মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব ঘটে যখন মনে হয়, লেখার কোনো টপিক নাই। তখন ভাবি, কি লিখবো? আবার মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব ঘটে যখন টপিকের ভীড়ে চিন্তায় পড়ে যাই। কোনটা ছেড়ে কোনটা লিখবো? আজকের অবস্থা অনেকটা তাই। সেই ডাকসুর সংগ্রহশালায় ২৪ বছর ধরে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র আবু তৈয়ব হাবিলদার। একেবারে পারফেক্ট আদু ভাই (যারা অতীতে বা আমাদের সময়ে বছরের পর বছর ইউনিভার্সিটিতে ছাত্র থাকতো তাদের আমরা বলতাম আদু ভাই)। সেই আদু ভাই আবু তৈয়ব হাবিলদার ২০০২ সালে বিশ^বিদ্যালয়ের উর্দু বিভাগে ভর্তি হয়েছিলেন। ২০২৬ সালেও দেখছি তিনি উর্দু বিভাগেরই ছাত্র। তো সেই আদু ভাই ডাকসুর সংগ্রহশালার উদ্বোধনীর দিনে এক বিরাট কান্ড করে বসলেন। তিনি মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছেঁড়েন এবং পদদলিত করেন। ঐ একই দেওয়ালে শেখ মুজিবের ছবিও ছিলো। সেটি কিন্তু সসন্মানে অক্ষতই থেকে যায়। এই দুটি ঘটনা কিভাবে ঘটে সেটি আমার বোধগম্য হয় না। এব্যাপারে ডাকসুর কি ভূমিকা ছিলো সেটি পত্র পত্রিকা পড়ে আমার কাছে স্পষ্ট হয়নি। এখন ঢাকা বিশ^বিদ্যালয়ে দুটি ছাত্র সংগঠনের প্রাধান্য রয়েছে। একটি হলো ইসলামী ছাত্রশিবির। আরেকটি হলো জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের কি ভূমিকা ছিলো তাও দুর্বোধ্য।

দ্বিতীয় ঘটনা হলো, ঐ ঢাকা বিশ^বিদ্যালয়েই শহীদ ওসমান হাদী ছাত্র হলের নাম পরিবর্তন করে শেখ মুজিবের নাম পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই বিষয়টিও কিভাবে ঘটছে সেটি আমার কাছে বোধগম্য নয়। তৃতীয় বিষয় হলো, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নাকি গত ১৭ সেপ্টেম্বর শনিবার এক সংক্ষিপ্ত কিন্তু গোপন সফরে ঢাকা এসেছিলেন। ঢাকায় এসে নাকি তিনি সেনা প্রধান ওয়াকার উজ্জামান এবং ডিজিএফআই প্রধান ঐ কায়সার রশীদ চৌধুরীর সাথে দেখা করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেননি এবং ঐ দিনই তিনি দিল্লি প্রত্যাবর্তন করেন। ৪র্থ সংবাদ হলো, শেখ হাসিনার সময় শুধুমাত্র ক্লেপ্টোক্র্যাসি, প্লুটোক্র্যাসি এবং ক্লায়েন্টিজমের যৌথ সমাহারই ঘটেনি, এস আলমের মতো অলিগার্কের অভ্যুধয় তার রাজত্বের শুরুতেও ঘটেছিলো। আর সেই শুরুর অলিগার্ক হলেন, বিদেশে হাজার টাকা ও শত শত বাড়ি ও সম্পদের মালিক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পিতা আখতারুজ্জামান চৌধুরী। তার সম্পর্কে সর্বশেষ চাঞ্চল্যকর নতুন সংবাদ। কোনটা ছেড়ে কোনটা লিখবো? প্রথমেই শুরু করছি শহীদ ওসমান হাদী হলের নাম পরিবর্তন প্রসঙ্গ। গত ১লা অক্টোবর ঢাকার দুটি জাতীয় দৈনিকে এই মর্মে খবর বেরিয়েছিলো যে, ঢাকা বিশ^বিদ্যালয়ের শহীদ ওসমান হাদী হলের নাম পরিবর্তন করে আবার সাবেক নাম শেখ মুজিব হল পুনবর্হাল করার কাজ শুরু হয়েছে। তার আগের দিন ৩০ সেপ্টেম্বর বুধবার শহীদ ওসমান হাদী হল নামটি হলের প্রধান গেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। বুধবার দুপুরে নামটি মুছে ফেলার কাজ শুরু হয়। আলোচ্য দুটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় যে, সাধারন ছাত্রদের দাবি মোতাবেক ২০২৫ সালের ডিসেম্বর মাসের রাতে হলের মূল ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে শেখ হাদী হল লেখা হয়।

