৮ মার্চ উদযাপিত আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি সামাজিক, সাংস্কৃতিক এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রতি একটি স্পষ্ট আহ্বান। এই দিনটি নারীর অধিকার, সমতা ও ন্যায়বিচারের স্বীকৃতি এবং নিশ্চয়তার প্রতীক। বিশ্বের বিভিন্ন দেশে নারী আন্দোলন প্রজন্মে প্রজন্মে সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছে। যেখানে নারীরা বৈষম্য, অজ্ঞতা এবং শোষণের বিরুদ্ধে অদম্য প্রতিরোধের সাহস প্রদর্শন করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটেও নারীর অধিকার ও ক্ষমতায়নের ইতিহাস দীর্ঘ, সংগ্রামী এবং সময়ের সঙ্গে ক্রমবর্ধমান।
এখানে নারীর শিক্ষা, রাজনৈতিক অংশগ্রহণ, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদা অর্জনের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে।\r\nনারী নিরাপত্তা ও ন্যায়বিচারের বিষয়গুলো শুধু আইন বা বিধির মাত্রায় সীমাবদ্ধ নয়; এগুলো বাস্তব জীবনে প্রতিটি নারীর জন্য সুরক্ষা, স্বাধীনতা এবং সম্ভাবনার প্রতীক। আইন থাকলেও কার্যকর প্রয়োগ ছাড়া তা অকার্যকর। তাই নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করা মানে শুধু আইনি কাঠামো দৃঢ় করা নয়, বরং সামাজিক চেতনা পরিবর্তন করে প্রতিটি স্তরে সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রক্ষা করা।
৮ মার্চ আমাদের মনে করিয়ে দেয়, নারীর অধিকার শুধু নথিতে লিখে রাখা নয়, প্রতিদিনের বাস্তবতায় তা প্রয়োগ ও সুরক্ষিত করা আমাদের দায়িত্ব।\r\nবাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রদান করে। সংবিধান ১৯৭২-এর বিভিন্ন ধারা নারী অধিকার সুরক্ষা এবং বৈষম্য বন্ধে নীতিমালা নির্ধারণ করেছে। বিশেষ করে রাষ্ট্রকে সমতা প্রতিষ্ঠা, নারী-বান্ধব নীতি গ্রহণ এবং ইতিবাচক বৈষম্য প্রবর্তনের ক্ষেত্রে বাধ্য করা হয়েছে। এর মধ্যে শিক্ষা, রাজনৈতিক অংশগ্রহণ এবং চাকরিতে নারীর সমান সুযোগ সৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে, সংবিধান শুধু একটি নথি নয়, এটি নারীর সামাজিক মর্যাদা ও ক্ষমতায়নের ভিত্তি হিসেবে কাজ করে।\r\nআইনগত অগ্রগতিও সমানভাবে তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ এবং যৌতুক নিরোধ আইন, ২০১৮ প্রভৃতি আইন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের ক্ষেত্রে একটি শক্তিশালী কাঠামো প্রদান করেছে। এই আইনগুলো শুধু শাস্তি এবং প্রতিকার নির্ধারণে সীমাবদ্ধ নয়; এগুলো নারীর অধিকার বাস্তবায়নের পথ সুগম নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়াও শ্রম, সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত বিধানগুলো নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে দৃঢ় ভিত্তি হিসেবে বিবেচিত।\r\nআন্তর্জাতিক অঙ্গীকারের ক্ষেত্রে, বাংলাদেশ ঈঊউঅড (ঈড়হাবহঃরড়হ ড়হ ঃযব ঊষরসরহধঃরড়হ ড়ভ অষষ ঋড়ৎসং ড়ভ উরংপৎরসরহধঃরড়হ অমধরহংঃ ডড়সবহ) স্বাক্ষর করে বৈষম্যবিরোধী নীতি অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫ (ঝউএ-৫) নারীর ক্ষমতায়ন, সমতা নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। এ সব সংবিধানিক ও আইনগত উদ্যোগ নারী অধিকার বাস্তবায়নের জন্য কাঠামোগত ও ধারাবাহিক দিশা প্রদান করে, যা সমাজকে সমতা এবং ন্যায়বিচারের পথে এগিয়ে নিয়ে যায়।\r\nবাংলাদেশে নারীর অগ্রগতির অনেক প্রকাশ্য দিক ইতোমধ্যেই দৃশ্যমান।
শিক্ষার ক্ষেত্রে মেয়েদের উপস্থিতি এবং শিক্ষাগত অর্জন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাতেই নয়, উচ্চশিক্ষা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার ক্ষেত্রেও নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতে তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করছে। অর্থনৈতিক ক্ষেত্রে নারী উদ্যোক্তা ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়। নারী নেতৃত্বে ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অংশগ্রহণ বৃদ্ধি পেলে সমান সুযোগ এবং অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ আরও দৃঢ় হয়।\r\nবিচারব্যবস্থায় নারীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
নারী বিচারক, আইনজীবী এবং প্রশাসনিক কর্মকর্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা শুধু নারী ক্ষমতায়নের দিকেই নয়, সামাজিক ন্যায়বিচারের মান উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এছাড়া, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর সক্রিয় অংশগ্রহণ নারীর স্বনির্ভরতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যোগ করেছে নতুন মাত্রা।\r\nএই অর্জনগুলো প্রমাণ করে যে, নারীর ক্ষমতায়ন শুধু নীতি বা আইনেই সীমাবদ্ধ নয়; বাস্তব জীবনের প্রতিটি স্তরে নারী দৃঢ়ভাবে উপস্থিত এবং তাদের অবদান সমাজ ও অর্থনীতির স্থিতিশীলতাকে সমৃদ্ধ করছে। তবু, নারীর অধিকার বাস্তবায়নের পথে বিভিন্ন চ্যালেঞ্জ অনস্বীকার্য। যৌন সহিংসতা, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ এবং সাইবার হয়রানি-এসব ঘটনা নারীর নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলে।
অনেকে ন্যায়বিচারের আশায় আইনের দ্বারস্থ হলেও, দীর্ঘসূত্রি তদন্ত ও বিচার প্রক্রিয়া প্রায়ই ফলপ্রসূ হয় না।\r\nবিচারের জটিলতার সঙ্গে যুক্ত রয়েছে সাক্ষ্যপ্রমাণের অসঙ্গতি, সামাজিক কলঙ্ক এবং ভিকটিম-ব্লেমিং, যা নারীর ন্যায়বিচার প্রাপ্তিতে সৃষ্টি করে বড় প্রতিবন্ধকতা। সমাজের নানা স্তরে এখনও নারীর প্রতি পূর্বধারিত মনোভাব, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সাংস্কৃতিক বাধা বিদ্যমান, যা আইনের বাস্তব প্রয়োগকে জটিল করে তোলে। কাঠামোগত বৈষম্যও গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়ে গেছে। উত্তরাধিকার এবং সম্পত্তি বণ্টনে নারীরা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য, অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমের অবমূল্যায়ন এবং সামাজিক মর্যাদায় সীমাবদ্ধতা-এসব নারীর অর্থনৈতিক ও সামাজিক স্বনির্ভরতাকে বাধাগ্রস্ত করছে।
এছাড়া, নারীর ক্ষমতায়নকে ঘিরে প্রযুক্তি, সরকারি নীতি এবং সামাজিক ব্যবস্থার মধ্যে সমন্বয়হীনতা সৃষ্টি করছে অতিরিক্ত চ্যালেঞ্জ। ফলে নারী আজও আইনের রক্ষাকবচের আওতায় থাকা সত্ত্বেও বাস্তব জীবনে প্রায়ই অসম নিরাপত্তা ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। এই সীমাবদ্ধতা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের টেকসই উন্নয়নের পথেও অন্তরায় সৃষ্টি করছে।\r\nআইন থাকলে নারীর ন্যায়বিচারের বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান। কার্যকর প্রয়োগের অভাব, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সামাজিক মনোভাবের কারণে আইন প্রায়ই কাক্সিক্ষত ফল দিতে ব্যর্থ হয়। অনেক ক্ষেত্রে নারী নির্যাতন বা বৈষম্যের অভিযোগ দায়ের করা হলেও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রি, জটিল এবং সময়সাপেক্ষ হওয়ায় ন্যায়বিচার প্রাপ্তি হয় বিলম্বিত। প্রক্রিয়াগত জটিলতার পাশাপাশি, সমাজে নারীর প্রতি বিদ্যমান পূর্বধারিত মনোভাব-যেমন-ভিকটিম-ব্লেমিং, সামাজিক কলঙ্ক এবং পরিবারের চাপ-নারীর ন্যায়বিচার প্রাপ্তিতে অতিরিক্ত প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে আইনের অধীনে থাকা সত্ত্বেও নারীরা প্রায়ই নিরাপত্তাহীন ও অসহায় অবস্থায় পড়ে।\r\nএই পরিস্থিতিতে নারীবান্ধব আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করা অপরিসীম গুরুত্বপূর্ণ। এগুলো বিচার প্রক্রিয়াকে দ্রুত, সংবেদনশীল এবং নিরাপদ করার পাশাপাশি ভিকটিমের সম্মান রক্ষা করে। কার্যকর বাস্তবায়ন ছাড়া আইনকানুন কেবল শূন্য প্রতিশ্রুতি হয়ে থাকে এবং নারীর ন্যায়বিচার অর্জন কঠিন হয়ে পড়ে। তাই আইন এবং সমাজের মধ্যে সমন্বয়, বিচার প্রক্রিয়ার গতি বৃদ্ধি এবং নারীর জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।
