মনের ভাব, কথোপকথন ও অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা। ভাষা ছাড়া কেউ মনের ভাব প্রকাশ করতে পারে না। হয়তো লেখার মাধ্যমে করা যায় কিন্তু সেটাও ভাষার একটা অংশ। পৃথিবীতে যেমন বিভিন্ন ধরনের মানুষ রয়েছে তেমন বিভিন্ন রকমের ভাষাও রয়েছে। জাতিগতভাবে একেক জনগোষ্ঠীর ভাষা একেক রকম। বাঙালি জাতির ভাষা হলো বাংলা। যে ভাষার মাধ্যমে সে তার অনুভূতি, ভাবনা ও বিভিন্ন বিষয়াদি প্রকাশ করে থাকে। বাংলা ভাষাকে পরিপূর্ণ মর্যাদা ও স্বাধীন দেওয়ার জন্য এ জাতি নিজের জীবনও দিয়েছেন। ভাষার জন্য জীবন দেওয়া জাতি কেবল একমাত্র বাঙালিরাই যা ইতিহাসে বিরল। যুগ ও সময়ের পরিক্রমায় বাংলা ভাষার অনেক পরিবর্তন হয়েছে। আঞ্চলিক ভাষা, সাধু ভাষা, চলিত ভাষাসহ বিভিন্ন। একেক অঞ্চলের ভাষা একেক রকম। যেমন: চাটগাঁইয়াদের আঞ্চলিক ভাষা বুঝা দুরূহ।
আবার চাঁদপুরের ভাষা এক রকম। নোয়াখালী, বরিশালের ভাষা ভিন্ন রকম। অর্থাৎ একেক জেলার ভাষা একেক রকম। কিন্তু সর্বোপরি সকলের ভাষা বাংলা। তবে প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় আজকাল আমরা ভাষাকে বিকৃতি করে ফেলছি। যেমন ভাষার মধ্যে গুরুচণ্ডালি ভাব। বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষার সংমিশ্রণে বাংলিশ ভাষা। বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করে, মাতৃভাষা শিখে বড় হলেও দিন পরিক্রমায় তা হয়ে যাচ্ছে হযবরল। শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার না করে এর মধ্যে ইংরেজি ঢুকিয়ে দিচ্ছি। ইংরেজি আমাদের আন্তর্জাতিক ভাষা ইহার প্রয়োজনয়ীতা আছে। তবে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, জন্ম থেকে শেখা। এই ভাষার প্রতি আমাদের যত্নশীল হতে হবে। পরিপূর্ণ শুদ্ধ ও সুন্দর রূপে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। \r\nমনে রাখতে হবে ভাষার জন্য জীবন দেওয়া জাতি কেবল আমরাই। তাই শুধু মুখে ভাষাকে ভালোবাসি বলে বেড়ালে হবে না। কথায় ও কর্মে তা প্রকাশ প্রয়োজন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুধু ফুল দিয়ে মিনারে সীমাবদ্ধ থাকার মধ্যেক ভাষার প্রতি ভালোবাসা নয়, সর্বস্তরে নিজ দায়িত্বে শুদ্ধ, সুন্দর, মার্জিত বাংলা ভাষার ব্যবহার করতে হবে। তবেই প্রকৃত দেশপ্রেম অর্জিত হবে।\r\nসরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে
