আগ্রাবাদের এক জামে মসজিদের খতিব এবং ইমামকে ছোট একটা বাচ্চা কুকুর তাকে আঁচড় দিয়েছিল। আঁচড়টা নরমাল ছিল তাই তিনি এতটা পাত্তা দেননি। কিন্তু তার বিষক্রিয়া খুব দ্রুত জলাতঙ্ক রোগে রূপ নেয়। এ রেবিস রোগ ধরা পড়ার পর ডাক্তাররা ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল তার জীবন প্রদীপ নিভে যাওয়ার। কিন্তু তিনি তার আগেই মারা গেলেন। তার মৃত্যুর খবর অনেকেই নানা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন। এ ছিল এক ভয়ানক মৃত্যু। রেবিস রোগী মৃত্যুর আগে যখন পাগলের মতো আচরণ করেন তখন ডাক্তাররা বুঝে যান। ইমাম সাহেবের অবস্থার চরম অবনতি হলে নার্সরা রুম থেকে সবাইকে বের করে দেন। তারপর রুম তালাবদ্ধ করে দেন। কারণ শেষ মুহূর্তে রোগীটি প্রচণ্ড উন্মাদনার বশবর্তী হয়ে সামনে যাকে পাবে তাকে কামড় বা আঁচড় দিবে।

আর এই রোগী যাকে কামড় দিবে তারও মৃত্যু অনেকটা নিশ্চিত। \r\nরুমের দরজায় তালা মেরে দেওয়ার পর বাঁচার জন্য লোকটি কী যে করলেন, কত চাইলেন রুম থেকে বের হতে, রুমের ভিতর দৌড়াদৌড়ি করতে লাগলেন আর শুধু ধাক্কা খাচ্ছিলেন দেওয়াল আর চৌকির সঙ্গে। এটা দেখে তাদের আত্মীয়রা নার্সদের থেকে অনুমতি চাইলেন দরজা খুলে তাকে একটু ধরে রাখবেন যাতে ধাক্কা না খান। কিন্তু নার্সরা অনুমতি দিলেন না। তারা বললেন তিনি আর ১০/১৫ মিনিটের মধ্যে মারা যাবেন অপেক্ষা করুন। ওনার জন্য তো আমরা আপনাদের মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। একটা দেশি মুরগি জবাই দেওয়ার পর মুরগির যেভাবে চটপট চটপট করে মৃত্যু হয় জলাতঙ্ক রোগীর মৃত্যু একেবারে সেভাবে হয়ে থাকে।\r\n১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী বলে গিয়েছেন কুকুর নাপাক প্রাণী।

১৪০০ বছর পর মেডিক্যাল সায়েন্স বলছে জলাতঙ্ক ভ্যাকসিন করা নাই ঐ ধরনের কুকুরকে আপনি হাত দিয়ে স্পর্শ করলে আপনারও হয়ে যেতে পারে জলাতঙ্ক, কুকুর স্পর্শ করে আমরা যদি আমাদের শরীর চুলকায় বা আমাদের শরীরের কোনো ক্ষত স্থানে সে হাত লেগে যায় তাহলেও রিক্স থাকে জলাতঙ্কের। রেবিস ভাইরাস রক্তের মাধ্যম আমাদের শরীরে প্রবেশ করে না। রেবিস ভাইরাস আমাদের চামড়ার নিচে যে সাদা একটা চর্বির আস্তর থাকে সেই চর্বি থেকে মাথায় চলে যায়। প্রথমে আমাদের ব্রেণে আক্রমণ করে ইনজুরি করে দেয়। পরে আস্তে আস্তে গলায় নামতে শুরু করে। আমাদের গলার যে নার্ভ থাকে সে নার্ভকে ধ্বংস করে দেয়। গলার নার্ভের মাধ্যমে আমরা পানি খেয়ে থাকি বা অন্যান্য খাবার খেয়ে থাকি। নার্ভ যখন পুরাপুরি বিকল হয়ে যায় তখন এই রোগী গলা দিয়ে কোনো পানি বা খাবার খেতে পারে না।

গলাতে কিছু গেলেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। কারণ যেই নার্ভ খাবার গিলতে সাহায্য করে তা আর কাজ করে না। তাই আক্রান্ত ব্যক্তি পানির পিপাসায় এক সময় মারা যান।\r\nএসব রোগী পানি দেখলেই ভয় পান। কারণ পানি গলায় গেলে সে আর শ্বাস নিতে পারে না। আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি কুকুর কামড়ালে বা আঁছড় দিলে রেবিস ভ্যাকসিন দিতে হয়, মেডিক্যাল সায়েন্স বলছে, কুকুরের লালাতে সবচেয়ে বেশি জলাতঙ্ক ভাইরাস রেবিস থাকে। কুকুর জিহবা দিয়ে তার শরীর চাটে। এই চাটার কারণে কুকুরের পুরো শরীরে রেবিস জীবাণু থাকার রিক্স থাকে। মনে রাখবেন যদি দেখেন কুকুরের শরীর পানি দ্বারা ভেজা, সে ভেজা কুকুর আপনার হাত স্পর্শ হয় বা পায়ে স্পর্শ হয় তাহলে সঙ্গে সঙ্গে এই স্থান কাপড় সাবান নিয়ে ১৫ মিনিট ওয়াশ করবেন।

