তারেক রহমানের বক্তব্যে বারবার উঠে এসেছেÑ বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি বৃহৎ পরিবার। এই পরিবারের প্রতিটি সদস্যের দায়িত্ব হচ্ছে, দেশ ও জনগণের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখা। তিনি বলেন, শুধু ‘আমি বিএনপি করি’ বললেই হবে না, থাকতে হবে সৎ উপার্জনের উৎস ও কার্যকর অংশগ্রহণ। রাজনীতি কেবল মিছিল-মিটিং নয়, বরং জনগণের দৈনন্দিন সমস্যার বাস্তব সমাধানে সক্রিয় অংশগ্রহণই রাজনীতির মূল লক্ষ্য। তারেক রহমান মনে করেন, ক্ষমতার পরিবর্তন মানে কেবল রাষ্ট্রক্ষমতার হাতবদল নয়Ñ এটি হতে হবে রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার গুণগত পরিবর্তন। এই পরিবর্তন সম্ভব তখনই, যখন রাজনৈতিক নেতাকর্মীদের আচরণ, মূল্যবোধ ও দায়িত্ববোধে পরিবর্তন আসে। তিনি স্পষ্ট করে সতর্ক করেছেনÑ যারা দলের ভাবমূর্তি ক্ষুণœ করবে, তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক নয়, প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। যার প্রমাণ ইতোমধ্যে রাজনীতি সচেতন মানুষ দেখতে পেয়েছেন। তারেক রহমানের ভাষায়, ‘আর পেছনে তাকানোর সময় নেই, এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের।’ তার মতে, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশে^ মানুষ কথার ফুলঝুড়ি নয়, চায় বাস্তব প্রতিশ্রুতির বাস্তবায়ন। তাই তিনি তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা চালুর কথা বলেছেন।

তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রে রয়েছে জনগণের সর্বস্তরে অংশগ্রহণ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অর্থনীতিতে যুগোপযোগী সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় ভারসাম্য নিশ্চিতকরণ। সর্বোপরি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, শান্তিপূর্ণ ব্যাবসা-বাণিজ্য, বাক স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তাই তার রাজনীতির মূল অগ্রাধিকার। তিনি কেবল বিএনপি দলের রাজনৈতিক নেতা নন, বরং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টাÑ জনগণের অধিকার, মর্যাদা ও আশার প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি নতুন মাত্রা পেয়েছে। তিনি বিশ^াস করেনÑ রাজনীতি তখনই সফল হয়, যখন তা জনগণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়। তার মতে, জনগণের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই রাজনীতির প্রকৃত লক্ষ্য ও সাফল্য। তিনি যেভাবে কর্মীদের উদ্বুদ্ধ করেনÑ ‘জনগণের পাশে থাকুন, জনগণকেই শক্তি হিসেবে গ্রহণ করুন’Ñ তা এক নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরিতে সহায়ক হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সম্পর্কে তার ধারণা গভীর ও মানবিক। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এমন এক ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, ভাষা, শ্রেণি, লিঙ্গ নির্বিশেষে সবাই সমান মর্যাদা ও অধিকার ভোগ করে। এটি বৈচিত্র্যকে শক্তি হিসেবে দেখে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করে। লক্ষ্যÑ সমতা, ন্যায্যতা ও জাতীয় ঐক্য। তারেক রহমান মনে করেন, এমন রাজনীতি সমাজে বিভাজন নয়, ঐক্য সৃষ্টি করে; প্রতিযোগিতা নয়, সহযোগিতার মনোভাব গড়ে তোলে জনগণ এবং রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করে।

অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে আইন সবার জন্য সমান, সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়, দরিদ্র ও প্রান্তিক জনগণ ন্যায়বিচার ও সুযোগ পায়। এমন রাষ্ট্রব্যবস্থা শুধু টেকসই উন্নয়নই নয়, গণতন্ত্রকেও শক্তিশালী করে। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মাধ্যমে বৈষম্য হ্রাস করেÑ বিশেষত পিছিয়ে পড়া জনগণের জন্য। অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি ভিন্ন মত, ধর্ম ও গোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে সমাজ গঠনে ভূমিকা রাখে। স্বাধীনতার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশী জাতীয়তাবাদ ধারণা সামনে আনেন, তারেক রহমান সেই দর্শনকে আধুনিক ও মানবিক রূপ দিয়েছেন।

