রাজধানীর উত্তরায় ১১নং সেক্টরের ১৮ নং রোডের ৬তলা আবাসিক ভবনে শুক্রবার সকালে সংঘটিত অগ্নিকা-ে শিশুসহ ৬ জনের মৃত্যু মর্মান্তিক ও হৃদয়বিদারক। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সরাসরি আগুনে লেগে কেউ হতাহত হননি। বরং যে বা যারা মারা গেছেন তারা ধোঁয়ায় দম বদ্ধ হয়ে মারা যান। ভবনটির দোতলায় আগুন লাগায় ওপর থেকে নিচে নেমে বের হয়ে যেতে পারেনি কেউ। পরিবর্তে তারা সিঁড়ি বেয়ে ৬তলার ছাদে উঠতে গিয়ে মারা যান তীব্র শ্বাসকষ্টে।
ছাদের কলাপসেপল গেটে তালা দেওয়া থাকায় তারা শেষ পর্যন্ত ছাদে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ মই ব্যবহার করে এবং ছাদের গেট ভেঙ্গে নিহত ৬জনসহ ১৩জনকে উদ্ধার করে অচেতন অবস্থায়। এ ