জাতিসংঘের এক প্রতিবেদনে বিজ্ঞানীদের মতামতের ভিত্তিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বনাঞ্চল উজাড়ের ফলে রয়েল বেঙ্গল টাইগারের সর্ববৃহৎ ও সর্বশেষ আবাসস্থল বলে বিবেচিত সুন্দরবন চিরতরে বিলীন হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির সঙ্গে অভিযোজিত হওয়ার অক্ষমতার কারণে আগামী ৫০ বছরের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে যাবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে না চলার কারণে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে আরও ৫ লাখ নানা জাতের প্রাণী।
সুন্দরবন ও বাঘ রক্ষার ব্যাপারে কিছু কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে বলে বাংলাদেশ বন বিভাগের পক্ষ থেকে বলা হলেও ‘দ্য ভ্যানিশিং ইন্ডিয়াস ওয়াইল্ডলাইফ ক্রাইসিস’ এর লেখক প্রেরণা সিং বিল্লা মনে করেন, জলবায়ু পরিবর্তন কিংবা শিল্পোন্নয়ন যাই হোক না কেন, বলতে দ্বিধা নেই বাঘের আবাসস্থল ক্রমশই সংকুচিত হচ্ছে। তার মতে, অন্য একটি সুরক্ষিত ভূমিতে বাঘদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়ে থাকলেও তা টেকসই সমাধান দিতে পারবে না। প্রকৃতিগতভাবে সংরক্ষিত উপযুক্ত স্থানে তাদের নিরাপদে থাকার ও বংশবৃদ্ধির সুযোগ করে দিতে হবে। সারা পৃথিবীতে সাকুল্যে তিন থেকে চার হাজার বাঘ অরণ্যে বেঁচে আছে, যার বেশিরভাগই ভারতে। বিশেষ এক সূত্রে জানা যায়, সে সংখ্যা মেরে কেটে দু’হাজারের আশপাশ হবে। কিন্তু এ তো গেল রয়েল বেঙ্গল টাইগারের কথা।
জীবিত বাকি প্রজাতিগুলোর মধ্যে ইন্দো-চায়নিজ প্রজাতির বাঘের সংখ্যা নেমে দাঁড়িয়েছে তিনশ’র মত, মালায়ান টাইগার পাঁচশোর মত, সাইবেরিয়ান টাইগার-এর সংখ্যা মাত্র শ-তিনেক। সাউথ চায়না টাইগারের সংখ্যা একশতেরও কম, সুমাত্রান টাইগারও বড়জোর শ’চারেক হবে। গত শতাব্দীর তিনেক দশকে বালি টাইগার, সাতের দশকে ক্যাসপিয়ান টাইগারও বড়জোর শ’চারেক হবে। গত শতাব্দীর তিনের দশকে বালি টাইগার, সাতের দশকে ক্যাসপিয়ান টাইগার আর আটের দশকে জাভান টাইগার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। সংখ্যাতত্ত্ব হতে অনুমান করা যাচ্ছে, বাকি প্রজাতিগুলোরও বিলুপ্তির বেশি দেরি নেই। পৃথিবী থেকে বাঘ বিলুপ্ত হলে হবেটা কী? আান্দাজ করা যেতে পারে? ১৯০০ সালে ভারত উপমহাদেশে বাঘের সংখ্যা ছিল লাখের কাছাকাছি। সুন্দরবন অঞ্চলেই ছিল এর সংখ্যা বেশি।
১৯৭০-এ এই সংখ্যাটা নেমে এল চার হাজারে। অর্থাৎ সত্তর বছরে আমরা ছিয়ানব্বই হাজার বাঘ মারতে সক্ষম হয়েছি! স্বাধীনতার পরেও বাঘ মারাটা কোনো অপরাধ ছিল না। ছিল শৌর্যের পরিচয়। সুন্দরবন অঞ্চলে এক বাঘের রাজাই একশো আটটা বাঘ মেরেছিলেন। এটা নাকি তারা বংশানুক্রমে পালন করে চলতেন। এর বেশিরভাগই বহু লোক-লস্কর, বন্দক, হাতি দিয়ে। অধিকাংশ ক্ষেত্রেই হত্যা বিনা কারণে। ফলাফল ‘টাইগার ক্রাইসিস’। সেটা ছিল সত্তরের দশক। ইতিমধ্যে সংখ্যা বেড়েছে। শিল্প বিপ্লব এসে গেছে সর্বত্র। আরও বেশি জমি চাই। শহর বাড়াতে হবে, কৃষিজমি বাড়াতে হবে, আরও খাদ্য, চাই পানিবিদ্যুৎ, অতএব গাছ কাটো। পরিসংখ্যান বলছে, সুন্দরবন অঞ্চলে অরণ্যচ্ছেদনের হার বছরে তিন শতাংশেরও বেশি।
আমাদের বাড়ি, আমাদের রাস্তা, আমাদের রেল, আমাদের কারখানা তৈরির ফলে উত্তরোত্তর বাঘদের বাসস্থান কমতে থাকলো। এক অরণ্যের সাথে অন্য অরণ্যে যেতে হলে অনিবার্য হল মানুষের সঙ্গে বন্যপ্রাণের সংস্পর্শে। ফল যা হবার তাই হল। বাঘদের সংখ্যা কমতে থাকলো দ্রুতহারে। তৈরি হল আর এক সংকট। ফের খানিক পরিসংখ্যান। ভারতে শেষ দু’দশকে জনসংখ্যা বেড়েছে পঞ্চাশ শতাংশ। শেষ চার দশকে চীনের জনংসখ্যা দ্বিগুণ হয়েছে। চীন অরণ্য ধ্বংস করছে। ভারতে ঘটনাটা একটু অন্য রকম। সেখানে লাগোয়া দুটো অরণ্যের মধ্যে জাঁকিয়ে বসেছে দরিদ্র জনগণ। এই দুই পক্ষের সংঘর্ষ হয়ে উঠেছে নিত্যনৈমিত্তিক ঘটনা। বিপন্নতার আরও কারণ বাঘের স্বভাব। দুই থেকে তিন বছর বয়সের বাঘেরা মায়ের উপর নির্ভরশীল থাকার পর নিজেদের আলাদা জায়গা খুঁজতে থাকে।
নিজ অস্তিত্ব বজায় রাখতে বাঘের ত্রিশ বর্গ কিলোমিটার এবং বাঘিনীর পাঁচ থেকে দশ বর্গ কিলোমিটার এলাকার প্রয়োজন। অরণ্যচ্ছেদের ফলে অরণ্য বহর কমছে। ফলে এলাকা দখলের প্রয়োজনে বাঘকে ‘কোর’ এরিয়া ছেড়ে ‘ফ্রিঞ্চ’ এলাকায় চলে আসতে হচ্ছে অতঃপর মানুষের সঙ্গে সংঘাতের আশঙ্কাও বাড়ছে। প্রতি বছরই এই সংঘাতে বাঘ মারা পড়ছে। বলতে দ্বিধা নেই, ‘সুন্দরবনকে বাঁচান’ আজ কেবল বাংলাদেশের দাবি নয়, এটি আন্তর্জাতিক শ্লোগানে পরিণত হয়েছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, বিশ্ব ঐতিহ্যের সাক্ষী বাংলাদেশের সুন্দরবনের অস্তিত্ব আজ ধ্বংস ও বিলুপ্তির মুখে। সুন্দরবনকে কেন্দ্র করে বিভিন্ন পত্র-পত্রিকায় অজ¯্র সংবাদ যথা- সুন্দরবনের গাছের রোগ প্রাণী বৈচিত্র্যের বিলুপ্তি, বনজ সম্পদ ধ্বংস, বন্যপ্রাণীর নির্বিচার নিধন ও চোরা শিকারে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাস ইত্যাদি খুবই গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে আরেক ভয়াবহ তথ্য সেটি হলো পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যার পরিণতিতে সুন্দরবনের এক বিরাট অংশ আগামী ৫০ বছরের মধ্যে সমুদ্রগর্ভে হারিয়ে যাবার আশংকা দেখা দিয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা এ অতুলনীয় বনভূমির অস্তিত্বের আশংকায় চিন্তিত। সুন্দরবনের পাশেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বরাবরই পরিবেশবাদীরা প্রতিবাদে সোচ্চার। পরিবেশ নিয়ে প্রায় তিনি যুগেরও বেশি সময় থেকে আমিও গবেষণা ও লেখালেখি করে আসছি, পেয়েছি জাতীয় পুরস্কারও। আমারও সরকার বরাবরে বিনীত আবেদন থাকেলো দেশের পরিবেশ বিনষ্ট হয়, সুন্দরবন তথা সারাদেশের ক্ষতি হয় এমন কাজ করতে সংশ্লিষ্ট মহল যেন বার বার চিন্তা- ভাবনা করেন।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট। সদস্য বন ও পরিবেশ সংরক্ষণ কমিটি, সিলেট।
