১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে পতিত সরকারের কেউ অংশগ্রহণ না করলেও সব মিলিয়ে ১,৮৪২ জন বৈধ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলীয় ব্যানারে অংশগ্রহণ করছেন। উদ্দেশ্য হলো বৈষম্যবিহীন বাংলাদেশ বির্নিমাণ। যেখানে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র কখনই যেন স্থান না পায়। পূর্বের ভুলের পুনরাবৃত্তি আর না হয়। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও উপেক্ষিত হলো খেলাপি ঋণ অর্থাৎ ঋণ খেলাপি হয়েও এবারের নির্বাচনে প্রায় ৪৫ জন অংশগ্রহণ করছে। ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কমপক্ষে ৪৫ প্রার্থী।

এই ৪৫ জন প্রার্থী কম-বেশি সব দলেই আছে।\r\nগণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও), ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর উপধারা ১ এর ঠ এবং ড তে খেলাপি হলে তার প্রার্থিতা বাতিল হবে তা স্পষ্ট বলা হয়। ঠতে ব্যক্তির ঋণ সম্পর্কে বলা হয়েছে এবং ডতে প্রাতিষ্ঠানিক অর্থাৎ ডিরেক্টরশিপের ঋণের কথা বলা হয়েছে এবং এই অনুচ্ছেদের পরের ধাপগুলোতে সুন্দরভাবে ব্যাখ্যাও দেয়া হয়েছে ঋণ খেলাপি নিয়ে। কিন্তু কি হলো, ঋণখেলাপির কারণে ৮২ জনের প্রার্থিতা বাতিল করলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে এবারও ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখে শুনানি শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নিজেই বলেছেন, মনে কষ্ট নিয়ে তারা ঋণখেলাপি প্রার্থীদের ছাড় দিয়েছেন।

আমরা ঋণখেলাপি যাদের ছাড় দিয়েছি, মনে কষ্ট নিয়ে দিয়েছি। শুধু আইন তাদের পারমিট করেছে বিধায়। \r\nঅথচ গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও), ১৯৭২ এর উদ্দেশ্য হলো আর্থিকভাবে সততা ও নৈতিকতা এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপির পরিমাণ যেন বৃদ্ধি না পায় তা নিশ্চিত করা। কারণ যে ব্যক্তি নিজের ঋণের দায়িত্ব নিতে পারবে না তার হাতে রাষ্ট্রের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিলে স্বার্থের সংঘাত ও অনিয়মের ঝুঁকি থাকে। তাছাড়া যে ব্যক্তি নিজের আর্থিক দায় পরিপালন করেনি, সে রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নয়, এটাই স্বাভাবিক।\r\nতবে বর্তমান সরকারের মেয়াদে সংশোধিত আরপিও অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও কোনো ব্যক্তির খেলাপির সত্যতা নিশ্চিত হলে তিনি পদ হারাতে পারেন।

অবশ্য সরকারের দিক থেকে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা বলা হলেও শেষ পর্যন্ত সে অবস্থান দেখাতে পারেনি। এর আগে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছিলেন, কেউ আদালত থেকে স্থগিতাদেশ নিলেও যেন নির্বাচনে অংশ নিতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। বাস্তবতায় তার উল্টো।\r\nবিগত কয়েকটি একতরফা নির্বাচনে আদালতের স্থগিতাদেশ কিংবা ঋণখেলাপির তথ্য গোপন করে অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে যান। বিপরীতে কি হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ বর্তমান সময়ে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা যা সামগ্রিকভাবে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ।

আমানতকারীরা তাদের কষ্টে অর্জিত অর্থ ফেরত পাওয়ার জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন। এক রকম অনিশ্চিত লভ্যাংশসহ তাদের অর্থ ফেরত পাওয়া। অথচ ঋণখেলাপিদের পক্ষেই আইন সাফাই গাইছে। কি নিদারুণ কষ্টের কথা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকিং খাতে আস্থা ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, যেমন খেলাপি ঋণ সংশোধনের জন্য একাধিক পরিপত্র জারি করা, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা, পাঁচটি দুর্বল ব্যাংকে একত্রিতকরণ করা এবং ব্যাংকের সর্বোচ্চ পদ এমডি বা সিইও পদের আইনগত সংশোধন ইত্যাদি।\r\nআবার গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিআরপিডির সার্কুলার মাধ্যমে বলা হয়, দুই শতাংশ নগদ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ পাবে। আমাদের দেশের রাজনীতিবিদদের এই যদি হয় অবস্থা, তাহলে আমরা কার হাতে দেশ তুলে দিচ্ছি।

কিভাবেই বা ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে। ঋণগ্রহিতারা খেলাপি হওয়ার পরেও জাতীয় সংসদের মতো নির্বাচনেও অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলে এর মত প্রহসন আর কি হতে পারে। দেশের ব্যাংকিং খাত যেটুকু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল তাও আশাহত হবে।\r\n২৪ এর অভ্যুত্থানে হাজারও ছাত্র-জনতা শহীদ হলেন, হাজার হাজার ছাত্র-জনতা পঙ্গুত্ব বরণ করলেন শুধু বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্য নিয়ে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটালেন। আল্টিমেটলি কি লাভ হলো? দৃশ্যপট পাল্টালেও পরিচালক তো একই থাকল। রাজনীতিবিদরা নৈতিক শিক্ষায় শিক্ষিত না হলে দেশ আদৌ কতটুকু ঘুরে দাঁড়াবে, তা বড়ই পরিতাপের বিষয়। ব্যাংকিং খাত এমনিতেই খেলাপি ঋণে জর্জরিত। দেশে ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করার অপসংস্কৃতি গড়ে উঠেছে, তা আরও বৃদ্ধি পাবে।

জাতীয় নির্বাচনের মতো স্থানেও যদি পার পেয়ে যায় তাহলে কোনোভাবেই দেশে খেলাপি ঋণ কাক্সিক্ষত লক্ষ্যে কমানো সম্ভব হবে না।\r\nজাতীয় নির্বাচনেও খেলাপি ঋণ উপেক্ষিত থেকেই গেল। শুধু আইনের দোহাই দিয়ে খারাপ লোকগুলো বারবার পার পেয়ে যাবে, আর দেশের আপামর জনতা চেয়ে চেয়ে থাকবে এমনটি হতে পারে না। ধরুন ঋণ খেলাপি ৪৫ জনের মধ্যে পাঁচজন সদস্য নির্বাচিত হলেন এবং তাদের মধ্যে থেকে একজন অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন। তাহলে ভাবুন তো দেশের অবস্থাটা কি হবে। তাই এখনো সময় প্রত্যেকটি নাগরিককে সচেতন হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে ঋণ খেলাপিদের বর্জন করা উচিত। তবেই হবে সর্বোচ্চ পরিমাণ উচিত শিক্ষা। আর যদি জনগণ সচেতন না হয় খেলাপি ঋণ গ্রহিতাদের প্রতি, তাহলে খেলাপি ঋণগ্রহিতারা রাজা-রাজ্য সবই পেয়ে যাবেন। সবকিছুই তাদের কাছে তুচ্ছ-তাচ্ছিল্য মনে হবে। ক্ষমতা তাদের হাতে চলে যাবে এবং ইচ্ছামতো আইন প্রয়োগ করে বা আইন পরিবর্তন করে বারবার সময় নেবেন এবং কালক্ষেপণ করবেন। \r\nবিপরীতে ব্যাংকগুলো অসহায়ত্ব বরণ করবেন। দেশের অর্থনীতি ভঙ্গুর থেকে আরও ভঙ্গুর বা ভগ্নদশায় পরিণত হবে। ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ালে তবে দেশের অর্থনীতি সহজেই ঘুরে দাঁড়াবে। কারণ ব্যাংক ঋণ দিতে পারলে তবেই নতুন করে শিল্প গড়ে উঠবে, বেকারত্ব ঘুচবে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যাবে, দারিদ্র্য হ্রাস পাবে, সুশাসন নিশ্চিত হবে, দেশ গড়ে উঠবে স্বনির্ভর অর্থনীতির দেশ হিসেবে। তাই সংসদ নির্বাচনে খেলাপি ঋণ গ্রহিতাদের ছাড় দেওয়াটা মোটেই সমীচীন হয়নি।\r\nলেখক : ব্যাংক কর্মকর্তা \r\naktarrofikul@gmail.com