তুরস্ক ইরানের বিরুদ্ধে জয় পেতে চার বছর সময় দিয়েছে। সিরিয়া, ককেশাস, ইরাক ও কুর্দি– প্রতিটি ক্ষেত্রেই তেহরান যখন জমি হারিয়েছে, আঙ্কারা তখন অবস্থান গড়ে তুলেছে। এই কৌশলের জন্য একটি বিশেষ ধরনের প্রতিপক্ষ দরকার পড়েছিল। এমন এক প্রতিপক্ষ, যে প্রক্সি সংঘাতে হেরে যাওয়ার মতো দুর্বল, তবে তার নিজস্ব সীমানা টিকিয়ে রাখার মতো সুসংগত। শনিবারের হামলা হয়তো সেই প্রতিপক্ষকে অক্ষম করে দিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সে হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।
এই সপ্তাহান্তে যেসব আঞ্চলিক শক্তি তেহরানের ঘটনাবলি দেখছিল, তাদের মধ্যে তুরস্ক ছিল আলাদা। তুরস্ক আলাদা অবস্থান নিয়েছে এ কারণে নয় যে, এ পরিস্থিতিতে সেই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। ইরাকের দিক থেকে তা বিপদ আরও গভীর হচ্ছে, তার শিয়া রাজনৈতিক বলয়, পিএমএফ (প্রক্সি শক্তিগুলোর) নেটওয়ার্ক ও জ্বালানিনির্ভরতাসহ সবকিছুই এখন সরাসরি হুমকির মুখে। তুরস্কের এ অবস্থান নেওয়ার কারণ, ইরানের অভ্যন্তরে তার মতো গভীর যোগাযোগ অন্য কোনো রাষ্ট্রের নেই।
সিরিয়ায় আঙ্কারার সমর্থনে গঠিত জোটের ফলে হায়াত তাহরির আল-শাম সৃষ্টি হয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে আসাদের পতন ঘটে। আসাদ সরকার এবং তার সঙ্গে হিজবুল্লাহর স্থল করিডোর সুরক্ষিত করতে ইরান এক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছিল। দুটোর কোনোটাই এখন নেই। তুরস্ক এখন সিরিয়ার নিরাপত্তা বলয় ধরে রেখেছে এবং দেশটির অবকাঠামোগত পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। ককেশাসে তুর্কি বায়রাক্টার ড্রোন এবং সামরিক উপদেষ্টারা ২০২০ সালে আজারবাইজানকে নাগোর্নো-কারাবাখ দখল করতে সাহায্য করেছিল। এই তৎপরতা দক্ষিণ ককেশাসে ইরানের নীরব ভারসাম্য রক্ষার কৌশল বানচাল করে দেয়, যা আজারবাইজান-তুর্কি সংযোগের উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রেখেছিল।
ইরাকে ডেভেলপমেন্ট রোড প্রজেক্টের অধীনে বাগদাদ, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে রয়েছে উপসাগরীয় অঞ্চল থেকে আঙ্কারা হয়ে ইউরোপে বহু বিলিয়ন ডলারের করিডোর, যা তুরস্কের স্বার্থ ঘিরে এ অঞ্চলের বাণিজ্যিক হিসাবনিকাশ নতুন করে সাজিয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সংক্রান্ত যুদ্ধবিরতি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আবদুল্লাহ ওকালানের বিলুপ্তির আহ্বান তুরস্কের প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক দুর্বলতার নিরসন করেছে, যে দুর্বলতা ইরান ও তার সহযোগীরা তিন দশক ধরে আঙ্কারার বিরুদ্ধে সুবিধা হিসেবে কাজে লাগিয়েছিল। চারটি থিয়েটার। চারটি বছর। আঙ্কারা প্রতিটিতে সাফল্য পেয়েছে। কিন্তু ‘সাফল্য অর্জিত হয়েছে বটে, সুরক্ষিত হয়নি। এই প্রতিটি অগ্রগতি একটি নির্দিষ্ট ধারণার ওপর নির্মিত হয়েছিল। যেমন ইরান তার পূর্ব সীমান্ত ধরে রাখার জন্য, তার উত্তর-পশ্চিমে কুর্দি আন্দোলন পরিচালনা করার জন্য এবং কার্যকরী অবকাঠামোর মাধ্যমে শক্তি সরবরাহ করার জন্য যথেষ্ট সুসংগত থাকবে, তবে দেশটি কেবল প্রক্সি প্রতিযোগিতায় হেরে যাওয়ার জন্য যথেষ্ট দুর্বল। তুরস্ক ইরানের রাষ্ট্রীয় ক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেনি। তবে তা তার প্রয়োজন ছিল। আঙ্কারার পূর্ব দিকে ইরানের ভূমিকা ছিল কার্যকরী, এমনকি প্রতিদ্বন্দ্বী শক্তিরও এমন অবস্থা ছিল, যা অন্য যে কোনো তুর্কির অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়নি।
এখন তুরস্ক কী করবে, তা বলার আগে তেহরানে যে পরিস্থিতিই আসুক না কেন, তুরস্ক কীসে ছাড় দেবে না– তা স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। ১৫ বছর ধরে সিরিয়া, ইরাক, লিবিয়া, আজারবাইজান, মিসর, বলকান, কাতারে যেসব আঞ্চলিক সংকট তৈরি হয়েছিল, আঙ্কারা সবকটি মোকাবিলা করেছে। তা ছাড়া প্রতিটি তুর্কি পররাষ্ট্রনীতির হিসাব প্রথমে একটি একক হিসাবনিকাশের মধ্য দিয়ে এগিয়ে গেছে। সেটি হলো, এটি কি তুরস্কের সীমান্তে কুর্দি রাজনৈতিক-সামরিক ক্ষমতাকে শক্তিশালী, নাকি দুর্বল করে? এটি অন্য অগ্রাধিকারের মতো নয়। এটি সাংগঠনিক দিক থেকে যৌক্তিক ব্যাপার, যাকে ঘিরে অন্যান্য বিন্যাস করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা, শরণার্থী ব্যবস্থাপনা, মধ্যস্থতা অবস্থান– সবকিছুই গুরুত্বপূর্ণ, আবার এগুলো গৌণ।
পিকেকের ইরানি সহযোগী পিজেএকে হলো একমাত্র কুর্দি সশস্ত্র সংগঠন, যা ইরানের অভ্যন্তরে উল্লেখযোগ্যভাবে কার্যকরী উপস্থিতি বজায় রেখেছে। ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে ইরানি বাহিনীর ওপর কুর্দিদের আক্রমণের আনুমানিক ৭০ শতাংশ এবং আইআরজিসির প্রায় ৮০ শতাংশ হতাহতের জন্য এই সংগঠনটি দায়ী ছিল, যদিও এ সময় তারা তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বহাল রেখেছিল। ইরানি কুর্দিস্তানের রাজনৈতিক বাহিনীর জোট ২২ ফেব্রুয়ারি একটি যৌথ কমান্ড কাঠামোর অধীনে পিজেএকে-কে আরও চারটি ইরানি কুর্দি দলের সঙ্গে যুক্ত করে ঘোষণা দেয়। মূলত ইরানি সরকার বিদায় নেওয়ার খবর সৃষ্টির আগেই কুর্দি রাজনৈতিক নেতারা ইরানি শাসনের শূন্যতা পূরণে পদক্ষেপ নিচ্ছিলেন।
