কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুযায়ী শারীরিক, মৌখিক, ইঙ্গিতপূর্ণ ও ডিজিটালজগতে করা অনাকাক্সিক্ষত আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অপরাধের শাস্তির মধ্যে রয়েছে তিরস্কার থেকে শুরু করে পদাবনতি, চাকরিচ্যুতি এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার পর্যন্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার বিষয়টি সাধুবাদযোগ্য। বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশও নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এসব নারীর সুরক্ষায় ভালো পদক্ষেপ।\r\nউল্লেখ্য, কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশের খসড়ায় যৌন হয়রানির বিস্তৃত সংজ্ঞা দেওয়া হয়েছেÑ যেখানে শারীরিক, মৌখিক, অমৌখিক (ইঙ্গিতপূর্ণ), ডিজিটাল ও অনলাইনে করা আচরণসহ জেন্ডারভিত্তিক সব অনাকাক্সিক্ষত ও অপমানজনক কার্যকলাপ যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল, মেসেজিং প্ল্যাটফর্ম ও অন্যান্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সংঘটিত হয়রানিকেও আনা হয়েছে এর আওতায়। খসড়ায় অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে এই কমিটি গঠন করতে হবে। কমিটি অভিযোগ গ্রহণ, তদন্ত, তদন্তকালে সুরক্ষা নিশ্চিত করা এবং উপযুক্ত শাস্তির সুপারিশ করতে পারবে।

অভিযোগ গঠনের ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে।\r\n দেশে বিদ্যমান আইনেই নারীর ওপর সংঘটতি সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনেক পথ রয়েছে। মুশকিল হলো, আইনের কঠোর প্রয়োগের অভাব, এমনকি অভাব সদিচ্ছারও। আমরা বারবার বলে আসছি নারীর ওপর যে কোনো ধরনের নির্যাতন- নিপীড়নের অবসানের জন্য সবকিছুর আগে চাই পুরুষের মানসিকতার ইতিবাচক পরিবর্তন এবং পরিবারে নারীর প্রতি যথোচিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার শিক্ষা ও সংস্কৃতি।\r\nবাংলাদেশে সাইবার ক্রাইম দমন ও তদন্তের জন্য পুলিশের বিশেষ শাখা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং সাইবার ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে। অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্য ফাঁস কিংবা হয়রানির অভিযোগ পেলে তারা আইসিটি আইনের আওতায় কিছু ব্যবস্থা গ্রহণ করছে। তবু অপরাধ কমছে না। অপরাধীকেও যথাযথ প্রক্রিয়া আইনের আওতায় আনা ব্যাপকভাবে সম্ভব হচ্ছে না। এর নেপথ্যে পুরুষের আধিপত্য এবং সংশ্লিষ্ট কর্ম বা শিক্ষাক্ষেত্রের বিদ্যমান বাস্তবতা ও সংস্কৃতিই দায়ী।