ইসলামের সূচনাকালে কিছুদিন আঁ-হযরত (সা.) নিজে একাকী নতুন ধর্মে বিশ্বাসী ও কর্মে ব্রতী থেকে পরে প্রচারকার্যে প্রবৃত্ত হন। কিন্তু সারাদেশে ছিল মূর্খতা ও গুমরাহীর রাজত্ব। দুর্ধর্ষ আরবীয়রা গর্ব, আত্মম্ভরিতা এবং পূর্বপুরুষদের রীতিনীতিকে আঁকড়ে থাকতে অভ্যস্ত ছিল। তাদের সম্মুখে এই সনাতন ধর্ম হঠাৎ প্রকাশ পেলে  জনশত্রুর মতো। হয়তো সবাই খড়গহস্ত হয়ে দাঁড়াবে না হয় এই নবীন ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার আশঙ্কাও ছিল। শৈশবকালেই এর প্রতি মানুষ বিরূপ ভাবাপন্ন ও বীতশ্রদ্ধ হয়ে পড়লে ভবিষ্যতে তার বিশ্বজনীন সংগ্রাম সাফল্যমণ্ডিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি?\r\nতাই আল্লাহ প্রথম অবস্থায় স্বীয় মাহবুবকে প্রকাশ্য স্থানে প্রচার করতে বলেননি। আঁ-হযরত (সা.) চুপি চুপি একান্ত বিশ্বস্থ লোকজনকে নতুন ধর্মের দিকে দাওয়াত দিতে লাগলেন।

দাওয়াতের মূল বিষয় ছিল- সারা জাহানের মালিক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার প্রেরিত পুরুষ।’ এটাই ইসলামের মূলমন্ত্র-কালেমায়ে তাইয়্যেবা-লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।\r\nনতুন ধর্মের সর্বপ্রথম দীক্ষা নিলেন হযরতের জীবন সঙ্গীনী ও মক্কার ধনাঢ্য মহিলা হযরত খাদিজাতুল কোবরা (রাদি.)। মুহাম্মদ (সা.)-কে তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানতেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, পাহাড় টলতে পারে কিন্তু তার স্বামী মিথ্যা বলতে পারেন না। সুদীর্ঘ জীবনে তিনি কোনো দিন মিথ্যা বলেননি, অন্যায়ও করেননি।\r\nহযরত আলী (রাদি.) ছিলেন মাত্র দশ বছর বয়স্ক বালক। বহুদিন যাবৎ হযরতের (সা.) ঘরে পালিত হয়ে আসছিলেন।

ভাইয়ের নিরাকারের উপাসনা ও নতুন ধর্মমতের বহু কিছু দেখে একদিন তিনি সাগ্রহে নিবেদন করলেন-ভাই : আমাকেও আপনার ধর্মমতে দীক্ষিত করে নিন। সুধী বন্ধুবর্গের মধ্যে সর্বপ্রথম আসলেন হযরত আবুবকর (রাদি.)। তিনি সমাজে একজন সম্মানী এবং প্রভাবশালী মাতবর ছিলেন। বাড়িতে তার যথেষ্ট লোক সমাগম হত। এ সুযোগে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোকজনের মনে তিনি নতুন মতবাদের বীজ বপন করতে লাগলেন। হযরত ওসমান গণী, আবদুর রহমান ইবনে আ’উফ, সা’দ ইবনে আবি ওয়াক্কাস, যুবায়ের ইবনে আওয়াম, তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাদি.) প্রমুখ মান্যগণ্য ব্যক্তিদের ইসলাম গ্রহণের মূলে ছিল আবুবকর (রাদি.)-এর প্রচেষ্টা।\r\nইসলামের প্রথমদিকে একদিন হযরত জিব্রাইল (আ.) সূরা ফাতিহা (আলহামদু লিল্লাহ) নিয়ে আসলেন এবং ডানার আঘাতে একস্থান থেকে পানি বের করলেন।

সে পানিতে আঁ-হযরত (সা.) অজু শিক্ষা দিয়ে একসঙ্গে দুই রাকাত নামায আদায় করলেন। তখন হতে নব্য মুসলমানগণও অজু করে গোপনে নামাজ পড়তে এবং অবতীর্ণ আয়াত সমূহ তিলাওয়াত করতে থাকেন।\r\nক্রমশ: দীক্ষিত মুসলমানদের সংখ্যা বেড়ে চলল। কুরাইশ বংশের বিভিন্ন গোত্র হতে আবু ওবায়দা ইবনুল জাররাহ, উবায়দা ইবনুল হারেস, সায়েদ ইবনে যায়েদ, আবু সালমা মখজুমী, খালেদা ইবনে সাঈদ, ওসমান ইবনে মযউন ও তদীয় দুই ভাই কুদামা ও ওবায়দুল্লাহ আকরাম ইবনে আকরাম (রাদি.)  এবং আরও অনেকেই  আঁ-হযরতের নতুন ধর্মে দীক্ষিত হলেন। প্রচারকার্য চলতে থাকে পুরোদমে। কোনো বাহ্যিক হইচই ছিল না বলে কুফর ও মুশরিক সর্দার বিষয়টিকে তেমন কোনো গুরুত্ব না দিয়ে বরং উপেক্ষা করে চলতে থাকে। তারা মনে করল, পানির বুদবুদের মতো উঠেছে আবার আপনা-আপনি মিশে যাবে।

কিন্তু প্রচার ও ইসলাম ধর্ম গ্রহণ যখন ক্রমশ জোরদার হয়ে উঠল এবং আঁ-হযরতের অনুগত শিষ্য সংখ্যা বেড়ে চলল, তখন তাদের ভুল ভাঙল। সঙ্গে সঙ্গে অন্তরে শত্রুতার আগুন জ্বলে উঠল।\r\nহযরত আবু বকর (রাদি.) একদিন মার খেয়ে বেহুঁশ হয়ে পড়েন। এমনকি মারের চোটে তার নাক-মুখ ফুলে একাকার হয়ে যায়। সে দৃশ্য দেখে আঁ-হযরত (সা.) ও অশ্রু সংবরণ করতে পারেননি। আঁ-হযরত (সা.) শিষ্যদের শিক্ষার জন্য সাফা পাহাড়ের পাদদেশে আরকামের বাড়িতে একটি ঘর নির্দিষ্ট করলেন। সেখানে গোপন বৈঠক এবং ধর্ম শিক্ষা দেওয়ার কাজ চলতে লাগল।\r\nসে সময় অনুগত সাহাবা (রাদি.) গণের সংখ্যা দাঁড়াল ত্রিশজন। অথচ নামাজ পড়ার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় যে যেখানে সুযোগ পেতেন নামাজ আদায় করে নিতেন।

মহল্লা বা গ্রামবাসী দূরে থাক এমনকি নিজ পরিবারের লোকজন জানতে পারলেও মহাবিপদ ছিল। ভাইয়ের চোখের আড়ালে ভাই নামাজ পড়তেন। পিতা নামাজ পড়লে পুত্র জানত না। পুত্র নামাজ পড়েন পিতার খবর নেই। তাই কোনো সময় জামায়াতে নামাজ পড়ার ইচ্ছা হলে কিংবা সুযোগের অভাব ঘটলে সাহাবাগণ পাহাড়ের কোথাও গিরী-গহ্বরে নামাজ পড়তেন। \r\nআঁ-হযরত (সা.) একদিন আলী (রাদি.) কে নিয়ে নামাজ পড়তে কোনো একটি টিলার ওপরে যান। আবু তালিব খবর পেয়ে তাদের পেছনে পেছনে গিয়ে দুই ভাইকে নামাজ পড়তে দেখে ফেললেন। বাড়ি ফেরার পথে পুত্রকে ডেকে জিজ্ঞেস করলেন, একি দেখলাম আলী? হযরত আলী (রাদি.) দ্বিধাহীন কণ্ঠে বলে ফেললেন নামাজ।\r\nআবু তালিব : নামাজ কি? হযরত আলীÑইসলামের মূল ইবাদত।\r\nআবু তালিব : ইসলাম আবার কি? হযরত আলী (রাদি.) ভাই মুহাম্মদ (সা.)-এর প্রচারিত সনাতন ধর্ম।\r\nসঙ্গে সঙ্গে তিনি পিতাকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে, এই ধর্মই খাঁটি এবং আমি এই ধর্মে দীক্ষিত হয়েছি।’ কথাগুলো আবু তালিবের খুব ভালো লাগল না। কিন্তু মুহাম্মদ (সা.)-এর ওপর তার প্রগাঢ় বিশ্বাস ও আস্থা ছিল। তাই শুধু এই বলে চলে গেলেন যে, মুহাম্মদ তোমাকে বিপথে চালিত করবে না............।\r\nতিনটি বছর এভাবেই কেটে গেল সত্য একদিন না একদিন ফুটে উঠবেই। সত্যের জয় যে অবধারিত তিনটি বছরে এটাই প্রমাণিত হয়ে গেল। এর ফলে সাহাবাগণের মোট সংখ্যা দাঁড়িয়েছিল ত্রিশের ওপর।\r\nলেখক : অধ্যাপক, টিভি উপস্থাপক ও \r\nজাতীয় পুরস্কারপ্রাপ্ত খতিব\r\nmi_rafiq@yahoo.com