সম্পদ একটি প্রধান অস্ত্র, যা মানবসম্পদের ওপর অন্যায্য প্রভাব রাখতে সক্ষম। সম্পদহীনতা কিংবা বিত্তহীনতার কারণে একশ্রেণীর মানুষ মানবেতর জীবনযাপন করে। পক্ষান্তরে গুটিকতক মানুষ বিলাসিতার সরোবরে আকণ্ঠ নিমজ্জিত থাকে। এই যে অমানবিক বৈষম্য, এটি বিশ্বের প্রতিটি দেশেই কমবেশি লক্ষণীয়। পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের দেশে এ ধনবৈষম্য মারাত্মক। বাংলাদেশের মাত্র ১ শতাংশ মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ। আর মোট জাতীয় আয়ের ১৬ শতাংশ রয়েছে তাদের হাতে। কোনো দেশে বৈষম্যের মাত্রা কেমন, তার ওপর বৈশ্বিক প্রতিবেদন ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট-২০২৬ বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে। এতে দেখা যায়, বাংলাদেশে মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি। এ বাস্তবতা অগ্রহণযোগ্য এবং অবশ্যই মানবতা ও মনুষ্যত্বের বিপরীতে এটির অবস্থান। \r\nপ্যারিসভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন দেশের জাতীয় উপাত্ত পর্যালোচনা এবং বিস্তৃত গবেষণার মাধ্যমে বৈষম্য পরিস্থিতি তুলে ধরেছে সংস্থাটি। এতে বলা হয়, বিশ্বে বৈষম্য অত্যন্ত উচ্চ পর্যায়ের। মাত্র ১০ শতাংশ ধনী মানুষের কাছে মোট সম্পদের ৭৫ ভাগ রয়েছে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এর সবচেয়ে বড় কারণ। এ ব্যবস্থায় ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ধনী ১ শতাংশ মানুষের গড় সম্পদ ৭ লাখ ২৩ হাজার ২৩৮ ইউরো। প্রতি ইউরো ১৪২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ২৬ লাখ টাকা।
সম্পদ একটি প্রধান অস্ত্র, যা মানবসম্পদের ওপর অন্যায্য প্রভাব রাখতে সক্ষম। সম্পদহীনতা কিংবা বিত্তহীনতার কারণে একশ্রেণীর মানুষ মানবেতর জীবনযাপন করে। পক্ষান্তরে গুটিকতক মানুষ বিলাসিতার সরোবরে আকণ্ঠ নিমজ্জিত থাকে। এই যে অমানবিক বৈষম্য, এটি বিশ্বের প্রতিটি দেশেই কমবেশি লক্ষণীয়। পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের দেশে এ ধনবৈষম্য মারাত্মক। বাংলাদেশের মাত্র ১ শতাংশ মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ। আর মোট জাতীয় আয়ের ১৬ শতাংশ রয়েছে তাদের হাতে। কোনো দেশে বৈষম্যের মাত্রা কেমন, তার ওপর বৈশ্বিক প্রতিবেদন ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট-২০২৬ বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে। এতে দেখা যায়, বাংলাদেশে মা
