদিবাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তার বাবার নাম ইস্কান্দর মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদার। তিন বোন (খুরশিদ জাহান হক চকলেট, সেলিনা ইসলাম বিউটি ও খালেদা খানম পুতুল) ও দুই ভাইয়ের (মেজর সাঈদ ইস্কান্দর ও শামীম ইস্কান্দর) মধ্যে খালেদা জিয়া তৃতীয়। তাদের মধ্যে এক বোন সেলিনা রহমান, ভাই শামীম ইস্কান্দর জীবিত আছেন। দুই সন্তান তারেক রহমান পিনো ও প্রয়াত আরাফাত রহমান কোকোর জননী তিনি। বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার ভূমিকা ইতিহাসে লেখা থাকবে। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে তিনি দৃঢ় নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন করে ইতিহাসে নজির স্থাপন করেছেন।

হাজারো ষড়যন্ত্র, হুমকি ও প্রলোভনেও তিনি দেশ ছাড়েননি। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই দেশে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের চর্চা হবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম শ্রদ্ধার সঙ্গে হবে উচ্চারিত। তিনি বেঁচে থাকবেন দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। তিনি বেঁচে থাকবেন বাংলাদেশের সার্বভৌমত্বের অস্তিত্বে। দেশি-বিদেশি চক্রান্তে তিনি ক্ষমতার মসনদ থেকে সরে গিয়ে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে গেলেও নিজের বিশ্বাস থেকে একচুলও নড়েননি। যুগে যুগে বাংলাদেশের মুক্তিকামী মানুষ তাকে স্মরণ করবে তাঁর ত্যাগ, সাহস এবং দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার জন্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কঠোর অবস্থান নিতে তিনি কখনো দ্বিধা করেননি। সবরকম বৈরী পরিস্থিতি মোকাবিলা করেছেন অসীম ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে। সবসময়ই ভরসা করতেন সততা ও ন্যায়ের ওপর। কর্তব্যনিষ্ঠা ও দৃঢ়তাই যে পারে সব বৈরিতার গ-িকে অতিক্রম করতে, নেতা হিসেবে তিনি এ উদাহরণ আমাদের সামনে রেখেছেন। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী ও দেশের জন্য নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ রাজনীতির অন্যতম প্রধান অভিভাবক বেগম খালেদা জিয়ার বিদায়ে গভীর শোক প্রকাশ করছেন। শত প্রলোভন আর চাপের মুখেও তিনি দেশমার্তৃকার জীবন উৎসর্গ করে নীতির প্রশ্নে ছিলেন আপসহীন।

খালেদা জিয়া বিশ্বাস করতেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে দেশপ্রেমিক কোনো নেতার আপসের সুযোগ নেই। খালেদা জিয়ার জীবনাদর্শ গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা, স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা বিস্তারের অসামান্য দৃষ্টান্ত। খালেদা জিয়া বাংলাদেশের গ্রাম-বাংলার সবচেয়ে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতেন। তাঁর সঙ্গে জোট করেছেন বাংলাদেশের ইসলামপন্থি, মধ্যমপন্থি, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারাও। তাঁর আপসহীনতার কাছে হার মানতে বাধ্য তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীরাও। তাঁর দৃঢ় অবস্থানের কৃতিত্ব স্বীকার করতে হয়েছে তাদের। বেগম জিয়ার আপসহীনতার যাত্রা শুরু হয়েছিল আশির দশকে। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আকস্মিক শাহাদাতবরণের পর যখন দল ও দেশ এক চরম সংকটে, তখন তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। সেনাপ্রধানের স্ত্রী কিংবা ফার্স্ট লেডি কোনো কিছুই তাঁকে ধরে রাখতে পারেনি। ঢাকার রাজপথ কাঁপিয়েছিলেন। পায়ে হেঁটে মিছিল করেছেন। তাঁর অদম্য সাহসিকতা ও সাধারণ বক্তব্য মানুষকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল। যিনি ছিলেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী, কোটি কোটি মানুষের নয়নের মণি। তাঁকে নির্জন কারাগারে সাধারণ বন্দির মতো দিন কাটাতে হয়েছিল। এত ত্যাগ এবং কারাগারের চার দেওয়াল তাঁকে শারীরিকভাবে বন্দি করে রাখলেও তার দেশপ্রেম এবং বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসাকে কখনোই বন্দি করে রাখতে পারেনি। তাঁর রাজনৈতিক জীবনের আচরণ ছিল সরলতা, ন¤্র্রতা, সম্মানসূচক ও ত্যাগের। ক্ষমতালোভী শত্রুদের বিরুদ্ধে ছিলেন আপসহীন। যিনি ছিলেন গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা একজন মেয়ে যার ছিল মিষ্টি হাসি, মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা।

যার জন্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘আপসহীন’ শব্দটি আর কোনো বিশেষণ নয়, বরং এটি তাঁর নামের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ঘরে-বাইরে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে তাকে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। স্বামী হারানোর বেদনার মধ্যে বিএনপির হাল ধরতে হয়েছিল খালেদা জিয়াকে। সেখানেও অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয় তাকে। শুরু হয় রাজনৈতিক সংগ্রামের জীবন। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, সবগুলোতেই বিপুল ভোটে জয়লাভ করেন। মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসের পাতায় রয়েছে খালেদা জিয়ার নাম। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা যুগিয়েছে। বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক নাম, যিনি শুধু ক্ষমতার শীর্ষে থাকা একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, বরং তিনি ছিলেন কোটি কোটি মানুষের হৃদয়ের অনুপ্রেরণা। একাধারে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তক। তার সবচেয়ে বড় শক্তি ছিল দেশপ্রেম, সততা সর্বোপরি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এক জাদুকরী ক্ষমতা। এছাড়া বাংলাদেশকে তিনি স্বনির্ভর দেশ হিসেবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করাতে চেয়েছিলেন। এজন্য সত্যিকারের সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণ করা ছিল তার প্রধান লক্ষ্য। অনেকে পিতার আদর্শের এমন প্রতিফলন দেখতে পান তারই জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও বক্তব্যে।

বিদ্যমান রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে তারেক রহমান রাজনীতি, দল ও ভবিষ্যৎ দেশ পরিচালনার ক্ষেত্রে তার পিতা শহীদ জিয়ার নীতিও আদর্শকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এসব ক্ষেত্রে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান। খালেদা জিয়ার রাজনীতিতে আবির্ভাব হওয়াটা খুব সুখকর বিষয় ছিল না এবং একজন দক্ষ নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে তাঁকে অনেক কাঠখড় পোড়াতে হয়। দেশের সংকটের সময়ে তিনি বিএনপির হাল ধরেন এবং ধীরে ধীরে তিনি নিজেকে শুধু বিএনপির নয়, বরং বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক পটভূমিতে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং একজন ক্যারিশম্যাটিক নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

নব্বইয়ের দশকের পর থেকে বাংলাদেশের নারীশিক্ষায় যে গণজাগরণ, তার স্বীকৃতি বেগম খালেদা জিয়াকে দিতেই হবে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে স্কলারশিপ বৃত্তি চালু করেন বিশেষ করে গ্রামীণ মেয়েদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদানের উদ্যোগ নেন, যা নারীশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পরবর্তী সময়ে। তিনি সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার, বিনামূল্যে নারী শিক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক প্রভাবশালী ও দেশপ্রেমিক দূরদর্শী নেত্রী হিসেবে অমর হয়ে থাকবেন। লেখক : সাবেক রেজিস্ট্রার, জাবিপ্রবি