হাদির নাম বদলে মুজিবের নাম করার ব্যাপারে সিনেটে নাকি আলোচনাও হয় এবং অধ্যাপক লুৎফর রহমান এবং অধ্যাপক সামিনা ইয়াসমিনের নামও এই ঘটনার সাথে জড়িত হিসাবে উঠে আসে। ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি এবিএম ওবায়দুল ইসলামের নাকি পরোক্ষ ইন্ধনে সিন্ডিকেটে এই নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপিত হয়। প্রতিবাদে সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেন ডাকসুর ৫ সিনেট সদস্য। এরা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, এজিএস মোহাম্মদ মহিউদ্দিন, পরিবর্হন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সদস্য সাবিকুন্নাহার তামান্না। সাধারন ছাত্রদের দাবি মোতাবেক যেখানে শেখ মুজিবের নাম বদলে শহীদ ওসমান হাদীর নাম দেওয়া হয়েছিলো সেখানে এমন কি ঘটলো যে, হঠাৎ করে শহীদ ওসমান হাদীর নাম বদলে আবার শেখ মুজিবকে পুনর্বহাল করতে হলো? যেদিন এই কলামটি লিখছি অর্থাৎ ৪ অক্টোবর রবিবার পর্যন্ত এই ঘটনার সর্বশেষ ডেভেলপমেন্ট পত্র পত্রিকায় আসেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে তুমুল জ¦ল্পনা কল্পনা চলছে যে, শেষ পর্যন্ত যদি হাদীর নাম বদলে মুজিবের নাম আসে তাহলে নির্ঘাত সেটি প্যান্ডোরার বাক্স খুলে দেবে।

॥দুই॥ যদি হাদীর নাম বদলে মুজিবের নাম আসে তাহলে প্রশ্ন উঠবে, ২০২৪ সালের ৫ অগাস্ট বিপ্লবের শেষ দিনে র‌্যাংগস ভবনের সামনে থেকে শেখ মুজিবের বিশাল মূর্তি টেনে নামিয়ে ভেঙে গুড়ো করা হয়েছিলো কেনো? পরবর্তীতে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সারা দেশে ৪ হাজারেরও বেশি শেখ মুজিবের ম্যুরাল এবং মূর্তি ভাঙা হয়েছিলো কেনো? এসব প্রশ্ন উঠানোর কারনে কেউ আমাকে বা ইনকিলাবকে ভুল বুঝবেন না। কেউ যেনো না ভাবেন যে, শেখ মুজিব সম্পর্কে অন্তর্বর্তী সরকার যেসব এ্যাকশন নিয়েছিলেন আমরা সেুগলোর বিরোধিতা করছি। ঐ সব এ্যাকশনের ধারাবাহিকতা তো এখনো চলছে।

বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহন করেছে চলতি সালের ১৭ ফেব্রুয়ারি। ১৭ মার্চ শেখ মুজিবের জন্মদিন । শেখ হাসিনা তার ১৫ বছর ধরে ১৭ মার্চকে সরকারি ছুটি হিসাবে পালন করেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ১৭ মার্চ সরকারী ছুটি বাতিল করেছেন। তারেক রহমানের সরকারও সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। শেখ হাসিনা তার ১৫ বছরে ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করেছেন। কিন্তু ড. ইউনূস সরকার সেটি বাতিল করেন এবং তারেক রহমানও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। শেখ হাসিনা ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস বাতিল করেছিলেন। ইউনূস সরকার এবং বর্তমান সরকার ৭ নভেম্বর সিপাহী বিপ্লব দিবস পালন করবেন। তবে সরকারী ছুটির প্রয়োজন নাই এই কারনে যে, ঐ দিন হলো শনিবার। এমনিতেই সরকারী সাপ্তাহিক ছুটি।

