দক্ষিণ এশিয়া তথা ভারতীয় উপমহাদেশ বিশ্বের অন্যতম জনবহুল ও কৌশলগত অঞ্চল। সাংস্কৃতিক- ঐতিহাসিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক কারণেও এ অঞ্চলটি বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়া বিশ্বের প্রায় সাড়ে ৩ শতাংশ হলেও জনসংখ্যার দিক থেকে বিশ্বের ২৫ শতাংশ বা ২০০ কোটির বেশি। তবে বিশ্ব অর্থনীতিতে এ অঞ্চলের অবদান এখন ৬ শতাংশের বেশি নয়। অথচ ইতিহাস বলে, সপ্তদশকের শেষভাগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশ ছিল বিশ্বের ধনী ও সমৃদ্ধ জনপদগুলোর অন্যতম। সে সময় বিশ্ব অর্থনীতির ২৫ শতাংশের বেশি অবদান ছিল প্রধানত মোঘল শাসকদের নিয়ন্ত্রনাধীণ ভারতীয় উপমহাদেশের।

আধুনিক ইতিহাসে ভারতীয় উপমহাদেশের এই রাজনৈতিক-অর্থনৈতিক উত্থানের শুরু ভিত্তি রচিত হয়েছিল মুসলমান সুলতান ও মোঘলদের আগমন, রাজ্যজয়, উদারনৈতিক শাসন ও হিন্দু-মুসলমানের ঐক্যের মধ্য দিয়ে। আর সেই গৌরবজনক ইতিহাস ও সমৃদ্ধির পতনের সুত্রপাত ঘটেছিল ইউরোপীয়দের আগমন, হিন্দু-মুসলমানের দ্বন্দ্ব ও ইংরেজের হাতে মোঘল নবাবদের পতনের মধ্য দিয়ে। খৃষ্টীয় অষ্টম শতকের শুরুতে আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের কাছে অত্যাচারি রাজা দাহিরের বাহিনীর পতনের মধ্য দিয়ে পশ্চিম ভারতের নিস্পেষিত নি¤œবর্ণের জনসাধারণ যে মুক্তির স্বাদ লাভ করেছিল, তাতে ইসলামের বিজয় নিশান পুরো ভারতে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। তবে মুসলমান সুলতান ও ওলি-আউলিয়ারা জোর-জবরদস্তিমূলকভাবে ধর্ম চাপিয়ে দেয়ার কোনো চিন্তাই করেননি।

মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের প্রায় ৪০০ বছর পর বাংলায় যখন পাল ও সেন রাজবংশের রাজাদের দু:শাসন ও মৎস্যান্যায় চলছিল, তখন ১২০৪ সালে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র ১৭ জন অগ্রবর্তী ঘোরসওয়ার সৈন্য নিয়ে অনেকটা বিনা বাধায় বাংলা দখল করেন। বখতিয়ারের অভিযানের কথা শুনেই বাংলার রাজা লক্ষণ সেন রাজদরবারের পেছনের দরজা দিয়ে পালিয়ে নদিয়া থেকে বিক্রমপুরে চলে আসেন। জাতপাত ভেদ তথা কঠোর বর্ণবাদী নিস্পেষণের বদলে সাম্য, মৈত্রী ও ঐক্যের বার্তাবাহক মুসলমান ধর্মপ্রচারক, শাসক ও আমাত্যদের উদারতায় মুগ্ধ হয়ে স্থানীয় হিন্দু জনসাধারণ মুসলমান শাসকদের আনুগত্য মেনে নিতে দ্বিধা করেনি। বাংলা বিজয়ের দুই বছরের মাথায় বখতিয়ার খিলজি নিজ সেনাপতি আলি মর্দান খলজির বিশ্বাসঘাতকতায় নিহত হলেও স্থানীয় জনসাধারণের কাছে তাঁর সম্মান, মর্যাদা আজ পর্যন্ত অতি উচ্চ। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পীরপাল গ্রামে অবস্থিত বখতিয়ার খিলজির কবরটি পীরের মাজার হিসেবে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে ভক্তিপূর্ণ অবস্থান অটুট রয়েছে। শোনা যায়, চিরনিদ্রায় শায়িত বখতিয়ার খিলজির সম্মানে পীরপাল গ্রামের সাধারণ মানুষ এখনো নিজ বাড়িতে বালিশ ছাড়া ঘুমায়। সিলেটের শাহজালাল, শাহ আমানত, চট্টগ্রামের সুলতান বায়েজিদ বোস্তামি, শাহ বদরুদ্দিন, শায়খ ফরিদের মত বাংলার বিভিন্ন স্থানের ধর্মপ্রচারকরা ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন। একইভাবে দিল্লি, আজমির, বোম্বাই, লক্ষেèৗসহ সারা ভারতজুড়ে মুসলমান ধর্মপ্রচারক ও সাধকপুরুষদের অতি উচ্চ মর্যাদার আসন আজও অটুট রয়েছে। খাজা মইনুদ্দিন চিশতি, নিযামুদ্দিন আওলিয়ারা শুধু মুসলমানদের কাছেই নয়, অসংখ্য সনাতন ধর্মাবলম্বির কাছেও সমানভাবে সমাদৃত।

