শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং ত্বক, শ্বাসতন্ত্র ও জোড়াসমূহে নানাবিধ সমস্যা দেখা দেয়। তাই এই মৌসুমে শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া জরুরি। \r\nপুষ্টিকর খাদ্যাভ্যাস: শীতকালে উষ্ণ ও পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। ভিটামিন সি সমৃদ্ধ খাবার (যেমন : লেবু, কমলা, পেয়ারা, শাকসবজি) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মৌসুমি সবজি (গাজর, মুলা, ফুলকপি, ব্রকলি) এবং ডাল, বাদাম, মধু, গুড় শরীরে তাপ ও শক্তি সরবরাহ করে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভুলবেন না, কারণ শীতকালেও ডিহাইড্রেশন হতে পারে। উপযুক্ত পোশাক পরিধান: পর্যায়ক্রমে কয়েক স্তরে পোশাক পরুন (লেয়ারিং) যাতে শরীরের তাপ ধরে রাখা যায়।

সুতি কাপড়ের ওপর উলের সোয়েটার ও বাইরে ওয়ান্ডপ্রুফ জ্যাকেট পরতে পারেন। মাথা, কান, হাত ও পায়ে উষ্ণতা বজায় রাখতে টুপি, মাফলার, গ্লাভস এবং মোজা ব্যবহার করুন।\r\nত্বকের বিশেষ যত্ন: শীতের শুষ্ক বাতাস ত্বকের আর্দ্রতা শোষণ করে, তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন এবং মাইল্ড সোপ ব্যবহার করুন। ঠোঁট ফাটা রোধে লিপ বাম বা ভ্যাসলিন ব্যবহার করবেন। শারীরিক সক্রিয়তা বজায় রাখুন: রোদে হালকা ব্যায়াম, স্ট্রেচিং বা যোগব্যায়াম করলে শরীর উষ্ণ থাকবে এবং রক্ত সঞ্চালন উন্নত হবে। সকালের রোদে কিছু সময় কাটানো ভিটামিন ডি র ভালো উৎস। ঘরের ভেতরের পরিবেশ: ঘর অতিরিক্ত বন্ধ রাখলে বায়ু দূষিত হতে পারে, তাই দিনের কিছু সময় জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। প্রয়োজনে হিউমিডিফায়ার ব্যবহার করে বাতাসে আর্দ্রতার পরিমাণ ঠিক রাখুন। বিশেষ সতর্কতা: হাঁচি-কাশি বা জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বয়স্ক ব্যক্তি, শিশু ও ক্রনিক রোগীদের (যেমন : অ্যাজমা, বাত) এই মৌসুমে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। পর্যাপ্ত ঘুম ও মানসিক সুস্থতা: শীতকালে পর্যাপ্ত ঘুম শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়াকে সাহায্য করে। উষ্ণ পরিবেশে বই পড়া, গান শোনা বা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক চমক্কার যেতে পারেন।\r\nসুস্থ থাকতে এই সাধারণ নিয়মগুলো মেনে চলুন। মনে রাখবেন, প্রতিরোধই প্রতিকারের সর্বোত্তম পদ্ধতি। শীতের সৌন্দর্য উপভোগ করুন, তবে শরীরকে উপেক্ষা করবেন না।\r\nকুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে