২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত ২২ নভেম্বর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক চরম সত্যের পুনঃপ্রকাশ ঘটিয়েছেন। ওই অনুষ্ঠানে বক্তব্য প্রদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর সংগ্রামের সূচনা ঘটে ২৫ মার্চের রাত থেকেই। ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তৎকালীন মেজর ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।’ স্বাধীনতা ঘোষণা করেছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, এটিই ইতিহাসের অমোঘ সত্য। কিন্তু শেখ হাসিনা তার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী রাজত্বে তার পিতাকে দেবতা বানানোর জন্য শেখ মুজিবই স্বাধীনাত ঘোষণা করেছেন বলে একটি বয়ান জাতির ঘাড়ে চাপিয়ে দেন। শুধু তাই নয়, সংবিধানে পঞ্চদশ সংশোধনী অন্তর্ভুক্ত করে তিনি তার পিতার প্রতি দেবত্ব আরোপকে সাংবিধানিক স্বীকৃতি দেন। অথচ ইতিহাস সম্পূর্ণ ভিন্ন কথা বলে। এ নিয়ে অতীতে বহু আলোচনা হয়েছে। হয়েছে বহু তর্ক-বিতর্ক। কিন্তু শেখ হাসিনা এই বিষয়টি শুধু সংবিধানেই ঢুকাননি, সুপ্রিম কোর্টকে দিয়েও একটি রায় আদায় করেছেন। আমরা বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তুলতে চাই না। ড. মুহাম্মদ ইউনূস যে ঐতিহাসিক সত্যটি এমন হাই প্রোফাইল অনুষ্ঠানে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন তার জন্য একটি ধন্যবাদ অবশ্যই তার প্রাপ্য। ড. ইউনূসের এই সত্য প্রকাশের সপক্ষে আমরা দু-তিনটি অকাট্য প্রমাণ নিচে হাজির করছি।

শেখ মুজিব যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর একটি বক্তৃতায়ও তা স্পষ্ট। ১৯৭১ সালের নভেম্বর মাসে নিউইয়র্ক সফরকালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত এক ভাষণে তিনি বলেন, ‘This other country has pushed across the border people who did not vote for their government. But voted for the regime they wanted. There was no other crime which these people have committed. Because, the cry for independence arose after Sheikh Mujib was arrested and not before. He himself, so far as I know has not asked for independence, even now.’ [ভারত সরকারের তথ্য ও প্রচারমন্ত্রক কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ডকুমেন্টস এর পৃষ্ঠা-৬০৭] অনুবাদ:-এই অন্য দেশটি সেই জনগণকেই সীমান্তের এপারে ঠেলে দিয়েছে, যারা তাদের সরকারের পক্ষে ভোট না দিয়ে নিজেদের পছন্দের সরকারকে ভোট দিয়েছে। জনগণই অন্য কোনো অপরাধ করেনি। স্বাধীনতার দাবি উচ্চকিত হয়ে ওঠে শেখ মুজিবের গ্রেফতারের পর, তার আগে নয়। আমার জানামতে, এমনকি এখন পর্যন্ত তিনি নিজে স্বাধীনতার কথা বলেননি। অন্য দিকে, জিয়াউর রহমানের স্বাধীনতার কথা স্বীকার করেছেন অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি সঞ্জীবন রেড্ডি। দেখা যাচ্ছে যে, আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইন্দিরা গান্ধী ভাষণ দিয়েছেন ১৯৭১ সালের নভেম্বর মাসে। ইন্দিরা গান্ধীর ভাষণ মোতাবেক ১৯৭১ সালের নভেম্বর মাস পর্যন্ত শেখ মুজিব স্বাধীনতার কোনো ঘোষণা দেননি।

১৯৭৭ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট জিয়া ভারত সফরে গিয়েছিলেন। ২৭ ডিসেম্বর তার সম্মানে প্রদত্ত ভোজসভায় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি বলেন, ‘Your Position is already assured in the annals of the history of your country as a brave freedom fighter, who was the first to declare the independence of Bangladesh. (অধ্যাপক শামসুল হকের লেখা Bangladesh in international politics, page-96) অনুবাদ:-যিনি বাংলাদেশের স্বাধীনতা প্রথম ঘোষণা করেছিলেন, তেমন একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা হিসেবে আপনি ইতোমধ্যেই ইতিহাসের পাতায় আপনার স্থান করে নিয়েছেন।

॥দুই॥ বাংলাদেশের স্বাধীনতার কথা বলতে গেলেই আওয়ামী লীগাররা অবধারিতভাবে ভারতের কথা নিয়ে আসে। এ কথা সত্য যে, ভারত যদি ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সাবেক পূর্ব পাকিস্তানে সরাসরি সামরিক অভিযান না করত তাহলে বাংলাদেশের স্বাধীনতা ঠিক কবে অর্জিত হতো সেটি কেউ বলতে পারে না। বস্তুত ওই ১৩ দিনের যুদ্ধই ইতিহাসের গতিকে সম্পূর্ণ বদলে দেয়। সেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং প্রেসিডেন্ট সঞ্জীব রেড্ডি যখন জেনারেল জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন, তখন স্বাধীনতার ঘোষণাকারী কে, সেটি আর আঁটি ভেঙে শাস দেয়ার প্রয়োজন পড়ে না। আর ইন্দিরা গান্ধী তো বলেছেনই যে, শেখ মুজিবের গ্রেফতার হওয়ার পরই স্বাধীনতার আওয়াজ ওঠে, তার আগে নয়। এই দুটি প্রমাণ আমাদের দেশে তেমন আলোচিত হয়নি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে (তৃতীয় খ-, পৃষ্ঠা-৩৪) লেখা হয়েছে, DECLARATION OF INDEPENDENCE : Major Zia, Provisional Commander-in-Chief of the Bangladesh Liberation Army, hereby proclaims, on behalf of Sheikh Mujibur Rahman, the independence of Bangladesh. I also declare, we have already framed a sovereign, legal Government under Sheikh Mujibur Rahman which pledges to function as per law and the constitution. The new democratic Government is committed to a policy of nonalignment in international relations. It will seek friendship with all nations and strive for international peace. I appeal to all Government to mobilize public opinion in their respective countries against the brutal genocide in Bangladesh. The Government under Sheikh Mujibur Rahman is sovereign legal Government of Bangladesh and is entitled to recognition from all democratic nations of the world. অনুবাদ:-মেজর জিয়া, বাংলাদেশ মুক্তি ফৌজের অস্থায়ী সর্বাধিনায়ক, এতদ্বারা শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছেন।

