বর্তমান বিশ্বায়নের যুগে নিজেকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার অন্যতম প্রধান মাধ্যম হলো ইংরেজি ভাষা। এটি কেবল একটি ভাষা নয়; বরং জ্ঞান, প্রযুক্তি, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক যোগাযোগের এক শক্তিশালী সেতুবন্ধন। অথচ দুঃখজনক বাস্তবতা হলো- বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ আজও এই গুরুত্বপূর্ণ ভাষাটিকে ভয় ও আতঙ্কের চোখে দেখে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দীর্ঘ প্রায় বারো বছর ইংরেজি পড়ানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। স্নাতক ডিগ্রি অর্জনের পরও বহু শিক্ষার্থী ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে বা গুছিয়ে লিখতে পারেন না। প্রশ্ন জাগে- এই দীর্ঘ শিক্ষাজীবনের পরও কেন এমন ব্যর্থতা? কেন ইংরেজি আমাদের কাছে দক্ষতা নয়, বরং এক ধরনের ভীতির নাম হয়ে উঠেছে?
এর উত্তর খুঁজতে গেলে আমাদের শিক্ষাব্যবস্থার কিছু মৌলিক কাঠামোগত ও প্রায়োগিক দুর্বলতার দিকেই আঙুল উঠবে।\r\nআমাদের দেশে ইংরেজি শেখানো মানেই মূলত গ্রামার শেখানো। স্কুল-কলেজের পাঠ্যক্রমে ব্যাকরণকেই কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। অথচ আমরা ভুলে যাই- ইংরেজি কোনো গণিতের সূত্র নয়, এটি একটি জীবন্ত ভাষা। আমরা যেমন মাতৃভাষা শিখেছি নিয়ম মুখস্থ করে নয়, বরং শুনে, দেখে ও ব্যবহার করে- ইংরেজির ক্ষেত্রেও হওয়া উচিত ছিল ঠিক তেমনটাই। কিন্তু বাস্তবে ভাষাকে রপ্ত করার পরিবর্তে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয় অসংখ্য নিয়ম ও সংজ্ঞা, যা ভাষার স্বাভাবিক প্রবাহকে রুদ্ধ করে দেয়। \r\nইংরেজি শিক্ষায় দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাবও একটি বড় অন্তরায়। শহরকেন্দ্রিক কিছু প্রতিষ্ঠানে তুলনামূলক ভালো প্রশিক্ষণের সুযোগ থাকলেও গ্রামাঞ্চলে সেই সুযোগ প্রায় অনুপস্থিত। ফলে শিক্ষার মানে বৈষম্য তৈরি হচ্ছে এবং সামগ্রিকভাবে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতা-খরংঃবহরহম (শোনা), ঝঢ়বধশরহম (বলা), জবধফরহম (পড়া) এবং ডৎরঃরহম (লেখা)। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় প্রায় পুরো গুরুত্ব দেওয়া হয় কেবল জবধফরহম ও ডৎরঃরহম-এর ওপর। খরংঃবহরহম ও ঝঢ়বধশরহম—এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কার্যত উপেক্ষিত থেকে যায়। ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে না, তারা ইংরেজিতে কথা বলতে গিয়ে সংকোচ ও ভয়ে আক্রান্ত হয়।\r\nসবচেয়ে দুঃখজনক বিষয় হলো- শুরু থেকেই ইংরেজির প্রয়োজনীয়তা ও বাস্তব গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দেওয়া হয় না। ইংরেজিকে জীবনের একটি অপরিহার্য দক্ষতা হিসেবে নয়, বরং পরীক্ষায় পাস করার একটি বিষয় হিসেবেই উপস্থাপন করা হয়। ফলে ভাষাটির সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক গড়ে ওঠে ভয়ের, ভালোবাসার নয়।
