বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কয়েক দশক পূর্ব থেকেই পশ্চিমবঙ্গে বাংলা ভাষা তার আপন মহিমা হারাতে থাকে। সেখানে হিন্দি ভাষা বাংলা ভাষাকে অনেকটা ঊষনড়ি ঙঁঃ অর্থাৎ কনুইয়ের গুতা মেরে কোণঠাসা করতে শুরু করে। এখন অর্থাৎ একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে যখন পশ্চিমবঙ্গসহ ভারতের ২৮টি প্রদেশ বা রাজ্যের মধ্যে ২১টিতেই বিজেপি সরকার ক্ষমতাসীন তখন পশ্চিমবঙ্গে সাধারণভাবে বাংলা ভাষা এবং বিশেষভাবে বাঙালীরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় অবনমিত হয়েছে।

আমি আমার ছোট বেলা থেকে দেখে আসছি বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতার ধ্বজাধারী মহলটি, সোজা কথায় আওয়ামী লীগ, সিপিবি তথা বামপন্থী ঘরানা বাংলা বলতেই পশ্চিমবঙ্গের নামে অজ্ঞান হতেন। এইসব বাংলার অতিপ্রেমী মহলটির কাছে ভাষা, সংস্কৃতি এবং সাহিত্যের ক্ষেত্রে কলকাতা তথা পশ্চিমবঙ্গ ছিলো যেনো একটি তীর্থস্থান। বাংলা বলতে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমÑ এদেরকেই বোঝাতো। বিদ্রোহী কবি নজরুলের নামটি নিতো ওরা ‘অগত্যা মধুসুধনের মতো’। পশ্চিমবঙ্গ তো বটেই, তৎকালীন পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) ঘরে ঘরে শোভা পেতো শরৎ সাহিত্য। এই শরৎ প্রীতিতে ঐ সময় উল্লেখযোগ্যভাবে রাস টানেন নজিবুর রহমান সাহিত্য রতœ। তার উপন্যাস ‘আনোয়ারা’ শরৎচন্দ্রের পাশাপাশি স্থান করে নেয়। রাবিন্দ্রীক যুগ পার হওয়ার পর শুরু হয় কলকাতার ৩ সাহিত্যিকের ঢল। এরা হলেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাংলাদেশেও কলকাতার সাহিত্য ও সংস্কৃতির প্রভাব এমন ব্যাপকভাবে পড়ে যে, আমাদের দেশের মুসলমানদের ভালো নাম আরবিতে রাখা হলেও ঐ মহলটি আরবিকে বিসর্জনের একটি সূক্ষ্ম প্রক্রিয়া শুরু করে। এমনভাবে নাম রাখে যেখানে একটি শব্দও আরবিতে থাকে না। একজন মুসলমানের নাম ‘প্রজ্ঞা লাবনী’। তবে এই সূক্ষ্ম প্রচেষ্টা হালে পানি পায়নি। পশ্চিমবঙ্গের শুদ্ধ ভাষা বাংলাদেশে অনেকে ব্যবহার করতে থাকেন। যেমন সাধারণ মানুষ যেখানে বলেন তুলা, সেখানে এরা লিখতে থাকেন তুলো। এভাবে ইতোমধ্যেই ‘মরহুম’ হয়েছে ‘প্রয়াত’, ‘লাশ’ হয়েছে ‘মরদেহ’। এই ধরনের অসংখ্য আদিখ্যেতা রয়েছে।

কলকাত্তাইয়া ঢেউয়ের সামনে বাঁধ হয়ে দাঁড়ান হুমায়ূন আহমেদ। হুমায়ূন ঢেউ সুনীল, সমর, শীর্ষেন্দু ত্রয়ীকে আটকে দেয়। দুঃখের বিষয়, হুমায়ূন আহমেদ দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি রাসূলে করীমের (সা.) জীবনী লেখা শুরু করেছিলেন। সেই জীবনীর সংক্ষিপ্ত প্রথম অধ্যায় আমার পড়ার সুযোগ হয়েছে। আফসোস হয়, তিনি আর বেঁচে নাই। যদি বেঁচে থাকতেন তাহলে মওলানা আকরাম খানের ‘মোস্তফা চরিতের’ সমতুল্য রাসূলের জীবনী লিখে যেতেন, যার ভাষা হতো আরো ঝরঝরে, প্রাঞ্জল এবং আমজনতার ভাষা।

কলকাতায় আমার শেষ যাওয়া হয় বছর দশেক আগে। তখন নেতাজী সুভাষ বোস বিমানবন্দরে নামার পর ভারতীয় বিমানের বাঙালীদের কথা শুনেও আমি তাজ্জব বনে যাই। তারা আমার সাথে হিন্দিতে কথা বলা শুরু করেন। আমি বাংলায় বলি। এক পর্যায়ে বলি যে, ‘আরে ভাই, আপনারা এতো বাংলা বাংলা করেন, কিন্তু আমার মতো একজন বাঙালীর সাথে হিন্দিতে কথা বলছেন কেনো?’ তখন ঐ বিমানকর্মী বলেন, ‘কি করবো দাদা, সবাই যে হিন্দি বলে। হিন্দি বলতে বলতে সেটিতে অভ্যস্ত হয়ে গেছি।’ ভারতের সবাই হিন্দুঃ মোহন ভগত

এই হলো পশ্চিমবঙ্গে বাংলা ভাষার অবস্থা। আর একটি ছোট্ট উদাহরণ দেই। কলকাতার ‘জি বাংলাতে’ ‘সারে গামা পা’ নামে একটি আইটেম গানের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গে তো বটেই, বাংলাদেশেও বেশ জনপ্রিয়। অনেক বছর ধরেই এই অনুষ্ঠানটি চলছে। বছরে একবার হয় এবং সেটিও ৩/৪ মাস ধরে। অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার একটি বাংলা টেলিভিশন চ্যানেলে। কিন্তু প্রতিদিন যদি ৬টি বা ৮টি গান গাওয়া হয় তার মধ্যে অন্তত ৫ থেকে ৬টি গান হিন্দিতে হয়। আমি এখানে ইচ্ছে করেই হিন্দু-মুসলমান প্রসঙ্গ আনছি না। তবে এটুকু না বললেই নয় যে, যে সারে গামা পা’তে যে ৯ জন বিচারক রয়েছেন তার একজনও মুসলমান নন। যারা অনুষ্ঠানে অংশগ্রহণকারী তাদের একজনও মুসলমান নয়। অথচ পশ্চিমবঙ্গের মোট জনগোষ্ঠীর ২৮ শতাংশ মুসলমান। পক্ষান্তরে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী মাত্র ৮ শতাংশ (সর্বশেষ আদমশুমারী মোতাবেক)। পাশাপাশি তুলনা করে দেখুন, চাকরি বাকরি , সঙ্গীত, নাটক, সংস্কৃতি ইত্যাদিতে বাংলাদেশে হিন্দুদের কত ব্যাপক অংশগ্রহণ। অবশ্য তার জন্য আমরা ঈর্ষান্বিত নই। সবচেয়ে বড় কথা, যে দেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান সেই দেশের সংস্কৃতিমন্ত্রী একজন হিন্দু।

॥ দুই ॥ ইন্ডিয়াতে বাঙালী জাতীয়তাবাদ তো দূরের কথা, ভারতীয় জাতীয়তাবাদও নাই। যেটিকে আমরা ভারতীয় জাতীয়তাবাদ বলি সেটি আসলে হিন্দু জাতীয়তাবাদ। এর একটি জ¦লন্ত উদাহরণ দিচ্ছি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর ১৫ বছরের শাসনামলে মুসলমানদের নিরাপত্তা ছিলো। আর তিনিই দিল্লী এবং উত্তর ভারতের আধিপত্যের মুখে বাংলা ভাষা এবং বাঙালীদের অধিকারের কথা বলতেন। কিন্তু গত পশ্চিমবঙ্গ বিধান সভার নির্বাচনের পর আমরা কি দেখলাম? তখনো ফাইনাল রেজাল্ট আউট হয়নি। তবে বিজেপি অনেক এগিয়ে। পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে, এবার বিজেপি জয়লাভ করতে যাচ্ছে। এই অবস্থায় রাতে কয়েক হাজার লোক মমতা ব্যানার্জীর বাস ভবনের সামনে গিয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে, ‘জয় শ্রী রাম’। অথচ মমতাও একজন হিন্দু। তার বাড়ীর সামনে হাজার হাজার লোকের জয় শ্রী রাম স্লোগান কেনো? কারণ, ওরা বুঝিয়ে দিতে চায় যে, আপনি বাঙালী হোন আর যাই হোন না কেনো, আপনি তথা ভারতবাসী হলো হিন্দু। মুসলমানরা সেখানে ২০ কোটি অর্থাৎ ১৪% হলেও তারা ধর্তব্যের মধ্যে নাই।

সেজন্যই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই সরকারি নির্দেশ জারি করেছেন যে, (১) মুসলমানরা রাস্তায় জুম্মার নামাজ পড়তে পারবেন না। (২) সামনে কোরবানীর ঈদ। কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও প্রকাশ্যে গরু জবাই করা যাবে না। (৩) পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে (মাধ্যমিক পর্যন্ত) ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীতের (জনগণ মনো অধিনায়ক জয়ো হে)’র পাশাপাশি বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’ গানটি অবশ্যই গাইতে হবে। বন্দে মাতরমের লিরিক্স আমি নীচে দিলাম: বন্দে মাতরম্ সুজলাং সুফলাং মলয়জশীতলাং শস্যশ্যামলাং মাতরম্। শুভ্রজ্যোৎস্না-পুলকিত যামিনীম্ ফুল্লকুসুমিত দ্রুমদলশোভিনীম্, সুহাসিনীম্ সুমধুর ভাষিণীম্ সুখদাং বরদাং মাতরম্। বন্দে মাতরম্। বন্দে মানে হলো নমস্কার, আর মাতরম মানে মাতা। ভারতীয় মুসলমানরা বন্দে মাতরম বলেন না। কিন্তু এখন শিশু কিশোরদেরকেও হিন্দু-মুসলমান নির্বিশেষে এই গান গাইতে বাধ্য করা হচ্ছে।

॥ তিন ॥ বাংলাদেশের সেক্যুলার এবং বাম ঘরানাকে প্রশ্ন করি, কোথায় আজ ভারতের ধর্মনিরপেক্ষতা? তাদের শাসনতন্ত্রে তো ধর্মনিরপেক্ষতা রয়েছে। কিন্তু আরএসএস, হিন্দু মহাসভা, শিবসেনা, বজরং দল, করসেবক এবং বিজেপি প্রকাশ্যে এবং লিখিতভাবে বলছে যে, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়। ভারত হলো একটি হিন্দু রাষ্ট্র। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খোদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, ‘হাজার সাল কা বদলা লিয়া।’ অর্থাৎ, হাজার বছর ধরে মুসলমানরা ভারত শাসন করেছিলেন। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা হিন্দুদের কাছে পরাজিত হলো। প্রিয় পাঠক, এগুলো আমি বা ইনকিলাবের বক্তব্য নয়। এগুলো ইতিহাসের পাতায় পাতায় বিধৃত।

॥ চার ॥ পশ্চিমবঙ্গের বাংলা পত্রপত্রিকাতেই লেখা হচ্ছে যে, অ-বাংলাভাষীদের একটা অংশ, মূলত হিন্দি বলয়ের বাসিন্দাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা গড়ে উঠেছে যে বাংলা ভাষাটা কোনো ভারতীয় ভাষা নয়। বাংলায় যারা কথা বলেন তারা সবাই বাংলাদেশী। একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে যে, ‘ভারতে থেকে হিন্দি বলতে পারেন না, অথচ বাংলা বলেন! আপনি তাহলে বাংলাদেশে চলে যান’। এক শ্রেণীর অ-বাংলাভাষী মানুষ নিয়মিতভাবেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে প্রকাশ্যেই বলে থাকেন।

‘বাংলা পক্ষ’ নামক একটি সংগঠন পশ্চিমবঙ্গে বাংলা ভাষার অবক্ষয় রোধ এবং বাংলা ভাষার পুনরুজ্জীবনের জন্য সরব হয়েছে। সম্ভবত সে কারণে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর এই সংগঠনটির প্রধান গর্গ চ্যাটার্জীকে গ্রেফতার করা হয়েছে। হে আওয়ামী সেক্যুলারিস্ট এবং বাম কমিউনিস্ট, আপনারা দেখুন, বাংলার পক্ষে উচ্চকিত হলে খোদ পশ্চিমবঙ্গেই তার কি করুণ পরিণতি! তার পরিণতি হলো কারার অন্ধ প্রকোষ্ঠ। গ্রেফতার হওয়ার আগে গর্গ চ্যাটার্জী বলেছিলেন, ‘কেন্দ্রীয় সরকারের বাঙালী জাতি বিদ্বেষী মনোভাবে প্রভাবিত জনগণের বলয়ের কাছে ভারতের বাঙালী হচ্ছে বিদেশী, তারা আদৌ ভারতীয় নয়, তারা বাংলাদেশি বা রোহিঙ্গা।’

বাংলা পক্ষের প্রধান বলেন, এই বাঙালী বিরোধী মানসিকতার ওপর ভর করেই সারা ভারতের বাঙালী, তিনি ভারতের যেখানেই অবস্থান করুন না কেনো তাকে বাংলাদেশী বলে সীমান্তের এপারে ঠেলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধান সভার সাম্প্রতিক নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই মমতা ব্যানার্জী অভিযোগ করে আসছেন যে, পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতে বাঙালীদেরকে বাংলাদেশী বলে হেনস্তা করা হচ্ছে। মমতা ব্যানার্জী দিল্লী পুলিশের একটি চিঠি উল্লেখ করে বলেন, ‘দেখুন, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি অধীনে থাকা দিল্লী পুলিশ কীভাবে বাংলাকে ‘বাংলাদেশী ভাষা’ বলে বর্ণনা করছে। বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালী রিপোর্ট করেছেন যে, পশ্চিমবঙ্গে এখন এই রকম হোর্ডিং দেখা যাচ্ছে যেখানে লেখা হয়েছে, ‘সওরভের থেকে সৌরভ ভাল,’ কোনও হোর্ডিংয়ে লেখা ‘জলেবির থেকে জিলিপি ভাল’, কিংবা ‘পরাঠার থেকে পরোটা ভাল’। শেষ করার আগে পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের নিবেদন, ‘হে বাঙালী, রোদন করো। না হয় বাংলাদেশী বাঙালীদের মতো শহীদ দিবস বানাও। আমাদের মতো মুক্তিযুদ্ধ বানাও। আমাদের মতো জুলাই বিপ্লব বানাও। সেখানেই তোমাদের রক্ষা। না হলে দিল্লীর দাসত্ব।’ Email:journalist15@gmail.com