বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা উন্নয়নশীল দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া বর্তমানে দ্বিধাদ্বন্ধের প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে। যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কবার্তা ও দেশীয় বেসরকারি খাত ও বিশেষজ্ঞদের গভীর উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে। ২০২৫ সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের উচ্চ প্রতিনিধি দপ্তরের একটি তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল ঢাকায় এসে উত্তরণ প্রস্তুতির বর্তমান অবস্থা মূল্যায়ন শুরু করে। গুলশানে জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী সংগঠন, রপ্তানিকারক প্রতিষ্ঠান ও নীতি–গবেষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিনিধি দল জানতে চায়, এলডিসি-উত্তরণ পরবর্তী বাস্তবতা মোকাবিলায় বেসরকারি খাতের প্রস্তুতি কতটা।

এ প্রশ্নের উত্তরে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, সরকারের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির (এসটিএস) বাস্তবায়ন অত্যন্ত ধীর এবং আগামী এক বছরের মধ্যে পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। তাদের মতে, গত কয়েক বছরে এসটিএস বাস্তবায়নের অগ্রগতি খুবই সীমিত এবং রপ্তানি খাত এখনো একক পণ্যের ওপর নির্ভরশীল ও বাজারের বৈচিত্র্য নেই। এই প্রেক্ষাপটে গত সেপ্টেম্বরে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশের অনুরোধে ঘোষণা দেন যে, এলডিসি উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে একটি স্বাধীন আন্তর্জাতিক-স্থানীয় যৌথ মূল্যায়ন ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে শেষ হবে, যাতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ ও রাজনৈতিক প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করা হবে। সরকারের প্রধান উপদেষ্টাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সবদিক পর্যালোচনা করে ২০২৬ সালে এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য কতটা উপকারের কিংবা কতটা ঝুঁকিপূর্ণ হবে তা আসলেই গুরুতর ভাবনার বিষয়।\r\nনির্বাচিত উন্নয়নশীল দেশ বা এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৬ সালের সম্ভাব্য গ্র্যাজুয়েশনের পর আন্তর্জাতিক বাজারে যে কৃত্রিম সুবিধাগুলো বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে, সেগুলো ধীরে ধীরে হারাতে হবে। এই রূপান্তরকালীন পর্বে অর্থনীতির মৌলিক তত্ত্ব এবং প্রতিবেশী দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অমূল্য নির্দেশিকা হয়ে উঠতে পারে।