এটি জাতিগত সংকীর্ণতার বদলে ভৌগোলিক ভিত্তিকে কেন্দ্র করে সকল নাগরিকের সমান অধিকার, ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য সবার বাংলাদেশÑ যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না।’ এই বক্তব্যে প্রতিফলিত হয় তার রাজনীতির সারমর্ম। তিনি তরুণদের আহ্বান জানিয়েছেন সক্রিয় অংশগ্রহণে, আর বিভাজনের পরিবর্তে ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে জাতি গঠনে। তারেক রহমানের রাজনীতি মূলত জনগণকেন্দ্রিক। তিনি বিশ^াস করেনÑ জনগণের সঙ্গে সংযোগ হারালে দল বা নেতৃত্ব কোনোটিই টেকসই হতে পারে না। তার অঙ্গীকারÑ ‘আমি তখনই কিছু অর্জন করেছি বলতে পারবো, যেদিন বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবো।’ এই উক্তিই তার গণতন্ত্র চিন্তা ও দর্শনের মূল ভিত্তি।

তার মতে, গণতন্ত্র মানে শুধু ভোট নয়Ñ এটি মানুষের মৌলিক অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি। তিনি বলেছেন, ‘দেশ শুধু দলের জন্য নয়Ñ দেশ হচ্ছে প্রায় ২০ কোটি মানুষকে নিয়ে।’ এই বক্তব্যে প্রতিফলিত তার রাষ্ট্রচিন্তার গভীরতা ও মানবিক দৃষ্টিভঙ্গি। এই মানবিক দৃষ্টিভঙ্গিই তাকে কেবল রাজনৈতিক নেতা নয়, জনগণের আশা ও বিশ^াসের প্রতীক করে তুলেছে। ২০২৩ সালে তার নেতৃত্বে প্রণীত বিএনপি ও গণতান্ত্রিক দলগুলোর ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব তার অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের বাস্তব বহিঃপ্রকাশ। এটি কেবল বিএনপির নয়Ñ বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চিন্তার ফসল। এই দফাগুলোতে কৃষক, শিক্ষক, নারী, যুবক, শ্রমিক, প্রতিবন্ধীসহ প্রতিটি শ্রেণির মানুষের কথা বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির ঘোষিত ৩১ দফা একটি যুগান্তকারী ও সুসংগঠিত রূপরেখা, যা রাষ্ট্রের কাঠামো ও রাজনীতির মৌলিক রূপান্তরের দর্শন তুলে ধরে। এই কর্মসূচি দেশের গণতান্ত্রিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী, শিক্ষাবিদ এবং সাধারণ জনগণের দীর্ঘদিনের আকাক্সক্ষার প্রতিফলন। যা গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নকে একই সুতায় গেঁথে রাষ্ট্র পরিচালনায় জনসম্পৃক্ততা ও নৈতিকতার ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করে।

গবেষণা দেখিয়েছে, যেখানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত, সেখানে উন্নয়ন টেকসই হয়, সংঘাত কমে এবং জনগণ নিজেদের রাষ্ট্রের অংশীদার হিসেবে অনুভব করে। গণতন্ত্র পুনর্গঠনের প্রধান শর্ত হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বদলীয় অংশগ্রহণমূলক নির্বাচন। এটি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে এবং গণতন্ত্রকে স্থায়ী ভিত্তি দিতে পারে। তারেক রহমান জেলা ও উপজেলা নেতাদের নির্দেশ দিয়েছেন, ‘এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন, শুধু চার দেয়ালের মধ্যে রাখবেন না।’ তার এই বার্তায় রাজনীতির যে গণভিত্তি তৈরি হয়, তা ভবিষ্যতের একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রের রূপরেখা নির্মাণ করছে। তিনি বলেন, ‘জনগণের আস্থা হারালে সব আলোচনাই অর্থহীন।’ এই উপলব্ধিই তার নেতৃত্বকে বাস্তবভিত্তিক ও জনগণকেন্দ্রিক করেছে। বাংলাদেশের অর্থনীতি কৃষি ও শ্রমনির্ভর।

