সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তনটি সবচেয়ে স্পষ্ট, তা হলো গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের তথ্যভিত্তিক ব্যবস্থা। এখন আর নির্বাচন কেবল টেলিভিশন, সংবাদপত্র, কর্মীভিত্তিক প্রচারণা বা জনসভায় সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত কনটেন্ট এখন ভোটারদের তথ্যচক্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তবে এই নতুন পরিবেশ একই সঙ্গে সুযোগ ও ঝুঁকি উভয়ই এনে দিয়েছে; বিশেষ করে বিভ্রান্তিমূলক তথ্য, জাল কনটেন্ট ও সংগঠিত প্রভাবমুক্ত অপারেশন নির্বাচনী পরিবেশকে ঝুঁকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গবেষণা রিপোর্টগুলো এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কেবল খবর পরিবেশন করছে না: সেগুলো নির্বাচনী আচরণকে কার্যকরভাবে প্রভাবিত করতেও সক্ষম।
ডিজিটাল বিভ্রান্তি মূলত তিনভাবে চলার প্রবণতা দেখায়: (১) সরাসরি মিথ্যা খবর, যা দ্রুত ভাইরাল হয়, (২) সত্য ও মিথ্যার মিশ্রণ, যেখানে আংশিক তথ্য বা প্রাসঙ্গিক কনটেন্ট বণ্টন করে সঠিক ধারণাকে বিকৃত করা হয় এবং (৩) অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি জাল কনটেন্ট: ডিপফেক ভিডিও বা এআই-উৎপন্ন ভয়েস-ক্লিপ, যা নির্দিষ্ট ব্যক্তির বক্তব্য বা ঘটনা প্রকাশ করে বিশ্বাসযোগ্যভাবে। এসব কৌশল ভোটারদের আস্থা ক্ষুণœ করে, অস্থিরতা সৃষ্টি করে এবং ভোট-সিদ্ধান্তকে ব্যাহত করে। আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে, নবযুগের নির্বাচনী হস্তক্ষেপ এখন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় কৌশলের মিশেলে সংগঠিত হচ্ছে; ফলে প্রতিরোধও জটিল হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটেও ডিজিটাল বিভ্রান্তি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। দেশীয় নির্বাচন কর্তৃপক্ষ: ইলেকশন কমিশন (ইসি)ও নির্বাচন প্রক্রিয়ায় এআই ও অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে। জাতীয় পর্যায়ের কর্মকর্তারা বলেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত কনটেন্ট এবং সোশ্যাল মিডিয়া অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ দাঁড় করাতে পারে; নির্বাচনী আচরণ ও জনমত গঠনকে তা বিপরীতভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে। প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন সতর্ক করে বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আসন্ন নির্বাচনের ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতার জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি করছে।’
আরও উচ্চ পর্যায়ে: দেশের প্রধান উপদেষ্টা বা জনপ্রতিনিধিত্বমূলক দায়িত্বপ্রাপ্ত মুখ্য কর্মকর্তা ও বহুজাতিক প্ল্যাটফর্মগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা অপপ্রচার ও ভুল তথ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মেটা ও অন্যান্য প্রযুক্তি কোম্পানিকে যোগাযোগ করে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এটি স্থানীয় রাজনৈতিক উত্তাপ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর ভূমিকার গুরুত্বকে সামনে আনে। বহুসংখ্যক আন্তর্জাতিক সংস্থার সুপারিশ দেখায়, শুধু প্ল্যাটফর্ম-ফিল্টারিংই যথেষ্ট নয়; প্রাতিষ্ঠানিক প্রতিরোধ, নাগরিক সাক্ষরতা, স্বতন্ত্র ফ্যাক্ট-চেকিং ও দ্রুত তত্ত্বাবধানের মেকানিজম দরকার। বাংলাদেশে নির্বাচন কমিশন (ইসি) স্পষ্টভাবে স্বীকার করছে যে, সোশ্যাল মিডিয়া ও এআই-চালিত ডিজিটাল তথ্য অপব্যবহার একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। যদিও তারা ‘মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের নির্দিষ্ট করে দেয় না, কিন্তু তারা একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা করেছে এবং নির্বাচনী আচরণবিধিতে নতুন ধারা অন্তর্ভুক্ত করেছে, যা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট স্বীকৃতি ও কন্টেন্ট যাচাইকরণের প্রয়োজনীয়তা আরোপ করে। গবেষণা-সংস্থাগুলোর পর্যবেক্ষণ মতে, নির্বাচনী তথ্য ব্যবস্থাপনায় ৭২%-এর মতো ভোটার মিথ্যার প্রসার অনুভব করে।
