সারাদেশে শুরু হয়েছে তীব্র শীত। আমাদের দেশে সাধারণত ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বেশি দেখা যায়। আমরা শীতের তীব্রতা থেকে বাঁচতে মোটা কাপড় পরিধান করা, আগুনের তাপ নেওয়া, রোদ পোহানো ইত্যাদি বিভিন্ন উপায় অবলম্বন করি। গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি গবাদি পশু লালন-পালন করে থাকে। এই তীব্র শীতে গবাদি পশু অবর্ণনীয় কষ্টে জীবন পার করে। পশুকে শীতের তীব্রতা থেকে বাঁচাতে তাদের যত্ন নেয়া খুব জরুরি। পাটের বস্তা বা কম্বল দিয়ে পশুর দেহ ঢেকে রাখতে হবে। গোয়াল ঘরের চারপাশে ভালোভাবে ঢেকে দিতে হবে এবং দরজা জানালায় বায়ুরোধক ব্যবস্থা করতে হবে, যাতে ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে। ঘরের মেঝেতে খড় বা করাতের গুঁড়া দিয়ে উষ্ণ বিছানার ব্যবস্থা করতে হবে। পশুকে সকালে ও রাতে ঠান্ডা পানির পরিবর্তে কুসুম গরম পানি পান করতে হবে। পশুকে গোসল করানোর পর দ্রুত শরীর মুছে দিতে হবে। শীতের তীব্রতা অত্যধিক হলে চুলা বা কাঠকয়লার উনুন দিয়ে তাপ দেয়ার ব্যবস্থা করতে হবে। আসুন, আমাদের যাদের গবাদি পশু রয়েছে তারা পশুর যত্ন নেই। পশুকে শীত থেকে রক্ষা ও তাদের কষ্ট লাঘব করি।
সারাদেশে শুরু হয়েছে তীব্র শীত। আমাদের দেশে সাধারণত ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বেশি দেখা যায়। আমরা শীতের তীব্রতা থেকে বাঁচতে মোটা কাপড় পরিধান করা, আগুনের তাপ নেওয়া, রোদ পোহানো ইত্যাদি বিভিন্ন উপায় অবলম্বন করি। গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি গবাদি পশু লালন-পালন করে থাকে। এই তীব্র শীতে গবাদি পশু অবর্ণনীয় কষ্টে জীবন পার করে। পশুকে শীতের তীব্রতা থেকে বাঁচাতে তাদের যত্ন নেয়া খুব জরুরি। পাটের বস্তা বা কম্বল দিয়ে পশুর দেহ ঢেকে রাখতে হবে। গোয়াল ঘরের চারপাশে ভালোভাবে ঢেকে দিতে হবে এবং দরজা জানালায় বায়ুরোধক ব্যবস্থা করতে হবে, যাতে ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে। ঘরের
