পরম কাক্সিক্ষত মাস রমজানুল মুবারাক এখন আমাদের দ্বারপ্রান্তে। বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারাক। সে লাইলাতুল বারাত থেকে মুসলিম সমাজে এ মাসের একটি শিহরিত আগমনী প্রভাব সর্বত্র লক্ষ করা যায়। এটি মুসলমানের হৃদয়ের গহীন থেকে, প্রতিটি মুসলিম দেশের প্রধান খোশখবরী, প্রতিটি যুগে উম্মাহর চেতনার উন্মেষ। আবার এ মাসেই অন্তর নিহিত বছরের শ্রেষ্ঠ রজনীটি, লাইলাতুন খয়রুম মিন আলফি শাহর...। খোদ প্রিয় নবীজী (সা.) নিজেই ফরিয়াদ করতেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। ওয়া বাল্লিগনা রমাদান- পরওয়ারদিগার মহামহিম! রজব এবং শাবানে আমাদের জীবনে বরকত দান করো আর রহমত মাগফিরাত ও নাজাতের প্রতিশ্রুত মাস রমজানে পৌঁছার তৌফিক দান করো। \r\nরমজানুল মোবারক উপলক্ষে কুরআন ও হাদিসে যেসব বাণী এসেছে তা সত্যিই একজন মুমিনকে সৎপথে জীবন রচনার এক দুর্দমনীয় প্রতিযোগিতায় উদ্বেলিত করে তোলে। আল্লাহ সুবহানাহু তায়ালা তার পবিত্র আখেরি কালাম কুরআন মাজিদে ইরশাদ করেছেন: শাহরু রামাদানাল লাযি উনযিলা ফিহিল কুরআন হুদাললিন্নাসি ওয়া বায়্যিনাত...। \r\nঅর্থাৎ রমজান হলো সেই মাস- যাতে নাযিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসে রোজা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্যদিনে গণনা পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না- যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হিদায়াত দান করার দরুন আল্লাহতায়ালার মহত্ব বর্ণনা কর (আর) যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।
পরম কাক্সিক্ষত মাস রমজানুল মুবারাক এখন আমাদের দ্বারপ্রান্তে। বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারাক। সে লাইলাতুল বারাত থেকে মুসলিম সমাজে এ মাসের একটি শিহরিত আগমনী প্রভাব সর্বত্র লক্ষ করা যায়। এটি মুসলমানের হৃদয়ের গহীন থেকে, প্রতিটি মুসলিম দেশের প্রধান খোশখবরী, প্রতিটি যুগে উম্মাহর চেতনার উন্মেষ। আবার এ মাসেই অন্তর নিহিত বছরের শ্রেষ্ঠ রজনীটি, লাইলাতুন খয়রুম মিন আলফি শাহর...। খোদ প্রিয় নবীজী (সা.) নিজেই ফরিয়াদ করতেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। ওয়া বাল্লিগনা রমাদান- পরওয়ারদিগার মহামহিম! রজব এবং শাবানে আমাদের জীবনে বরকত দান করো আর রহমত মাগফিরাত ও নাজাতের প্রতিশ্রুত মাস রমজান