কিন্তু ইরানের অভ্যন্তরে কুর্দিদের হিসাবনিকাশ তুরস্কের মাটিতে দশকের পর দশক ধরে পরিচালিত হিসাবনিকাশের সঙ্গে মিলানো যাবে না। পিকেকে ২০২৫ সালের মে মাসে ঘোষণা করে, তারা নিজেদের বিলুপ্ত করবে এবং তাদের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটাবে। পিজেএকে ঘোষণা করে, তারা সেই সিদ্ধান্ত অনুসরণ করবে না। এই ভিন্নতা গুরুত্বপূর্ণ। তুরস্কের অভ্যন্তরীণ কুর্দি প্রক্রিয়া যদি স্থায়ী হয়, তাহলে আঙ্কারা ইরানি কুর্দিদের সঙ্গে কূটনৈতিক সূচনা করতে পারে, যেখানে সম্পূর্ণরূপে নিরাপত্তাকে প্রধানত কখনও অগ্রাধিকার দেওয়ার হবে না।
তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী রয়েছে, যা ইতোমধ্যে দেশীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং আরও বাস্তুচ্যুতির আশঙ্কা রয়েছে। ইরান থেকে ৩ থেকে ৫ লাখ শরণার্থীর ঢেউ তুরস্কের পরিষেবা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে না। এটি রাজনৈতিক জোটে ভাঙন ধরাতে পারে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানুয়ারিতে সংসদকে পরিস্থিতি বিবেচনায় কৌশল গ্রহণের ব্যাপারে অবহিত করেছিলেন, যার মধ্যে ইরানের মাটিতে একটি বাফার জোন প্রতিষ্ঠার বিকল্পও অন্তর্ভুক্ত ছিল, যাতে বাস্তুচ্যুত জনগোষ্ঠী তুরস্কের ভূখণ্ডে পৌঁছাতে না পারে। এই বিকল্পটি এখন আকস্মিক ঘটনার চেয়ে জরুরি পরিকল্পনার কাছাকাছি।
হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আজারবাইজান ও ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। উভয় দেশেরই সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। এই সমন্বয় কোনো প্রোটোকল নয়। ইরানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর অবনতি হলে তুরস্কের যে বলয় গড়ে তোলার প্রয়োজন হবে, এটি তার সূচনা। এরদোয়ান নিশ্চিত করেছেন, সীমান্ত নিরাপত্তা আপাতত স্থিতিশীল। ‘পুলিশ, সুরক্ষা বাহিনী ও গোয়েন্দা পরিষেবাগুলো প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।’ এমন ভাষা যা একই সঙ্গে আশ্বস্ত করে এবং মনে করিয়ে দেয়, স্থিতিশীলতার জন্য ক্রমাগত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। শনিবার তুরস্ক যে চিত্রনাট্য পেশ করেছে, তা একজন নিয়ন্ত্রণযোগ্য প্রতিদ্বন্দ্বীকে মাথায় রেখে লেখা হয়েছিল। প্রকাশ্যে নিরপেক্ষতা দেখালেও গোপনে অবস্থান নিয়েছে সে, মধ্যস্থতার প্রস্তাব আছে, কুর্দিদের নিয়ন্ত্রণের দাবিও ছিল নীরবে। এই চিত্রনাট্যটি চারটি থিয়েটার এবং চার বছর ধরে আঙ্কারার জন্য ভালোভাবে কাজ করেছে। আগামী ৩০ দিনে তেহরানে কী ঘটবে, তা নির্ধারণ করবে যে একই চিত্রনাট্য এখনও প্রযোজ্য কিনা, অথবা তুরস্ক এমন কিছুতে প্রবেশ করছে কিনা, যার জন্য তার খেলার বইটি কখনও ডিজাইন করা হয়নি। অর্থাৎ, আঙ্কারার শর্তে কোনো প্রতিদ্বন্দ্বী তার অবস্থান হারাতে যাচ্ছে না, বরং একটি রাষ্ট্র প্রত্যেকের অবস্থান থেকে একবারেই তার অবস্থান হারাতে যাচ্ছে। দীর্ঘ খেলাটি এখন যথেষ্ট ছোট হয়ে এসেছে।
গুনি ইলদিজ: ফর্বেসের কন্ট্রিবিউটর; ফর্বেস থেকে সংক্ষেপিত ভাষান্তর
