অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে রাজনৈতিক উন্নয়ন-অবনয়ন নিবিড়ভাবে জড়িত। ধাপে ধাপে আদর্শগত প্রতিযোগিতার রাজনীতি দিয়েই প্রকৃত গণতন্ত্র গড়ে ওঠে। সার্বজনীন মৌলিক বিষয়াদি নিয়ে গণকল্যাণে সর্ব গ্রহণীয় হলেই গণস্বার্থ ও অধিকার রক্ষা হয়। যার যার বা দলের ভিন্ন প্রায়োগিক দর্শন থাকলে তা দিয়ে প্রতিযোগিতার মাঠে ফয়সালা হবে, এটাই সৌন্দর্য। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতার প্রত্যয় থাকতে হবে। \r\nচালাকি করে, কাগুজে নীতিমালা ও নতুন কিছু শব্দ এদিক সেদিক করে নির্বাচন পার করলে পূর্বাপর, যেই কপাল সেই মাথা। আর এই চালাকির ফাঁক ফোকড় জাস্টিফাই করেই নির্বাচন-দল পরিচালনায় অর্থ-ব্যয় জোগান, চাঁদা, দূর্নীতি, লেজুরবৃত্তি স্থান করে নেয়।

দখল, হানাহানির মিছিল, শোডাউন, গরিব অসহায়ত্বদের হুমকি, নানা কূট-কৌশল, জমিজমা, আত্মীয়তা, মামলা-হামলা, তদবীর, প্রতিশোধ, অন্যায় সুবিধা ইত্যাদি হরেক রকম হাল-চাল, এসবের সহনীয় ও নীতি বিবেক বিরুদ্ধ কাজকে হজম করতে হয়। সংশ্লিষ্টরা নির্বাচন আগে পরে রাজনৈতিক দলকে একটা আশ্রয় ও উপার্জন স্থল গণ্য করে। সচেতন বা অসচেতন, জেনে বা না বুঝে, ভাল-মন্দরা মিশে অন্যায্য ও অলিখিত সৃষ্ট ছক কাঠামো তেই আটকে যায়। স্বাধীন ইচ্ছার বদলে ভোটারদের বেচাকেনা করে এক ধরনের স্বৈর চরিত্রের নেতা কর্মীর জালে ভিড়ে যায়, সমস্ত বুঝ ব্যবস্থা। স্থানীয় সিভিল ও পুলিশ প্রশাসনের ভাল মন্দত চিরাচরিত।

দৃশ্যতঃ গ্রাম- ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, আসন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত দারুণ এক ইস্পাত কঠিন সিমেন্টেড নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ সর্বত্র পূর্ণ কার্যকর ও বহাল। যা প্রশ্নবোধক কিন্তু বহির্প্রকাশ করা আরো ঝুঁকি বাড়ায়ও বটে। ঐকমত্যে আসলাম, রাজনীতিক বিরোধ মিটালাম কিন্তু জন জীবনযাত্রার মান বৃদ্ধি বা দারিদ্র্য নিরসনসহ মৌলিক কোনো কাজ দৃশ্যমান অগ্রাধিকারে আনলাম না। ভিত তৈরি করলাম না। আগে ভোট-গণতন্ত্র, পরে কাজ। যা গণ-মানুষের কাছে দীর্ঘকালের মতো অনাস্থা ও অবিশ^াস খাতার পুনরাবৃত্তি? এই প্রশ্নগুলোই হলো মোটদাগে নির্বাচনী মাঠের ভেতর। আর বাহিরে সবই পোছপাছ ফিটফাট-কেতাদুরস্ত।

\r\nকায়েমি শ্রেণী স্বার্থ বাদীদের হিসেবি রাজনৈতির মার-প্যাঁচের কাছে নির্বাচন সংস্কারের এসব কথা বার্তা বাস্তবে টিকতে পারছে না। অথচ রাজনীতি-গণনীতি আর নির্বাচন হতে হবে জনকল্যাণ ব্রতী। ৩৬ জুলাই আন্দোলনে নেতৃবৃন্দের গ্রাম-গঞ্জের গণ-ভোটারদের বৈষম্যের-অসহায়ত্বের সঙ্গে-পাশে কতটুকু খুঁটি আছে? পর্যবেক্ষকদের আশঙ্কা তরুণরাও কি স্রোতের পক্ষের ক্ষমতার চিরাচরিত রাজনীতির ধারার উপরি কাঠামোর সঙ্গে প্রতিযোগিতায় না থেকে গণ-দের সঙ্গেই আছেন। গণতন্ত্র এখন দু ভাগে বিভক্ত। একটা হলো ধনীদের, আরেকটা হলো গরিবদের-যা পেটতন্ত্র নামেও আখ্যায়িত হতে পারে। গণতন্ত্রকে শুধু রাজনৈতিক বিষয় হিসাবে দেখলে হবে না।

পেছনে ফেলা দেশের অর্ধেক সম্পদ মা-নারী, শ্রম-উৎপাদক শক্তি, তাদের সিদ্ধান্তের অন্তর্ভুক্তির অর্থবহ মর্যাদা কোথায়?\r\n জনগণই সকল ক্ষমতার উৎস । তৃণমূলের জনগণ কাঠামোতে স্থানীয় সরকারই আসল সরকার । জনগণ, জনসেবক-প্রশাসন ও জনপ্রতিনিধি (তিন জ ) স্বয়ংক্রিয়ভাবে এই আসল সরকার বির্নিমাণের কাজ সাগ্রহে করেছেন ও করতে হবে। \r\n৩৬ জুলাইকে আমরা পরিবর্তনের ভিত ধরলে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত ছিল-গণ-প্রত্যাশা। তাহলেই জনগণই সকল ক্ষমতার উৎস এবং স্থানীয় সরকারই আসল সরকার কথা ও কাজের সমীকরণ হতো। \r\nসহি ভোটাররা এটাই আশা করে। কিছু রাজনীতিক দলও সোচ্চার ছিল। স্থানীয় সরকার কমিশনেরও এরকমটা সুপারিশ ছিল। কিন্তু এখন উপরি সুপার কাঠামোর স্বার্থ-যুক্তি ঐকমত্যের বেড়াজালে তা আর হলো না।

জুলাই সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬ একই দিন হতে যাচ্ছে। চূড়ান্তে স্থিতিশীলতাই আমাদের কাম্য। দিন শেষে সবার উপর মানুষ সত্য এবং দেয়ালে লিখন, শোন মহাজন, আমরা অনেকজন আবারও বিস্ফোরণের পথে যায় কিনা সচেতন মহল চিন্তিত! পবিত্র কোরানে সূরা ছফ : পারা ২৮, আয়াত ২-৩। হে মুমিনগণ! তোমরা যা করনা, তা কেন বল? তোমরা যা কর না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। \r\nগ্রাম বাংলা ও শহুরে বাংলা এই দু ভাগে সমাজ সংস্কৃতি - রাজনীতি, অর্থনীতি বিভক্ত ও অসাম্য। গরিরদেরকে জাদুঘরে দেখা যাবার বদলে, আমাদের দেশটাই এখন দারিদ্র্য, দুর্নীতি এবং জনসংখ্যা বিস্ফোরণ র স্থল। সম্প্রতি পিপিআরসির মাঠ গবেষণার সার প্রায় এরকমই। তবে, দিনশেষে রাজনৈতিক দলই দেশের উন্নয়ন পরিবর্তনের হাল ধরবে এবং ধরতে হবে।

এ যাবৎকাল গণমানুষ দেখে আসছে ঘসা মাজার নির্বাচনে কোনো পরিবর্তন আসে না। তাই এবারের নির্বাচন সিদ্ধান্তে স্বার্থপরতা থেকে গণ-পরস্বার্থ সিদ্ধান্তের সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে।\r\n বৈষম্যবিরোধী জুলাই আন্দেলনের ঝঁকুনি ও ছাকুনির ফলশ্রুতিতে এবারের নির্বাচন হতে যাচ্ছে। তা যে দলই সরকার গঠন করবে তারা গণ-কল্যাণমুখী ও দারিদ্র্য দূরীকরণের এজেন্ডাকে অগ্রাধিকার দিয়েই কাজ করবেন, আমরা দৃঢ়ভাবে আশাবাদী। এ পটভূমিতে যারাই সংসদে আসবেন তাঁদের সকলকে আগাম অধিনন্দন ও সফলতা কামনা করে বিনীত আবেদন পেশ করছি যে, ২০০৫ সালের বিশ^ মা দিবসে র্ডপ এক সেমিনারে দরিদ্র মাদের জন্য মাতৃত্বকালীন ভাতা ঘোষণা দেওয়া হয়। র্ডপ প্রথমে ১০০ গর্ভবতী মাকে মাসিক মাত্র ১০০ টাকা করে ভাতা প্রদানের যাত্রা শুরু করে।