অথচ কৃষক ও শ্রমিক যুগের পর যুগ অবহেলিত, বঞ্চিত। তারেক রহমান মনে করেনÑ এই বৈষম্য দূর করতে হলে রাষ্ট্রকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক; যেখানে কৃষক-শ্রমিক, নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রবাসীরা সমান মর্যাদা ও অংশগ্রহণের সুযোগ পায়। বিএনপি এমন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেÑ ফারমার্স কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফ্যামিলি কার্ড চালু, বেকার ভাতা ও যুব উন্নয়ন ব্যাংক স্থাপন, আধুনিক শ্রমনীতি প্রণয়ন, এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ। তারেক রহমানের এই প্রস্তাবগুলো কেবল দলীয় প্রতিশ্রুতি নয়, এটি এক নতুন রাষ্ট্রদর্শনের সূচনাÑ যেখানে উন্নয়ন হবে জনগণের অংশগ্রহণে, শাসন হবে জবাবদিহিমূলক, আর রাষ্ট্র হবে মানবিক ও ন্যায়ভিত্তিক। তিনি বিশ^াস করেন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিটি নাগরিকই পরিবর্তনের অংশীদার। তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখানÑ যেখানে প্রত্যেকে তার সীমাবদ্ধতা অতিক্রম করে স্বপ্ন পূরণের সুযোগ পাবে; যেখানে কোনো নাগরিক রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে না। তারেক রহমান বলেন, ‘জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন’Ñ এটাই টেকসই রাজনীতির মূলমন্ত্র। তিনি মনে করেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে তুলতে হবে এক আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশÑ যেখানে নেতৃত্ব মানে জনগণের প্রতি দায়বদ্ধতা, আর রাজনীতি মানে সেবা।

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার এই অঙ্গীকার কেবল রাজনৈতিক ঘোষণাপত্রের বিষয় নয়Ñ এটি একটি মানবিক পরিবর্তনের সূচনা। যেখানে রাজনীতি মানে ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধ; যেখানে রাষ্ট্র কেবল প্রশাসনিক কাঠামো নয়, বরং মানুষের মর্যাদা রক্ষার আশ্রয়স্থল। তারেক রহমান সেই আশ্রয়কে ন্যায়ের ভিত্তিতে দাঁড় করাতে চান, সমতা ও মানবিক মর্যাদার আলোয় আলোকিত করতে চান, এবং বৈচিত্র্যের শক্তিকে ঐক্যে পরিণত করতে চান। তারেক রহমান ‘সবার বাংলাদেশ’ ধারণার মাধ্যমে তার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শন ব্যক্ত করেছেন, যার মূল উদ্দেশ্য হলো কাউকে বাদ না দিয়ে সবাইকে রাষ্ট্রীয় অধিকার, সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের সমান অংশীদার করা।

সকলকে সমাজের মূল¯্রােতে অন্তর্ভুক্তি নিশ্চিত করাÑ এটাই আগামী দিনের রাজনীতি। তারেক রহমানের দর্শন, নীতি ও পরিকল্পনা দেখায়, কীভাবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমানাধিকার, সুযোগ এবং মর্যাদা দেওয়া যায়। বাস্তব জীবনের মাধ্যমে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা, মানুষের কল্যাণ এবং দেশের স্থিতিশীল উন্নয়নের ভিত্তি গড়ে তোলা যায়Ñ এই দৃষ্টিভঙ্গি যদি জাতীয় রাজনীতির মূলমন্ত্র হয়, তবে ভবিষ্যৎ বাংলাদেশ হবে এমন একটি দেশ যেখানে কেউ বাদ থাকবে না, কেউ পিছিয়ে থাকবে না এবং সব মানুষ একসাথে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অংশগ্রহণ করবে। স্বাধীনতার পর প্রথমবারের মতো তারেক রহমান জনগণের অংশগ্রহণ, জবাবদিহি ও সমতার ভিত্তিতে রাষ্ট্রকে পুনর্গঠনের চিন্তা সামনে এনেছেন। তিনি রাজনীতিতে মানবতার দর্শন যুক্ত করেছেন, গণতন্ত্রকে দিয়েছেন নৈতিক ভিত্তি, আর উন্নয়নকে দিয়েছেন অংশগ্রহণের মানে। এই কারণেই আজ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রস্তাবনা ও অঙ্গীকার হচ্ছে একটি নতুন রাষ্ট্রচিন্তা, একটি নতুন ভবিষ্যতের রূপরেখা। যেখানে বাংলাদেশ হবে সবার, রাষ্ট্র হবে ন্যায়ের, আর রাজনীতি হবে মানবতার।

ভোটাধিকার হরণ, রাষ্ট্রীয় ক্ষমতার দলীয়করণ, ক্রমবর্ধমান বৈষম্য ও দমন-পীড়ন এক ভয়াবহ বাস্তবতা মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শনই একমাত্র পথ, যার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের জীবনমানের টেকসই উন্নয়ন সম্ভব।

লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক। sk.rafiq1982@gmail.com