জুলাই সনদ বাস্তবায়নে অনেক দেরি হয়ে গেল। এক বছরের বেশি হয়ে গেল। এখনো আলোচনা চলছে। এই সময় লাগার কারণ মূলত একটাই- আর সেটা হলো জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার রাজনৈতিক বা দলীয় ব্যর্থতা। জুলাই গণবিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্যত এই সফল গণজাগরণ থেকে পীঠটান দিয়েছে। অন্যান্য দলগুলোও দ্বিধাবিভক্ত।
ইসলামী দলগুলো এবং তরুণরাই শুধু অন্তরে জিইয়ে রেখেছে জুলাই আন্দোলনের মর্মবাণী। জাতীয় ঐকমত্য কমিশন এই ঐতিহাসিক সনদ বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে। আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন দেশের সফল অভিভাবক নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসও। কিন্তু রাষ্ট্র ও রাজনৈতিক ‘এশটাবলিশমেন্টে’ চেপে বসে থাকা ভারতীয়-আওয়ামী-কমিউনিস্ট-বাম গোষ্ঠী এতটাই তৎপর এবং তাদের অপকর্ম এতই সীমাহীন যে, পরিবর্তনকে দলিলী রূপ দেওয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে। অথচ জুলাই সনদই হবে আমাদের সাংবিধানিক ভিত্তি। গত বছরের অক্টোবর দেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সিভিল প্রশাসন ও পুলিশ বিভাগের সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারি মাস নাগাদ কমিশনগুলো তাদের সুচিন্তিত সংস্কার প্রতিবেদনগুলো পেশ করে। পরে সংস্কার প্রসঙ্গে ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। পরবর্তীকালে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশকে দুই ভাগে ভাগ করে প্রথম অগ্রাধিকারের ভিত্তিতে ‘আশু বাস্তবায়নযোগ্য’ হিসেবে তফসিল করা হয়। পর্যায়ক্রমে বাস্তবায়নযোগ্য অবস্থায় থাকে বাকি ১৬৬টি সুপারিশ।
তবে সুপারিশগুলো বাস্তবায়নের দীর্ঘসূত্রতার পিছনে কাজ করছে সিদ্ধান্তহীনতা, যা কিনা জুলাই-আগস্টের শাহাদতের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং একই সঙ্গে আওয়ামী প্রত্যাবর্তনের ফন্দি, যে ফাঁদে স্বেচ্ছায় পা দিয়েছে বিএনপি। তাদের কথায় সেটা দিবালোকের মতো স্পষ্ট। তা না হলে এই জাতীয়তাবাদী-ইসলামী মূল্যবোধে গড়ে ওঠা দলের নেতারা আজ জাতিকে বিস্মিত করে ‘মৌলবাদ এবং দক্ষিণপন্থিদের’ অভয়ারণ্যে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করে কীভাবে, কোন্ যুক্তিতে? ভারত-আওয়ামী-বাম অপশক্তির অপকৌশল বাস্তবায়নের জন্যই কি জুলাই হয়েছিলো? ‘ভারত আমাদের বন্ধু দেশ, সবচেয়ে বড় বন্ধু’- এই ধরনের বক্তব্য দিয়ে বিএনপি যে তাদের নিজেদের পায়ে নিজেরাই কুঠারাঘাত করে জনপ্রিয়তাকে তলানীতে নামিয়ে ফেলছে, সে খবর কি রাখেন তারা?
