ষড়ঋতুর বাংলাদেশে শীতকাল যেমন উৎসবের ঋতু তেমনি তীব্র শীতে ঠান্ডার প্রকোপে অসুস্থতা বেড়ে যায় বিশেষ করে শিশু ও বয়ষ্কদের। শীত বাড়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে ঠান্ডা, জ্বর, কাশিসহ বানান স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। এ সময় অ্যাজমা, গা-ব্যথা, অসাড় ভাবসহ নানা ধরনের সংক্রমণও দেখা দেয়। তারপরও জীবন ও ব্যাস্ততা চলে সমান তালে। শীতে স্বাস্থ্য পরিচর্যায় করণীয় সম্পর্কে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করলে অনেকাংশে সুস্থ থাকা যায়।\r\nশীতে সুস্থ থাকতে কিছু সহজ কিন্তু জরুরি স্বাস্থ্য পরিচর্যা মেনে চলা প্রয়োজন। এই সময়ে পানির তৃষ্ণা কম থাকলেও শরীরের পানির প্রয়োজন কিন্তু কমে না, তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করা জরুরি।

বাইরে বের হলে অবশ্যই গরম কাপড় পরা, বিশেষ করে মাথা, কান, গলা ও হাত-পা ঢেকে রাখা দরকার, কারণ শরীরের তাপ দ্রুত বেরিয়ে যায়। খাবারের ক্ষেত্রে পুষ্টিকর ও গরম খাবার যেমন স্যুপ, ঝোল, ডাল, পাশাপাশি মৌসুমি শাকসবজি ও ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক দ্রুত রুক্ষ হয়ে যায়, তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ধুলোবালি থেকে সুরক্ষার জন্য বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত, এতে ঠান্ডা-কাশির ঝুঁকি কমে। আর অসুস্থতা দেখা দিলে যথেষ্ট বিশ্রাম নেওয়া প্রয়োজন, যাতে শরীর দ্রুত সুস্থ হতে পারে। এই ছোট ছোট যত্নগুলোই শীতকে আরামদায়ক ও সুস্থতার ঋতু করে তুলতে পারে। বিশেষ করে শিশুরা সামান্যতেই আক্রান্ত হয় এবং বয়স্করা অনেক সময় বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যায়ও ভোগেন তাই তাদের প্রতি চাই আলাদা যত্ন, বিশেষ নজর।\r\nসর্বোপরি শীতে সুস্থ থাকতে উষ্ণ থাকা, পর্যাপ্ত পানি পান করা, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ সুষম খাবার (শাক, মাছ, ফল) খাওয়া, ত্বক ও ঠোঁটের যত্ন নেওয়া এবং নিয়মিত ব্যায়াম করা জরুরি, যা ঠান্ডা লাগা, ফ্লু, শুষ্কতা ও জয়েন্টের সমস্যা প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। \r\nশীতে সুস্থ থাকতে সচেতনতা অতীব জরুরি। চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম কথাটা মনে রেখে সুরক্ষা সাবধানতাই পারে এই শীতকে নিরোগ ও উৎসবমুখর আনন্দময় করে তুলতে।\r\nভালুকা, ময়মনসিংহ থেকে