ইদানিং একটা চক্র বের হয়েছে, হোয়্যাটসঅ্যাপে বা ফোনে কল দিয়ে ডিএমপি/পুলিশ পরিচয় দিয়ে বলবে আপনার নাম্বার একটা প্রতারক গ্রুপের লিস্টে আছে। আপনি কি জড়িত আছেন কিংবা জানেন কিনা। তখন আপনি বলবেন জানেন না। তখনই বলবে আমরা বাংলাদেশ পুলিশ বিভাগ থেকে আপনার হোয়্যাটসঅ্যাপে লগইন করব। তখন আপনার হোয়্যাটসঅ্যাপে কোড আসবে আপনি হোয়্যাটসঅ্যাপের কোড দিলে তার ডিভাইস লিংকআপ হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে সে বলে আপনি ১-২ ঘণ্টার জন্য মোবাইল বন্ধ রাখবেন যাতে আপনাকে গ্রুপ থেকে আউট করতে পারি। মোবাইল খোলা রাখলে আপনার লোকেশনই দেখাবে তখন আর ট্র্যাক করতে পারব না অপরাধীদের।

এরপর আপনার নাম্বার থেকে আপনার কনটাক্টের সকলের কাছে টাকা চাইবে বা আপনার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাক মেইল করবে।\r\nআজ সকালে এমন এক প্রতারক কল দিয়ে এমন বলার পরে আমার এক কলিগকে বলে, আপনার মোবাইল ক্লোন হয়েছে এবং একটা প্রতারক গ্রুপের হোয়্যাটসঅ্যাপে আপনি আছেন। আমার  হোয়্যাটসঅ্যাপের এক্সেস চাইছে ডিএমপি। তখনই তার সন্দেহ হয় তারা কেন এক্সেস চাইবে? তারপর সঙ্গে সঙ্গে ওই ডিএমপির এসআই পরিচয় দেওয়া লোককে বলল, আমার মোবাইল একটু দূরে আমি মোবাইল নিয়ে জানাচ্ছি। কেটে দিয়ে হোয়্যাটসঅ্যাপে প্রোফাইল দেখল প্রোফাইল নাম ঝও জধহধ এবং পুলিশের একটা ছবি।. সঙ্গে সঙ্গে গ্রুপের সতর্কতা পোস্ট দিয়ে ডিএমপির কন্ট্রোল রুমে কল করলেন তিনি।

ঘটনাটি তাদের সঙ্গে শেয়ার করলে তারা জানায় একটা প্রতারক চক্র বের হয়েছে ডিএমপি পরিচয়ে কল দিয়ে আতঙ্ক ছড়িয়ে হোয়্যাটসঅ্যাপের এক্সেস নেয়। তারা বিভিন্ন কোম্পানির নামে বেনামে সবার কাছে গিয়ে কোম্পানির রিভিউর নামে নাম্বার সংগ্রহ করে। ডিএমপি থেকে জানায় তারা কখনো কারও Whatsapp access নেবে না।\r\nকিছুদিন আগে বিদ্যুৎ গ্রাহকের কাজে আমি সাইটে থাকা অবস্থায় আমার নিজের মোবাইলে পুলিশের এসআই পরিচয় দিয়ে একজন কল দেয়। বলে আপনার নাম্বার মিরপুর থানায় কিভাবে যুক্ত হলো। আমি বললাম আমি জানি না কেন কিভাবে এড হলো।  তখন বলল কোনো আসামি হয়ত আপনাকে ফাঁসানোর জন্য আপনার নাম্বার দিয়ে দিয়েছে।  নাম্বারটা আমাদের সার্ভার থেকে বাদ দিতে হবে। এজন্য আপনার মোবাইলে একটা কোড যাবে, ওই কোডটা আমাকে দেবেন।

কোড দিলেই আপনার নাম্বারটা সার্ভার থেকে বাদ দিতে পারব।  আমি প্রতারণা হতে পারে মনে করে তাকে আর কোড দেইনি। বারবার বলছিলাম আমার মোবাইলে কোনো কোড আসেনি। সে বলল আসছে ভালো করে দেখেন, মোবাইলের স্কিন টেনে নিচে নামিয়ে দেখেন।  এভাবে বলতে বলতে রিকুয়েস্ট করতে করতে একপর্যায়ে আমার মোবাইল বন্ধ হয়ে গেলে। প্রতারকের মিশন ভেস্তে গেল।\r\nআরও কিছুদিন আগে আমার অফিসের আরেক কলিগের মোবাইল ক্লোন করে সকল কনটাক্ট নাম্বারে এসএমএস করল আমার জরুরি ১০,০০০ টাকা দরকার।  এ নাম্বারে বিকাশ আছে। জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ রইল।