স্বৈরাচার নিষিদ্ধ আমরা করার কে? কিংবা সংস্কার করবে নির্বাচিত সরকার। বিএনপি যে দিন দিন অচেনা এক নতুন অপশক্তি হয়ে উঠছে এটাই প্রমাণিত হবে আসন্ন সাধারণ নির্বাচনে। সেই উদগ্র বাসনা থেকেই সংস্কারে আজ এতো নির্লিপ্ততা, এতো নিরুৎসাহ! প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস যেখানে জুলাই যোদ্ধাদের ‘দেশের শ্রেষ্ঠ বীর’ বলে সম্মানিত করেছেন, সমগ্র জাতি যখন এই দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের যথাযোগ্য সম্মান ও স্বীকৃতিতে ভাসিয়ে দিচ্ছে, তখন কারা, কোন্ মতলবে তাদের পোস্টার ছিড়েছে বা ‘ফকিরনীর পুত’ বলে গালি দিচ্ছেÑ এটা বুঝতে বিন্দুমাত্র বেগ পেতে হয় না। শঙ্কা করছি, বাকশালের মতো তাদেরও পরিণতি সম্পর্কে।
শহীদ প্রেসিডেন্ট জিয়ার দল আজ ভারত-বাকশালী কুচক্রীদের কবলে পড়েছেন, এটা দেখে যে কোনো বিবেকবান মানুষ বিচলিত হয়ে উঠবেন, এটাই রাজনীতির সরল পাঠ। এই নব্য বাকশালী অপশক্তির কারণেই কাক্সিক্ষত সংস্কার উদ্যোগ আজ বিঘিœত এবং পদে পদে বাধাগ্রস্ত। তাদের সম্মিলিত উদ্যোগেই অনিশ্চিত হয়ে পড়ছে সংস্কারের মহাকার্যক্রম। সংস্কার প্রস্তাবগুলো কী পদ্ধতিতে বাস্তবায়িত হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে জুলাই জাতীয় সনদের খসড়ায় বলা হয়েছে, আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করার অঙ্গীকার করবে দলগুলো। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দলের এতে আপত্তি রয়েছে। তৃতীয় পর্বেও আলোচনার শুরুতে থাকবে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ। এর আগে দুই পর্বে একমত হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করা হবে। যে প্রস্তাব বা সুপারিশ অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করা সম্ভব সেগুলোর ব্যাপারে আইন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হবে।
যে প্রস্তবাগুলোর বাস্তবায়ন সংবিধান সংশোধন সাপেক্ষ, সেগুলোর ব্যাপারে করণীয় সাব্যস্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। তবে সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো কোনো দলের ভিন্ন মত থাকলে সেগুলোর বিষয়েও বিশেষজ্ঞদের কাছে মতামত চাওয়া হবে। লক্ষ্য থাকবে ভিন্নমত কমিয়ে আনার মাধ্যমে জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটানো। আপাতদৃষ্টিতে জুলাই সনদের খসড়াটি ক্ষেত্র বিশেষে অসম্পূর্ণ। কেননা, এই সনদ প্রস্তাবনায় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং বাকশালী স্বৈরতন্ত্র উৎখাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত সফল পটপরিবর্তনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়নি। লোহা পিটিয়ে হাতিয়ার বা তৈজস বানাতে হয় যখন আগুনে পুড়ে লোহা নরম থাকে। সংস্কারের ব্যাপারটাও তাই। বিপ্লবের অব্যবহিত কালের মধ্যেই সংস্কার সাধন করতে হয়। সেই অর্থে জগত কাঁপানো জুলাই বিপ্লবের পর একটি বছর অতিক্রান্ত হয়ে গেছে। আরও আগেই ‘সংস্কারের আশু কাজগুলো’ সম্পন্ন হওয়া বাঞ্ছিত ছিল। কথায় বলে ‘Justice delayed justice denied’ বিলম্ব করা মানেই অবিচার করা। তেমনি সংস্কারকে দীর্ঘসূত্রি করা মানেই সংস্কারের প্রাসঙ্গিকতাকে প্রশ্নবিদ্ধ করা। জুলাই সনদ বাস্তবায়ন এবং একে পূর্ণাঙ্গ রূপ প্রদান সাপেক্ষে জরুরি সংস্কারগুলোকে সম্পন্ন করতে মোটেও কালক্ষেপন করা ঠিক হবে না।
এমনিতেই বুড়িগঙ্গা, ধলেশ^রী, শীতলক্ষা বা বংশী নদী দিয়ে অনেক পানি গত এক বছরে গড়িয়ে গেছে। নানা ফিকির-ফন্দিতে পতিত গুম-খুনের স্বৈরাচারের ফেরত আনার অপচেষ্টা জাতি প্রত্যক্ষ করেছে। এটা একটা অন্যায় এবং বিশ^াসঘাতকতা। দুই হাজার তাজা কচি প্রাণ এজন্য শাহাদাৎ বরণ করেনি। ৪০ হাজারের মতো সাধারণ মানুষ এখনো জখম ও পঙ্গুত্বেও অসহায় আর্তনাদে জাতির বিবেককে নিত্য প্রহর দংশন করে চলেছে। তাদের প্রতি আমাদের যদি সামান্যতম সহানুভূতি থেকে থাকে তাহলে উচিত হবে জাতীয় ইস্যুগুলোতে সর্বোচ্চ জাতীয় ঐক্য গড়ে তুলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সাপেক্ষে জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে জাতিকে দায়মুক্ত করা এবং ইতিহাসকে তবে আপন ধারায় বহমান রাখা। লেখক : সিনিয়র সাংবাদিক