২০০৭-০৮ অর্থ বছর থেকে সরকার ভাতা প্রদান শুরু করে বর্তমান পর্যন্ত মাসে ৮শ টাকা হারে ৩ বছর মেয়াদে ১২ লাখ মাকে ভাতা প্রদান করছেন, যা চলমান।\r\nশুধু ভাতা দিলেই তো কাজ হবে না। জন্ম নেওয়া সন্তানের ভাতা প্রদান তিন বছর মেয়াদ সমাপ্ত হলে কী হবে? এ প্রশ্নের উত্তরে, মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মায়েদের কেন্দ্র করে র্ডপ দারিদ্র্যমোচনে কাজ শুরু করেছে। স্বপ্ন প্যাকেজ নামে গ্রাজুয়েশন সমন্বিত কর্মসূচি। সোশ্যাল অ্যাসিস্টান্স প্রোগ্রাম ফর নন এসেটার্স - স্বপ্ন প্যাকেজটি মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মা-বাবা-শিশুকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম। স্বপ্ন প্যাকেজে রয়েছে ১. স্বস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্ড, ২. শিক্ষা ও বিনোদন কার্ড, ৩.

স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন-পানিসহ (ওয়াশ) একটি ঘর, ৪ জীবিকায়ন সরঞ্জাম, ৫. সঞ্চয়, বনায়ন ও প্রয়েজনে উন্নয়ন ঋণ। মৌলিক জীবন-জীবিকা অধিকার পূরণে টাকার হিসেবে মোটাদাগে বনিয়োগ দাঁড়ায়: স্বাস্থ্যকার্ড ১শ টাকা, শিক্ষাকার্ড ১শ , স্যানিটেশনসহ বসত ঘর ৮০ হাজার টাকা, কর্মসংস্থান উপকরণ ৮০ হাজার টাকা, স্টেশনারী, যাতায়াত ও ব্যবস্থাপনা ব্যয় ৪০ হাজার টাকা। মোট ২ লাখ টাকা বিনিয়োগ প্রয়োজন। \r\nবাস্তবায়নকারী সরকার ও মূল্যায়নকারীদের মতে মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রিক ১ কোটি গরিব মাকে টার্গেট করে এক প্রজন্ম ২০ বছর মেয়াদকে ভাগ করলে প্রতি বছরে ৫ লাখ মা কে সার্বিক/সামগ্রিক উন্নয়নে হোলিস্টিক এপ্রোচে স্বপ্ন প্যাকেজ আওতায় অন্তর্ভুক্ত হবে। সরকারের বাজেট থেকে মা প্রতি ২ লাখ টাকা বাজেট বরাদ্দ হবে। অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতে ৫ লাখ মা * ২ লাখ টাকা = ১ হাজার কোটি টাকা বছরে বিনিয়োগ প্রয়োজন। যে বিনিয়োগে কোনো লোকসান নেই। তাহলে এক প্রজন্ম শেষে দেশে স্বাস্থ্যহীন, শিক্ষাহীন, ঘরহীন ও কর্ম-সংস্থানহীন থাকবে না। সঞ্চয়ী ও পরিবেশসম্মত মা-পরিবার-সমাজ তথা বৈষম্যহীন নতুন বাংলাদেশের ভিত বিনির্মাণ হবে। তাই নতুন বাংলাদেশের ভিত বিনির্মাণে ও দারিদ্র্য বিমোচনে এসডিজি এজেন্ডা ১ পূরণে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পাইলট অনুশীলনকৃত, পরীক্ষিত ও বিভিন্ন দেশি-বিদেশি কর্তৃক মূল্যায়নকৃত জন-গণস্বীকৃত স¦প্ন প্যাকেজ প্রকল্পটির রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের আহ্বান জানাই। \r\n আল্লাহ সহায় হোন।\r\nলেখক : মানবাধিকার সংগঠক ও কলামিস্ট\r\nnouman@dorpbd.org