ইউএনডিপির অধীনে পরিচালিত নির্বাচন সহায়তা বা নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে ব্যবহৃত একটি দপ্তর সংক্ষিপ্ত রূপ ‘ইউনেস্কো’, যা অনেকেUN Election Commission Support Office/UN Election Cooperation Office—UNESCO হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘের নির্বাচন সহায়তা/সহযোগিতা দপ্তর, সাধারণত নির্বাচন ব্যবস্থাপনা, স্বচ্ছতা, প্রযুক্তিগত সহায়তা ও পর্যবেক্ষণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশনকে সহায়তা করে। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-আইএফইএস: (আন্তর্জাতিক নির্বাচন ব্যবস্থা ফাউন্ডেশন)। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যে নির্বাচনী প্রক্রিয়ার উন্নয়ন, ভোটার শিক্ষা, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, নির্বাচনের ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে।
ইউনেস্কো ও আইএফইএস- জাতীয় বিশ্লেষণগুলো বলছে, বয়সবান্ধব ডিজিটাল শিক্ষা, প্রেস-স্বাধীনতা ও স্থানীয় ডিজিটাল নিউজেকোশনের সহায়তা নির্বাচনী তথ্য পরিবেশকে স্থিতিশীল রাখতে কার্যকর। একই সঙ্গে, দেশীয় ‘নিয়ন্ত্রক কোডের’ আপডেট করা জরুরি, যেখানে অনলাইন প্রচারণা-চর্চা, বিজ্ঞাপনের স্বচ্ছতা এবং ডিজিটাল কনটেন্ট-উৎসের ভেরিফিকেশন সম্পর্কে সুস্পষ্ট বিধান থাকবে। ইউনেস্কোর ১৬টি দেশে অনলাইন বিভ্রান্তি ও ভোট প্রভাব নিয়ে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৬৮% ইন্টারনেট-ব্যবহারকারীদের মতে, সোশ্যাল মিডিয়াই সর্বাধিক বিভ্রান্তির উৎস। একই জরিপে ৮৫% মানুষ ‘অনলাইন বিভ্রান্তি (ফেক নিউজ)’ প্রসঙ্গে উদ্বিগ্ন বলে জানিয়েছে।আরও দেখা গেছে, ৮৭% মানুষ মনে করে বিভ্রান্তি ইতোমধ্যেই তাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ঝুঁকি তৈরি করেছে।
ইউএনডিপি তথ্য স্বচ্ছতা ও নির্বাচন প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দেখায় যে, ভুল তথ্য নির্বাচন প্রক্রিয়ায় আস্থা নষ্ট করার জন্য একটি গ্লোবাল সমস্যার অংশ। এ কারণেই বিভ্রান্তিমূলক তথ্য প্রচারণায় বাধা দেওয়া উচিত। ডিজিটাল বিভ্রান্তি শুধুই ভুল তথ্য ছড়ায় না, এটি ভোটারদের অংশগ্রহণ কমিয়ে দেয়, আস্থা ঢেকে দেয় ও নির্বাচনী ফলাফলের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে। ফ্রিডম হাউস-এর রিপোর্টও ইন্টারনেটের স্বাধীনতার অবনতির মাধ্যমে অনলাইন জীবনের ভেজাল পরিবেশ কীভাবে রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে তা তুলে ধরে, যেখানে পুলিশের-হস্তক্ষেপ, সেন্সরশিপ ও ডিজিটাল অপরাধ দমনে স্বাধীন সাংবাদিকতা দুর্বল হচ্ছে। নির্বাচন কমিশন, নির্বাচনী বিধিতে অনলাইন প্রচারণা, পেইড-অ্যাডভার্টাইজিংয়ের ট্র্যাকিং, এআই-উৎপন্ন কনটেন্ট-বিরোধী ধারা এবং সোশ্যাল মিডিয়া-অ্যাকাউন্ট-পরিচয় যাচাইয়ের আইনগত বিধান অন্তর্ভুক্ত করবে। এখানে ইসির উদ্যোগ নীতিগত উদাহরণ হিসেবে গ্রহণযোগ্য।
স্বতন্ত্র ফ্যাক্ট-চেক নেটওয়ার্ক গঠন করা প্রয়োজন। নির্বাচনকালীন সময়ে দ্রুত ভেরিফিকেশন ও প্রকাশনার জন্য স্বাধীন, বহুমাত্রিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (নাগরিক সংগঠন, গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয় মিলিত) প্রতিষ্ঠা করতে হবে, সাথে ‘বাতিলকরণ বা প্রতিকার’ প্রক্রিয়া থাকতে হবে। পাশাপাশি ভোটারদের জন্য ডিজিটাল লাইফস্কিল-শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, বিশেষত তরুণ ও নতুন অনলাইন ব্যবহারকারী-গোষ্ঠীর মধ্যে, যা কীভাবে বিভ্রান্তিকর কনটেন্ট চিনবে, সোর্স যাচাই করবে ইত্যাদি শিখাবে। ইউনেস্কোর জরিপে তরুণরা সোশ্যাল মিডিয়ায় বেশি নির্ভর করে। এটা তাদের প্রধান টার্গেট। নির্বাচন কমিশন ও কর্তৃপক্ষগুলোকে নিয়মিত জনসংযোগ ও স্বচ্ছ কনটেন্ট-রিপোজিটরি রাখার মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখতে হবে, যেখানে প্রতিটি অভিযোগ এবং কমিশন কীভাবে পদক্ষেপ নিচ্ছে তা শেখানো হবে। যথাযথ কর্তৃপক্ষের উদ্বেগ ও ঘোষণাগুলো যদি দায়িত্বশীলভাবে জনগণের কাছে পৌঁছে দেয়া যায়, অনলাইন গুজবের ক্ষতি কমানো সম্ভব।
ডিজিটাল যুগে নির্বাচন এখন আর ‘অফলাইন’ বিষয় নয়; তাই সমাধানও সমন্বিত হওয়া দরকার। প্রযুক্তি কোম্পানি, নির্বাচন সংস্থা, স্বতন্ত্র মিডিয়া এবং নাগরিক সমাজ: এই চতুর্ভূজ জোটই সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। যদি প্ল্যাটফর্ম-দায়িত্ব, আইনগত কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক সচেতনতা একসাথে কাজ করে, তাহলে ডিজিটাল বিভ্রান্তি একটি পরাজিত শত্রু হয়ে উঠতে পারে; বিপরীতটি হলে, গণতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা টেকসইভাবে ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক ও স্থানীয় রিপোর্ট-বিশ্লেষণগুলো এই বাস্তবতাই পুনরায় স্মরণ করায়। লেখক: ব্যাংকার ও তথ্য পদ্ধতি গবেষক।