এভাবে ২০ জনকে পাঠালে ৫ জন রেসপন্স করলে বা টাকা পাঠালেই প্রতারকের মিশন সাকসেস।  তারা আস্থা বা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য হোয়াটসঅ্যাপে সরকারি কোনো প্রতিষ্ঠান, পুুলিশ, র‌্যাব বা সেনাবাহিনীর ছবি যুক্ত করতে পারে।\r\nকিছুদিন আগে আমি অনলাইনে মোবাইলের লোভনীয় অফার থেকে তাদেরকে নক দেই। তারা ৪০০ টাকা অ্যাডভান্স দিতে বলে। আমি ৪০০ টাকা পাঠিয়ে দেই।  তারপর ১ দিন পর বলে আপনার পার্সেলটি নিকটবর্তী কুরিয়ারে আসছে, আমি পাঠাও কুরিয়ার এর সোহেল বলছি। আপনি বাকি টাকাটা পরিশোধ করলে আমি পার্সেলটা আপনার কাছে নিয়ে আসতেছি ঘণ্টাখানেক এর মধ্যে। কুরিয়ার এর গাড়ি বেশিক্ষণ থাকবে না, দ্রুত পরিশোধ করুন। আপনি পরিশোধ করছেন তো সব হারিয়েছেন। তারা ৩০-৩৫ হাজার টাকার মোবাইল আপনাকে ৩০০০-৫০০০ টাকায় দিয়ে দেওয়ার অফার দেবে।

আমি বাগ্বিতণ্ডা করে বললাম পণ্য সরাসরি নিয়ে আসলে আমি টাকা পরিশোধ করব না। তারা শেষমেষ আমাকে গালি দিয়ে কল কেটে দিল। আমার কাছে সকল রেকর্ড আছে। এসব নিয়ে একটি প্রতিবেদনও বানিয়েছে মানুষ যেন এসব বিষয়ে সতর্ক থাকতে পারে।\r\nএকইভাবে আরও কিছুদিন আগে আমি অনলাইনে ল্যাপটপের লোভনীয় অফার থেকে তাদেরকে নক দেই।  তারা ৫০০ টাকা অ্যাডভান্স দিতে বলে। আমি ৫০০ টাকা পাঠিয়ে দেই। তারপর ১ দিন পর বলে আপনার পার্সেলটি নিকটবর্তী কুরিয়ারে আসছে, আমি পাঠাও কুরিয়ার এর মিজান বলছি। আপনি বাকি টাকাটা পরিশোধ করলে আমি পার্সেলটা আপনার কাছে নিয়ে আসতেছি ঘণ্টাখানেক এর মধ্যে। কুরিয়ারের গাড়ি বেশিক্ষণ থাকবে না, দ্রুত পরিশোধ করুন। সবকিছু একই প্রক্রিয়ায় তারা চালিয়ে যাচ্ছে। এখানেও আপনি পরিশোধ করছেন তো সব হারিয়েছেন।

তারা ৫০-৬০ হাজার টাকার ল্যাপটপ আপনাকে ৫০০০-৭০০০ টাকায় দিয়ে দেওয়ার অফার দেবে। এবারও আমি বাগ্বিতণ্ডা করে বললাম পণ্য সরাসরি নিয়ে আসলে আমি টাকা পরিশোধ করব না। এরাও শেষমেষ আমাকে গালি দিয়ে কল কেটে দিল। আমার কাছে এটারও সকল রেকর্ড আছে।\r\nঅনলাইনের লোভনীয় অফারগুলো আসলেই প্রতারণা কিনা তা আমি এভাবেই যাচাইও করেছিলাম। কেউ কেউ এসব ফাঁদে  পা দিয়ে সর্বস্ব হারিয়ে ফেলেন।  \r\nএভাবে প্রতিনিয়ত একটি চক্র প্রতারণা করে যাচ্ছে।  সবাইকে অনুরোধ করছি সতর্ক থাকার জন্য। কোনোভাবেই আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ কোড, বিকাশ কোড বা অন্য কোনো অনলাইন ট্রানজ্যাকশনের কোড কাউকে না বুঝে দিতে যাবেন না।  আপনিও সতর্ক ও সচেতন থাকুন, আপনার পরিবার, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকদেরকে সচেতন করুন। \r\nআমি এসব নিয়ে একটি প্রতিবেদনও বানিয়েছি মানুষ যেন এসব বিষয়ে সতর্ক থাকতে পারে। ভিডিওটিতে কয়েকটি ঘটনা নিয়ে তথ্যবহুল উপস্থাপনা রয়েছে । \r\nhttps://youtu.be/FslXVTmmriM?si=flayEt1cM8kgcpdh\r\nআপনার পত্রিকার প্রতিনিধি ভাইয়ের প্রতি অনুরোধ রইল, বিষয়টি বহুল প্রচার করে মানুষকে সচেতন করার জন্য। আশা করি এ কাজ যারাই করবে আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন, বহু মানুষ সচেতন হয়ে উপকৃত হবে। অনেক অনেক দোয়া ও নিরন্তর শুভ কামনা রইল।