আমি আরো ঘোষণা করছি, আমরা ইতোমধ্যে শেখ মুজিবুর রহমানের অধীনে একটি সার্বভৌম, আইনি সরকার গঠন করেছি যা আইন ও সংবিধান অনুসারে কাজ করায় অঙ্গীকারবদ্ধ। নতুন গণতান্ত্রিক সরকার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জোট-নিরপেক্ষতার নীতিতে অঙ্গীকারবদ্ধ। এটি সব জাতির সাথে বন্ধুত্ব চাইবে এবং আন্তর্জাতিক শান্তির জন্য সচেষ্ট হবে। আমি সকল সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, যেন তারা বাংলাদেশে চলমান বর্বর গণহত্যার বিরুদ্ধে তাদের নিজ নিজ দেশে জনমত গঠন করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার হলো বাংলাদেশের সার্বভৌম আইনি সরকার এবং এটি বিশ্বের সকল গণতান্ত্রিক জাতির কাছ থেকে স্বীকৃতির অধিকারী। একই ঘোষণা প্রকাশিত হয় দিল্লির ‘দ্য স্টেটস ম্যানে’, ১৯৭১ সালের ২৭ মার্চ। অথচ, এমন একটি মূল্যবান দলিলের মূল কপিটি শেখ হাসিনার সরকারের আমলে নষ্ট করা হয়েছে। একটি দলিল নষ্ট করলেই কি ইতিহাস বদলে ফেলা যায়?

॥তিন॥ এখন প্রশ্ন হলোÑ জেনারেল জিয়া স্বাধীনতার ঘোষক হিসেবে সর্বমহলে স্বীকৃত হলেও জুলাই সনদ বা বর্তমান সংবিধানে শেখ মুজিবকেই স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে কিভাবে? আমার এই বক্তব্যে কেউ চমকে উঠবেন না। আমি এসম্পর্কে দুই তিনটি প্রমাণ উদ্ধৃত করছি।

সংবিধানের ৪(ক)-তে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।’ (বাংলাদেশের সংবিধান পৃষ্ঠা-২) ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদের ৮৪টি প্রস্তাব বা সুপারিশের কোথাও উপরে উল্লিখিত সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ বাতিল করা হয়নি। অর্থাৎ গণভোটের পরেও শেখ মুজিবই স্বাধীনতার ঘোষক থেকে যাচ্ছেন। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ভবিষ্যতের পথরেখার ৫ নম্বর সুপারিশে বলা হয়েছেÑ ‘ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি : সংবিধানের অনুচ্ছেদ ১৫০ (২) সংশোধন করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম এবং ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না।’ (জুলাই সনদ, পৃষ্ঠা-৪)

জুলাই সনদে বলা হয়েছে, ১৫০(২) এর পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা যাবে না। এখানে উল্লেখ করা যেতে পারে, ১৫০(২) অনুচ্ছেদে রয়েছে তিনটি তফসিল। তফসিলগুলো হলো- পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম। পঞ্চম তফসিল হলো- ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবের দেয়া ভাষণ। ষষ্ঠ তফসিল হলো, শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল হলো, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণা।

জুলাই সনদে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতার ঘোষণা বাদ দেয়া হয়েছে। কিন্তু সপ্তম তফসিল রয়ে গেছে। সপ্তম তফসিলের ষষ্ঠ প্যারায় (স্তবকে) বলা হয়েছে, ‘যেহেতু এইরূপ বিশ্বাসঘাতকতামূলক আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালের ২৬ মার্র্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশের মর্যাদা ও অখ-তা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।’ (বাংলাদেশের সংবিধান, পৃষ্ঠা-১৫৪) ওই ঘোষণাপত্রের ১২তম প্যারায় (স্তবক) বলা হয়েছে, ‘সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম এবং তদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতোপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করিলাম।’ (বাংলাদেশের সংবিধান, পৃষ্ঠা-১৫৫)

ওপরের এসব ডকুমেন্ট থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, ড. ইউনূস সরকার এবং ঐকমত্য কমিশন তাদের হৃদয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করলেও তাদেরই সনদে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে শেখ মুজিবুর রহমানকে। আমরা জানি না, বিষয়টি তাদের নজর এড়িয়েছে কি-না। যদি এটি ইচ্ছাকৃত ভুল না হয়ে থাকে, তাহলে কালবিলম্ব না করে এই ভুল সংশোধন করা উচিত। অন্যথায় ইতিহাস আবার নতুন করে ভুল ভিত্তির ওপর দাঁড়িয়ে যাবে।

Email : journalist15@gmail.com