উপমহাদেশে ধর্মভিত্তিক বিভাজন ও চলমান রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে মুসলমানদের আগমন ও রাজ্যবিস্তারের এই সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো। ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি এখন পুরো উপমহাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে চরমভাবে হুমকির সম্মুখীন করে তুলেছে। বিশ্বের প্রাচীন ধর্মগুলোর মধ্যে ভারতীয় সনাতন ধর্ম অন্যতম হলেও এর কোনো অথেনটিক সামাজিক-রাজনৈতিক ও ঐতিহাসিক ফুটপ্রিন্ট নেই। রামের জন্ম ও জন্মভূমি নিয়ে ভারতের হিন্দুত্ববাদীরা গত কয়েক দশকে অনেক তুলকালাম কা- ঘটালেও রাম জন্মের কোনো সর্বজনগ্রাহ্য ইতিহাস বা ধর্মতাত্বিক ব্যাখ্যা নেই। মুসলমানরা প্রায় আটশ বছর ধরে ভারত শাসন করলেও কখনোই রামের মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণের কোনো অভিযোগ কোনো সনাতন ধর্মাবলম্বি তোলেননি।

এটি মূলত ভারত শাসনকে নির্বিঘœ করতে ইংরেজের ডিভাইড অ্যান্ড রোল পলিসির ন্যারেটিভ। অযোধ্যায় বাবরি মসজিদ নির্মিত হয় ১৫২৮ সালে। সে সময়ে সেই অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন রামচরিত মানসের লেখক তুলসি দাস। তুলসি দাস রামচরিত মানস লেখা শেষ করেন ১৫৭৭ সালে। অর্থাৎ বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার প্রায় ৫০ বছর পরে। সেখানে তিনি কোথাও বলেননি যে, রামমন্দির ভেঙ্গে বা রামমন্দিরের স্থানে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। রামমন্দিরের স্থানে বাবরি মসজিদ নির্মাণের কল্পনাপ্রসুত আবিষ্কার ছিল ইংরেজদের সুপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক প্রচারণার অংশ। ভারত ত্যাগের আগে হিন্দুত্ববাদিদের হাতে ধর্মীয় রাজনীতি, উন্মাদনা ও হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টির কার্যকর উপাদান হিসেবে ইংরেজরা এই মিথ্যা ইতিহাসের বয়ান হাজির করেছিল।

সেই মিথ্যা বয়ানের উপর পুঁজি করে বিংশ শতকের চল্লিশের দশকে হিন্দুত্ববাদীদের মুসলিম বিদ্বেষ, কলকাতা- আসামের দাঙ্গা ও ধর্মের ভিত্তিতে ভারত ভাগ অনিবার্য করে তুলেছিল। হাজার বছর ধরে ঐক্যবদ্ধ মোঘল সা¤্রাজ্য দুইশ বছর বৃটিশ শাসনের পর ধর্মের ভিত্তিতে কয়েকটি স্বাধীন রাষ্ট্রে পরিনত হয়েই থেমে থাকেনি। এসব রাষ্ট্রকে নিজেদের আধিপত্যবাদী রাজনৈতিক পরিকল্পনার অধীনে হিন্দুত্ববাদি গ্রেটার ইন্ডিয়া কল্পরাষ্ট্রে পরিনত করার কসরত চলছে। এটি অনেকটা জায়নবাদি পরিকল্পনায় ইহুদিদের ‘প্রমিজড ল্যান্ড’ বা আরব রাষ্ট্র দখল করে গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠার অনুরূপ। এই পরিকল্পনায় জায়নবাদি ইসরাইলের মদত এখন আর গোপণ বিষয় নয়।