আর রেবিস ভ্যাকসিন কখনো সরকারি মেডিক্যাল ছাড়া অন্য জায়গায় দিবেন না। যে কোনো টিকা সরকারি মেডিক্যাল ছাড়া অন্য জায়গায় দিবেন না। আমরা অনেকে ফার্মেসিতে ভ্যাকসিন বা টিকা দিয়ে থাকি এটা উচিত ন। বিড়ালেরও জলাতঙ্ক হয় যদি সেই বিড়াল কুকুরের কামড় খায় বা কুকুর যে জায়গায় খাবার খায় একই জায়গায় বিড়াল মুখ দেয় তাহলে সে বিড়ালও জলাতঙ্কে আক্রান্ত হয়। তাই বিড়ালের কামড় বা বিড়ালের আঁছড় বা বিড়াল আপনার পা চেটে দিয়েছে তাহলেও আপনার ভ্যাকসিন নিয়ে সতর্ক হতে হবে। একবার আপনার শরীরে রেবিস ভাইরাস ঢুকে গেলে নিশ্চিত মৃত্যু। কারণ জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা নাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। কুকুর, বিড়ালসহ আমাদের চারপাশে বাস করা জীবজন্তু ও পশুপাখির মুখ দেওয়া খাবার খাওয়া ও পানি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে।

কারণ এর সঙ্গে পবিত্রতা-অপবিত্রতার বিষয় জড়িত। সব ধরনের প্রাণীর উচ্ছিষ্ট পবিত্র নয়। কোনো প্রাণীর উচ্ছিষ্ট পবিত্র এবং কোনো প্রাণীর উচ্ছিষ্ট অপবিত্র ফিকহের কিতাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। \r\nমানুষের মুখ দেওয়া সব ধরনের পানাহারের উপকরণ ও পানি পবিত্র এবং তা খেতে এবং ব্যবহার করতে শরিয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। মানুষটি মুসলমান হোক বা অমুসলিম, পবিত্র হোক বা অপবিত্র, ঋতুস্রাবের সময়ে হোক বা অন্য সময়েÑ সব সময় মানুষের উচ্ছিষ্ট পবিত্র এবং খাওয়ার যোগ্য। হাদিসে এসেছে, আয়েশা (রা.) বলেন, আমি ঋতুস্রাবের সময় পানি পান করে (বাকি অংশটুকু) মহানবী (সা.)-কে দিতাম। তিনি আমার মুখ রাখা স্থানে মুখ রেখেই তা পান করতেন। কখনো আমি ঋতুস্রাব চলাকালে হাড়যুক্ত মাংস খেতাম; (কিছুটা খেয়ে বাকি অংশ) মহানবী (সা.)-কে দিতাম।

তিনি আমার মুখ রাখা স্থানে মুখ রেখেই খেতেন। (মুসলিম) \r\nযেসব পশুপাখির মাংস খাওয়া হালাল, সেসব পশুপাখির মুখ দেওয়া খাবার ও পানীয় পবিত্র। তা খাওয়া ও ব্যবহার করা জায়েজ। কারণ মৌলিকভাবে কোনো বস্তুর অপবিত্র হওয়ার কোনো দলিল না থাকলে তা পবিত্রই বিবেচনা করা হয়। তবে যেসব মুরগি সবখানে বিচরণ করার সুযোগ পায়, সেগুলোর মুখ দেওয়া খাবার খাওয়া বা পানি পান অথবা ব্যবহার করা অনুচিত। কারণ এসব মুরগি নাপাক বস্তু খেয়ে বেড়ায়। যেসব পাখি শিকারি ও হিংস্র হওয়ার কারণে খাওয়া নাজায়েজ, যেমনÑ ইগল, শকুন, কাক ইত্যাদির উচ্ছিষ্ট অপবিত্র। কারণ এসব পাখিও অপবিত্র জিনিস খেয়ে বেড়ায়। তবে এ ধরনের পাখি খাঁচায় বন্দি থাকলে এবং এগুলোর অপবিত্র বস্তু এড়িয়ে চলার ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে, তা খাওয়া বা ব্যবহার করা মাকরুহ হবে না।

শূকরের উচ্ছিষ্ট অপবিত্র। পবিত্র কোরআনে শূকরের সবকিছুই অপবিত্র বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তা অপবিত্র। (সুরা আনআম: ১৪৫) \r\nএকইভাবে কুকুরের উচ্ছিষ্টও অপবিত্র। কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা ধুয়ে ফেলতে হবে। কোনো কোনো হাদিসে তিনবার এবং কোনো হাদিসে পাঁচবার ধুয়ে ফেলার কথা এসেছে। মহানবী (সা.) বলেছেন, কুকুর মুখ দেওয়ার কারণে পাত্র তিনবার ধুতে হবে। (দার কুতনি)। অন্য হাদিসে এসেছে, পাত্রে কুকুর মুখ দিলে তা সাতবার ধুয়ে নাও, প্রথমবার মাটি দিয়ে। (বুখারি ও মুসলিম)। উল্লেখ্য, ইসলামে শখের বশে কুকুর পোষা বৈধ নয়। কারণ ইসলামে শখ করে কুকুর পালন করা নিষেধ। মহানবী (সা.) বলেছেন, যে ঘরে কুকুর আছে, সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। - (বুখারি)। তবে শিকার করা, ফসলের সুরক্ষা, পশুপাখির নিরাপত্তা, ঘরবাড়ি, দোকান ও অফিস পাহারা দেওয়া এবং অপরাধী চিহ্নিত করার জন্য কুকুর পোষা বৈধ। (মুসলিম, তিরমিজি, ফতোয়ায়ে আলমগিরি: ৪/২৪২)