ইসলামের প্রতিটি বিধান মানবজাতির জন্য রহমতস্বরুপ। মুসলমানদের সমস্ত ইবাদতের কোনো না কোনো উপকারিতা রয়েছে। নামাজে শরীর ও মন দুটোই ভালো রাখে। জাকাত সমাজে ধনী গরিবের ভেদাভেদ দূর করে। হজ বিশ্বের মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনে ভূমিকা রাখে। তেমনি রোজাও ব্যক্তির শারীরিক ও মানসিক বিভিন্ন উপকারিতা রয়েছে। রোজা একটি ফারসি শব্দ। যার অর্থ উপবাস থাকা। আরবিতে বা কোরআন-হাদিসে এটিকে সিয়াম বলে। যার অর্থ বিরত থাকা, আত্মসংযম। ইসলামের পাঁচটি মূল ভিত্তির মধ্যে এটি তৃতীয়। ইসলামি শরীয়তের দৃষ্টিতে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম, সিয়াম বা রোজা বলে। ইসলামের দৃষ্টিতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রোজা রাখা ফরজ।

কোরআন এর বিধান আছে, আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়াম (রোজা) বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। (সুরা বাকারা, আয়াত: ১৮৩)।\r\nইসলামে রমজান মাসের রোজা পালন করা অত্যাবশ্যকীয় ইবাদত। মহান আল্লাহ তায়ালাই এর প্রতিদান দিবেন। রোজা এমনই এক ইবাদত, যা মানুষকে সকল অন্যায় থেকে দূরে রাখে। এটি একদিকে যেমন মানুষকে আল্লাহর কাছে নিতে সাহায্য করে, তেমনি এর বৈজ্ঞানিক উপকারিতাও অনেক।

রোজা ডায়াবেটিকসের ঝুঁকি কমাতে সহায়তা করে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে, বার্ধক্যকে দূরে রাখে, চর্বি কমাতে সাহায্য করে, হরমোনের মাত্রা বৃদ্ধি করে, রোগ প্রতিষেধক ও প্রতিরোধে সহায়তা করে, ধূমপানের অভ্যাস পরিত্যাগে সহায়তা করে, ওজন কমাতে সাহায্য করে, পেটের স্বাস্থ্য ভালো রাখে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে, সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে ইত্যাদি। \r\nমস্কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. পিটার ভেনিয়ামিনভ রোজা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন ১৭৬৯ সালে। তিনি সেই রিপোর্টে মানুষকে রোজা রাখার উপদেশ দেন। তার যুক্তি ছিল রোজার কারণে পরিপাকতন্ত্র একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম পায়। ফলে সুস্থ হওয়ার পর তা ঠিকমতো নিজের কাজ চালাতে পারে। মস্কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.

পিজি স্পাসকি বলেন, রোজার মাধ্যমে কালাজ্বর ও শরীরের অন্যান্য পুরানো রোগ কোনো মেডিসিন ছাড়াই ভালো হয়ে যায়। জার্মান ডাক্তার ফেডারিক হ্যানিম্যান বলেন, রোজার মাধ্যমে মৃগী রোগ ও আলসারের চিকিৎসা করা যায়। এছাড়াও পেটের অসুখ, অজীর্ণ, বদহজম, গ্যাস্ট্রিকের চিকিৎসাও করা যায়। ইতালির বিখ্যাত শিল্পী মাইকেল এঞ্জেলা ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন। ৯০ বছর পার হওয়ার পরও তিনি কর্মক্ষম ও কর্মঠ ছিলেন। এর রহস্য জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি বহু বছর আগে থেকে মাঝে মাঝে রোজা রেখে এসেছি। আমি প্রত্যেক বছর এক মাস ও প্রতি মাসে এক সপ্তাহ রোজা পালন করতাম। \r\nডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে খাদ্য গ্রহণে অনেক সতর্ক থাকতে হয়। একটু বেশি হলেই ক্ষতি। এক্ষেত্রে রোজা অনেক কার্যকরী।

কেননা রমজাম মাসে রোজা থাকা অবস্থায় কমপক্ষে ১২ থেকে ১৫ ঘণ্টা যাবতীয় খাবার খাওয়া বন্ধ থাকে। এছাড়া এ সময় পাকস্থলী, অন্ত্র-নালী, যকৃত, হৃদপিণ্ডসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এসব অঙ্গ-প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে।\r\nকম খাদ্য গ্রহণ মানুষের শরীরের গঠন ঠিক রাখে। রোজা থাকায় শরীরের গঠন ঠিক থাকে। যার জন্য মানুষের আয়ু বৃদ্ধি পায়। বার্ধক্যকে দূরে রাখে। \r\nরোজা হার্ট এটাকের ঝুঁকি কমায়। ওষুধ ছাড়া রক্তচাপ কমানোর এক আশ্চর্য পদ্ধতি রোজা। রোজা রাখলে প্রথমে গ্লুকোজ, পরে চর্বি কণাগুলো ক্ষয় হয়ে শক্তি উৎপাদন করে। মেটাবলিক রেটও কমে। এড্রিনালীন ও নর এড্রিনালীনের মতো স্ট্রেস হরমোন উৎপাদন কমে। আর এতে করে মেটাবলিক হার একটা স্বাভাবিক মাত্রায় থাকে। ফলে ব্লাড প্রেসার কমে।

যায় এর ইতিবাচক প্রভাব পড়ে ধমনীতে চর্বি জমার প্রক্রিয়ার ওপর যা হার্ট এটাকের ঝুঁকি কমায়।\r\nআবার দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়।\r\nস্বাস্থ্য-বিজ্ঞানী তার সুপিরিয়র নিউট্রিশন গ্রন্থে ডা. শেলটন বলেছেন, উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয়। ফলে গুরুত্বপূর্ণ কোষগুলোর পুষ্টি বিধান হয়।\r\nনোবেল পুরস্কার বিজয়ী ওষুধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডা. অ্যালেকসিস বলেছেন, উপবাসের মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয় ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশীর প্রোটিন, গ্রন্থিসমূহ এবং লিভারে কোষসমূহ আন্দোলিত হয়।

অভ্যন্তরীণ দেহ যন্ত্রগুলোর সংরক্ষণ এবং হ্নদপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর বিক্রিয়া বন্ধ রাখে। খাদ্যাভাব কিংবা আরাম-আয়েশের জন্য মানুষের শরীরের যে ক্ষতি হয়, রোজা তা পূরণ করে দেয়। ডা. আইজাক জেনিংস বলেছেন, যারা আলস্য ও গোঁড়ামির কারণে এবং অতিভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, রোজা তাদেরকে এ বিপদ থেকে রক্ষা করে। ডাক্তার দেওয়ান এ, কে,এম, আবদুর রহীম বলেছেন, রোজাব্রত পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়। স্বাস্থ্যবিজ্ঞানী ডা. আব্রাহাম জে হেনরি রোজা সম্পর্কে বলেছেন, রোজা হলো পরমহিতৈষী ওষুধ বিশেষ। কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়।

গবেষণায় দেখা গেছে, রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্যও রোজা উপকারী। ডাক্তারদের মতে, রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিমরিক সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়-যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। ডাক্তারী পরীক্ষায় দেখা গেছে, একাধারে ১৫ দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয়।\r\nকিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে এ সমস্যা আরও বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণা ও চুন দূরীভূত হয়। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে, রোজা রাখার উপকারিতা হলো, সারা বছর অতিভোজ, অখাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এক মাস রোজা পালনের ফলে তা সহজেই দূরীভূত হয়ে যায়। তাছাড়া ধূমপান করা ব্যক্তিদের ধূমপান করা থেকে বিরত থাকতে রোজা কার্যকরী। এর মাধ্যমে সহজে একজন ব্যক্তি ধূমপান করা থেকে বিরত থাকতে পারে। শরীরের ওজন কমাতেও রোজা কার্যকরী। এছাড়া সমাজে ধনী গরিবের ভেদাভেদ দূর করতেও রোজার ভূমিকা রয়েছে। সমাজে ধনী ব্যক্তিরা যেন সহজেই গরিব ব্যক্তিদের কষ্ট অনুধাবন করতে পারে তারই বাস্তব প্রতিফলন রোজা। সুতরাং রোজা যেমন একদিকে ধর্মীয় ফরজ ইবাদত তেমনি এটি মানুষের মানসিক ও শারীরিক উপকারী। দু দিকেই গুরুত্বপূর্ণ।