বিশ্বের অন্যতম বৃহৎ মুসলমান জনগোষ্ঠির দেশ ভারতের অর্থনীতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর বহুলাংশে নির্ভরশীল হওয়া সত্ত্বেও ভারত ইসরাইলের সাথে দহরম-মহরম ও কৌশলগত দোস্তি গড়ে তুলেছে। ইসরাইলের গাজা গণহত্যার বিরুদ্ধে ইউরোপসহ আমেরিকার জনগণ এবং পুরো বিশ্ব ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিলেও ভারত ছিল সেই গণহত্যার অন্যতম প্রত্যক্ষ সহযোগী ও বেনিফিশিয়ারি। তারা হাজার হাজার শ্রমিক ও যোদ্ধা পাঠিয়ে ইসরাইলকে সহযোগিতা করেছে। ভারত তার প্রতিবেশিদের প্রতি যে আচরণ করছে, তা ফিলিস্তিনি ও লেবানিজসহ আরব প্রতিবেশিদের প্রতি ইসরাইলি আগ্রাসী ভূমিকার অনুরূপ। ভারতের হিন্দুত্ববাদি রাজনীতির বিষবাস্প পুরো অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের সাধারণ হিন্দু-মুসলমানরা এবং সামগ্রিকভাবে ভারত রাষ্ট্র। হিন্দুত্ববাদি রাজনীতির সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ভারতকে ক্রমে দুর্বল ও ভঙ্গুর করে প্রতিবেশিদের কাছে হেয় প্রতিপন্ন করে তুলেছে। সাম্প্রতিক সময়ে চীনের সাথে সীমান্তযুদ্ধে ভারত তার কোনো প্রতিবেশি রাষ্ট্রের সমর্থন পায়নি। তারা চীনা বাহিনীর কাছে মার খেয়ে ডোকলাম সীমান্তে শত শত কিলোমিটার ভূমির দখল হারিয়েছে। চলতি বছরের মাঝামাঝি পাকিস্তানের সাথে গায়ে পরে আগ্রাসন ও যুদ্ধ বাঁধিয়ে চরম মার খেয়ে তাদের অতি গর্বের অন্তত ৬টি রাফালে যুদ্ধবিমান ও রাশিয়ান এস-ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে নাস্তানাবুদ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধরে যুদ্ধ বিরতি করতে বাধ্য হয়েছে।

ভারতের হিন্দুত্ববাদী শাসকরা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠিকে ধর্মীয় সাম্প্রদায়িক উন্মাদনার মুখে ঠেলে দিয়ে শুধু ভারত রাষ্ট্রকেই দুর্বল করছে না, প্রতিবেশি দেশগুলোকেও অস্থিতিশীল করে তোলছে। হিন্দুত্ববাদের ইসলামোফোবিক ন্যারেটিভের আওতায় বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে কালচারাল-পলিটিক্যাল হেজিমনি চাপিয়ে দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদি মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। তাদের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রায় শুণ্যের কোঠায়। দেশের শতকরা ৯০ ভাগ মানুষের স্বার্থ ও সমর্থনের বিপরীতে গিয়ে নিজেদের আম-ছালা দুইই হারিয়েছে। গণরোষে ও রক্তাক্ত গণবিপ্লবে ভারতের পুতুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরও তাদের কোনো হুশ হয়নি।

উপরন্তু তারা শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে, সমন্বিত উস্কানি ও প্রোপাগান্ডামূলক তৎপরতা চালিয়ে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের অলীক পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ও প্রত্যাবাসনের সম্ভাবনাকেও দুরুহ করে তুলেছে। আধুনিক বিশ্বে প্রতিবেশি রাষ্ট্রের সাথে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক পরাশক্তির এমন আচরণের নজির নেই। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নেপথ্যে ইউরোপ-আমেরিকার উস্কানি ও ষড়যন্ত্রের অনেক বড় ভূমিকা থাকলেও ইউক্রেনের ডনবাস এলাকার বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ রুশ ভাষাভাষি ও সাংস্কৃতিক উত্তরাধিকার রাশিয়াকে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে এনে দিয়েছে।

