মানুষ বহুদিন ধরে একটি প্রশ্ন করে আসছে, চিকিৎসা কি মানবিক দায়িত্ব, নাকি ব্যবসা? প্রশ্নটি আজ আরও তীব্র হয়ে ওঠে যখন দেখি, একজন চিকিৎসকের ফি নির্ধারণে কোনো মানদণ্ড নেই; হাসপাতালের বিল সম্পূর্ণরূপে তাদের নিজস্ব বিবেচনায় নির্ধারিত। এমনকি একই এলাকার দুটি ক্লিনিকে একই টেস্টের জন্য এমন দুই ধরনের মূল্যমান রাখা হয়, যেন এটি কোনো নিলামবাজার।\r\nআজ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ৮০০ টাকা হলে আরেকজনের ১৫০০- এর কোনোটিই ভুল নয়, কারণ কোথাও কোনো নিয়ম নেই। অথচ এই দেশে কোটি কোটি মানুষ দৈনিক আয়ের ওপর নির্ভর করে চলে। সেই মানুষদের জন্য এমন অনিয়ন্ত্রিত ফি শুধু অমানবিকই নয়; এটি বৈষম্যের প্রতিষ্ঠা।\r\nস্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে রাষ্ট্র যখন মূল্য নির্ধারণে নীরব থাকে, তখন দুর্বল জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।\r\nবাংলাদেশের সরকারি চিকিৎসকরা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেন, কিন্তু তাদের একটি বড় অংশ দিনের সিংহভাগ সময় ব্যয় করেন ব্যক্তিগত চেম্বারে। এতে সরকারি হাসপাতালের রোগীরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হন। কাগজে-কলমে উপস্থিতি থাকলেও বাস্তবে চিকিৎসা সেবার গুণগতমান প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।\r\nএটি শুধু নৈতিকতার প্রশ্ন নয়- এটি রাষ্ট্রের প্রতি দায়িত্বশূন্যতার পরিচয়ও বটে।\r\nপ্রশ্ন উঠতে পারে সরকারি চিকিৎসা ব্যবস্থা কি দরিদ্র জনগণের জন্য, আর মানসম্মত সেবা কি শুধু টাকার বিনিময়ে পাওয়া সেবা? \r\nবেসরকারি হাসপাতালগুলো যে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যখন মুনাফা হয় একমাত্র মানদণ্ড, তখন মানবিকতা পেছনে পড়ে যায়। ছোট-বড় পরীক্ষার জন্য বিলের পার্থক্য, অপ্রয়োজনীয় টেস্ট লিখে দেওয়া, প্রতিটি খাতে অতিরিক্ত চার্জ- এসবই এখন নিত্যদিনের দৃশ্য।\r\nগোয়াইনঘাট, সিলেট থেকে
মানুষ বহুদিন ধরে একটি প্রশ্ন করে আসছে, চিকিৎসা কি মানবিক দায়িত্ব, নাকি ব্যবসা? প্রশ্নটি আজ আরও তীব্র হয়ে ওঠে যখন দেখি, একজন চিকিৎসকের ফি নির্ধারণে কোনো মানদণ্ড নেই; হাসপাতালের বিল সম্পূর্ণরূপে তাদের নিজস্ব বিবেচনায় নির্ধারিত। এমনকি একই এলাকার দুটি ক্লিনিকে একই টেস্টের জন্য এমন দুই ধরনের মূল্যমান রাখা হয়, যেন এটি কোনো নিলামবাজার।\r\nআজ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ৮০০ টাকা হলে আরেকজনের ১৫০০- এর কোনোটিই ভুল নয়, কারণ কোথাও কোনো নিয়ম নেই। অথচ এই দেশে কোটি কোটি মানুষ দৈনিক আয়ের ওপর নির্ভর করে চলে। সেই মানুষদের জন্য এমন অনিয়ন্ত্রিত ফি শুধু অমানবিকই নয়; এটি বৈষম্যের প্রতিষ্ঠা।\r\nস্বাস্থ্যসেবার মতো স্প