সুতরাং আমাদেরকে ভুল বোঝার অবকাশ নেই। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, খামাখা রাজনৈতিক শত্রুর হাতে অস্ত্র তুলে দিচ্ছেন কেনো? সারা দেশে শেখ মুজিবকে মানুষ থেকে দেবতা বানানো হয়েছিলো। বিপ্লবের পর জনতা দেবতাকে স্বর্গ থেকে মাটিতে টেনে নামায়। তখন সাংবাদিকরা ড. ইউনূসকে জিজ্ঞেস করেছিলেন, মুজিবের ইমেজ নষ্ট হচ্ছে কেনো? ড. ইউনূসের উত্তর ছিলো, “সেটা তার কন্যাকেই জিজ্ঞাসা করুন।” ড. ইউনূস জ্ঞানী এবং পন্ডিত মানুষ। তার উত্তরের তাৎপর্য ছিলো সুদূর প্রসারী। কিন্তু যারা তার উত্তরের গভীরতা অনুধাবনের সক্ষমতা রাখেন না তারা তো প্রশ্ন করতে পারেন, তাহলে কেনো সেদিন শেখ মুজিবের ভাবমূর্তি খাটো করা হলো?

॥তিন॥ বর্তমান বিএনপি সরকার নির্বাচিত সরকার হলেও এবং ৭২ এর সংবিধানের প্রবক্তা হলেও তারা কিন্তু জুলাই বিপ্লবের উত্তরসূরী। আমরা ফরাসী বিপ্লব দেখেছি, কমিউনিস্ট বিপ্লব দেখেছি। বিপ্লবের পর পরই তড়িৎ গতিতে কতগুলো কাজ করতে হয় যেগুলো আপাতদৃষ্টে র‌্যাডিক্যাল মনে হয়। বিপ্লবের পর ২৫ মাস হয়ে গেছে। পঞ্চদশ সংশোধনী উচ্চ আদালত বাতিল করেছেন। কিন্তু সংবিধানের তফসিল থেকে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষন আজও বাতিল হয়নি। সংবিধানের তফসিল থেকে স্বাধীনতার ঘোষনা বলে শেখ মুজিবের বানী এখনো সরিয়ে ফেলা হয়নি। জুলাই সনদ স্বাক্ষরিত হলেও সংবিধানের ৪ (ক) অনুচ্চেদ আজও বাতিল করা হয়নি। ঐ অনুচ্ছেদ অনুযায়ী অনুযায়ী আজও শেখ মুজিব জাতির পিতা। ঐ অনুচ্ছেদে আছে যে, শেখ মুজিবের ছবি সকল সরকারী ও আধা সরকারী অফিস, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসও মিশন সমূহে সংরক্ষন ও প্রদর্শন করিতে হইবে। এই ধরনের বিরাট অসঙ্গতির ফাঁক ফোকর গলিয়েই হাদীর নাম বদল হয়ে এখন মুজিবের নাম বসছে। কলকাতার বাংলা ছবির ভানু বন্দোপাধ্যায়ের নাম আপনাদের নিশ্চয়ই স্মরন আছে। তার সিনেমার ডায়ালগ ধার করে বলতে চাই , “এই খানে রয়েছে দুই খান কথা”।

॥চার॥ সেই দুই চার খান কথা বিশদ বলতে গেলে আজকে এই কলামে স্থান সঙ্কুলান হবে না। কিন্তু তার পরেও ইংরেজি ভাষায় অ ড়িৎফ ড়ৎ ভব,ি অর্থাৎ দু চারটি বাক্য না বললেই নয়। ঢাকা বিশ^বিদ্যালয় ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে দুটি ছাত্র হলের নাম সূর্যসেন হল রাখা হয়েছে কেনো? ঢাকা বিশ^বিদ্যালয়ের একটি হল এবং জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের একটি হলের নাম প্রীতিলতা হল রাখা হয়েছে কেনো? সূর্যসেন তো মারা যান ১৯৩৪ সালে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার ১৩ বছর আগে। প্রীতিলতা মারা যান ১৯৩২ সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ১৫ বছর আগে। ইকবাল হলের নাম বদল করা হলো কেনো? তিনি তো মারা যান ১৯৩৮ সালে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার ৯ বছর আগে। গনঅভ্যুত্থানের সময় পাক মিলিটারির গুলিতে সার্জেন্ট জহুরুল হক শহীদ হন। স্বাধীনতার পর অনেক ছাত্র হল তৈরি হয়েছে। তার যেকোন একটির নাম সার্জেন্ট জহুরুল হক হল নাম রাখা যেতো। মহাকবি ইকবাল তো ভারতেও আজও সর্বশ্রেনীর মাঝে দারুন সমাদৃত। তার ‘সারে জাঁহাসে আচ্ছা’ গানটি ভারতের জাতীয় সঙ্গীত হতে যাচ্ছিলো। মাঝ খানে রবীন্দ্রনাথের ‘জনগন মন অধিনায়ক জয় হে’ এসে জাতীয় সঙ্গীত হয়ে গেলো।

॥পাঁচ॥ পাকিস্তান কায়েম হয় ১৯৪৭ সালের ১৪ অগাস্ট। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় কার্জন হলে উর্দুর পক্ষে বক্তৃতা করেন ২৪ মার্চ ১৯৪৮। অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতার মাত্র ৭ মাসের মাথায়। ছাত্ররা তার বক্তব্যের বিরোধিতা করেন ‘না’ ‘না’ বলে। কিন্তু তিনি নিজে বা প্রশাসন এই বিরোধিতার জন্য কোনো রকম দমননীতি গ্রহন করেনি। বরং সন্ধ্যার পর তিনি ছাত্র নেতাদের সাথে বৈঠকে মিলিত হন। তিনি স্বয়ং বলেন যে, পাকিস্তানের ৫টি প্রদেশের কোথাও উর্দু জনগনের ভাষা নয়। যেমন পাঞ্জাবে পাঞ্জাবী, পূর্ব বাংলায় বাংলা, সীমান্ত প্রদেশে পসতুন, বেলুচিস্তানে বেলুচ এবং সিন্ধু প্রদেশে সিন্ধি। সারা পাকিস্তানে মাত্র ৬ শতাংশ মানুষ উর্দু বলেন। তাই বাংলা পূর্ব বাংলার অফিসিয়াল ভাষা থাকবে। জিন্নাহ সাহেব তো গন সঙ্গীত গায়ক মরহুম আব্দুল লতিফের গানের ভাষার, “ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে” চাননি। তবুও সারা দেশে তথা ৫ টি প্রদেশের একটি সাধারন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা থাকা দরকার। সেজন্যই তিনি উর্দুকে রাষ্ট্র ভাষা করতে চান। যেমন ভারতে হিন্দি ভাষা বলেন মাত্র ৮ শতাংশ লোক। তবুও ভারতের ২৮টি প্রদেশে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হলো হিন্দি। ছাত্রনেতারা জিন্নাহ সাহেবের বক্তব্যে কনভিন্সড হননি। মত বিরোধ নিয়েই ছাত্ররা যার যার হলে চলে যান। কিন্তু এর পর মি. জিন্নাহ ভাষা নিয়ে আর কোনো কথা বলেননি। ২৮ মার্চ তিনি করাচি ফেরত যান। ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। ২৮ মার্চ থেকে মৃত্যুর দিন পর্যন্ত ভাষা নিয়ে তিনি আর একটি শব্দও উচ্চারন করেননি। তার মুখের ওপর ছাত্ররা ‘না’ ‘না’ করেছিলো। কিন্তু সেজন্য কোনো লাঠি চার্জ করা হয়নি। এমনকি একজন ছাত্রকেও গ্রেফতার করা হয়নি।

এই কথা গুলো বলে গেছেন দৈনিক ‘ইত্তেফাকের’ প্রতিষ্ঠাতা সম্পাদক এবং শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিয়া। ঢাকার সবচেয়ে প্রশস্ত রাজপথটি সেই মানিক মিয়ার নামেই করা হয়েছে। এমনই গনতšী¿ ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। অথচ ডাকসুর যে সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে পদদলিত করা হলো সেখানে শেখ মুজিবের ছবি একই দেওয়ালে শোভা পাচ্ছিলো। ইনিই সেই শেখ মুজিব যিনি বাংলাদেশে সিরাজ শিকদারের হত্যার মাধ্যমে প্রথম ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকান্ড শুরু করেন। শেখ মুজিবের সাড়ে ৩ বছরের রাজত্বে মুজিব বাহিনীর লোকজনকে দিয়ে রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার রাজনৈতিক বিরোধীদেরকে হত্যা করা হয়। ইনিই সেই শেখ মুজিব যিনি সব দল নিষিদ্ধ করে শুধুমাত্র বাকশাল গঠন করেন এবং নিজে তার প্রেসিডেন্ট হন। সেই শেখ মুজিবের ছবি সংগ্রহশালায় শোভা পায় আর যিনি একটি ছাত্রের কেশাগ্রও স্পর্শ করেননি সেই জিন্নাহর ছবি পদদলিত হয়। এই কাজ করে কে কাকে অপমান করলো? প্রশ্ন করুন নিজেকে।

Email:journalist15@gmail.com