অন্যদিকে ভারতের আধিপত্যবাদী নীতির বশংবদ হয়ে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে দেউলিয়া ও সর্বস্বান্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আধুনিক রাষ্ট্র বিজ্ঞান ও রাষ্ট্রদশর্নের কোনো সুত্রই ভারতের হিন্দুত্ববাদিরা মেনে চলতে পারছে না। তারা ভোটের আগে ‘নেইবার ফার্স্ট’ নীতি গ্রহণ করে ক্ষমতায় এসে প্রতিবেশিদের বাঁশ দিতে সম্ভাব্য সবকিছু করতে গিয়ে পদে পদে ধরা খাচ্ছে। তারা একদিকে নিজেদের বহুজাতিক জনগণের মধ্যে জনগণের মেলবন্ধনের সম্প্রীতিমূলক রাজনীতির বদলে মুসলিম বিদ্বেষি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভোটের রাজনীতি করতে গিয়ে ভারতকে ভেতর থেকে ভেঙ্গে দিচ্ছে। আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার বদলে প্রতিবেশি সব দেশকে হুমকি, উস্কানি ও ষড়যন্ত্রের জাতিবিদ্বেষ চাপিয়ে ভারতকে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে। এর মধ্য দিয়ে তারা আঞ্চলিক শক্তির ভারসাম্য নস্যাৎ করে চীনের হাতে সামরিক-অর্থনৈতিক আধিপত্যের চাবি তুলে দিয়েছে। হিন্দু-মুসলমানের সম্প্রীতি ও প্রতিবেশিদের সাথে ভারতের সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির সঠিক বাস্তবায়ন থাকলে ভারতের গণতন্ত্র ও রাজনৈতিক-অর্থনৈতিক সম্ভাবনায় সহজেই চিনকে টেক্কা দিতে সক্ষম হতে পারতো। এখন ভারত যে পথে হাঁটছে, তাতে ভাঙ্গনের মুখে ভারতের অখন্ডতা চরম হুমকির মুখে পড়েছে।

ভারতের হিন্দুত্ববাদিরা মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য মুছে দিয়ে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ ক্ষেত্রে তারা অতীতে ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বিদের বিতাড়িত করে সনাতন ধর্মের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আধিপত্য কায়েমের ইতিহাস তাদের অনুপ্রেরণার উৎস বলে মনে অনুমিত হয়। কিন্তু ভারতে যখন একজনও মুসলমান ছিলনা, তখন আফগানিস্তান, ইরান ও তুরস্ক থেকে আসা মুসলমানরা কিভাবে ভারত দখল করে শত শত বছর ভারত শাসন করে ভারতকে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী রাষ্ট্রসত্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিল তার ইতিহাস হিন্দুত্ববাদিরা ভুলে গেলে তাদের জন্য চরম বিপর্যয় অবিস্যম্ভাবি। ওরা প্রায় পাঁচশ বছরের ঐতিহ্যবাহী অযোধ্যার বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে ভারতের তিরিশ কোটি মুসলমানের হৃদয়ে ক্ষতচিহ্ন এঁেক দিয়েছে। এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিত ভাঙ্গার ঘটনাকে বেআইনী ও অনৈতিক বলে রায় দিয়েছিল। বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে আত্মম্ভরি হিন্দুত্ববাদিরা ভারত থেকে মুসলমানদের ইতিহাস-ঐতিহ্যের স্মারক সবকিছু নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। এমনকি ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ, বিশ্বের সপ্তাশ্চর্যের একটি, প্রেম ও সৌন্দর্যের প্রতিক তাজমহলও ভেঙ্গে দেয়ার হুঙ্কার দিচ্ছে। এসব আস্ফালন ও অপকর্ম বিশ্বের কাছে হিন্দুত্ববাদের উগ্র-কদর্য চেহারাই ফুটিয়ে তুলেছে। হিন্দুত্ববাদি উন্মত্ত জনতা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সেখানে রামমন্দির প্রতিষ্ঠার পর থেকে ভারতে হিন্দুত্ববাদি রাজনীতি ক্রমে শক্তিশালী হয়ে ধর্মনিরপেক্ষ ভারতের গণতান্ত্রিক মূল্যবোধকে পরাজিত করে আদতে বিজেপি সরকারকে একটি ফ্যাসিবাদি রেজিমে পরিনত করেছে। তবে আধিপত্যবাদি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ধর্মীয় বিশ্বাস ও আদর্শিক চেতনাকে চিরতরে নিভিয়ে দেয়া যায়না।

ধর্মের নামে অধর্মের ধ্বজা এবং আদর্শ নিজেই নিজের ধ্বংস ডেকে আনে এবং এক সময় তা বিস্মৃতির অতলে হারিয়ে যায়। বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশ বছর পর গত ৬ ডিসেম্বর ভারতের পশ্চিম বঙ্গের মুসলমানরা মূর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নামে নতুন মসজিদ কমপ্লেক্স গড়ার ভিত্তি প্রস্তুর স্থাপন করেছে। প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ব্যয়ে মসজিদ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের উদ্যোগ নিয়েছেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তার এই মহৎ প্রকল্পে লাখ লাখ মানুষ সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছে। বাবরি মসজিদ ভাঙ্গার ঐতিহাসিক দিনে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ তৈরীর আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণাও দিয়েছিল হিন্দুত্ববাদিরা।

ভোটের রাজনীতির হিসাব কষে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের মত রাজনৈতিক দলগুলোও হুমায়ুন কবিরের মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগের বিরোধিতা করেছে। হিন্দুত্ববাদিরা হুমায়ুন কবিরকে হত্যার হুমকি দিয়ে তার মাথার মূল্য ঘোষণা করেছে কোটি টাকা। এসব হুমকি ধামকির তোয়াক্কা না করে রাজপথে লাখ লাখ মানুষের সমর্থন নিয়ে বিপুল আড়ম্বরে নতুন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তুর স্থাপিত হয়েছে। হিন্দুত্ববাদিরা শিলান্যাস ঠেকাতে না পারলেও নির্মাণের পর মসজিদ ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছে।

রামমন্দিরের উপর বাবরি মসজিদ নির্মিত হয়েছিল, মনগড়া এমন অভিযোগ তুলে পাঁচশ বছরের প্রতœতাত্ত্বিক ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙ্গে দেয়ার ছুঁতো পেলেও মুর্শিদাবাদে মুসলমানদের জায়গায় নিজেদের অর্থায়নে বাবরি মসজিদ নামে নতুন মসজিদ নির্মাণের বিরোধিতার কোনো সঙ্গত কারণ নেই। এরপরও পশ্চিমবঙ্গের একজন ধর্মপ্রাণ মুসলমান বাবরি মসজিদ নামে মসজিদ নির্মাণের বিরোধিতার আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে রায় পেয়েছেন। অর্থাৎ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে হিন্দুত্ববাদিদের বিরোধিতা ও হুমকি বেআইনী ও অবৈধ। হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের পক্ষে কোটি কোটি ভারতীয় মুসলমানের পাশাপাশি অনেক সনাতন ধর্মাবলম্বিকেও প্রকাশ্য সমর্থন ও সহযোগিতা দিতে শোনা গেছে। মসজিদের জন্য প্রতিদিন কোটি কোটি টাকা সাহায্য নিয়ে এগিয়ে আসছে অনেক মানুষ। অন্যদিকে হিন্দুত্ববাদি নপুংসক কিছু নামধারি মুসলমানও দাঙ্গার জুজু দেখিয়ে মসজিদ নির্মাণের বিরোধিতা করতে শোনা গেছে। তবে হুমায়ুন কবিরের সমর্থক ছাড়াও নতুন প্রজন্মের মুসলমান তরুনরা হিন্দুত্ববাদিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ ত্যাগ ও ইস্পাত কঠিন দৃঢ়তার সংকল্প করছে। এটি যেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সর্বশক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর সংকল্প। জুলাই বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশের পক্ষ থেকে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির এবং নতুন প্রজন্মের প্রতিবাদি ভারতীয়দের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো।

bari_zamal@yahoo.com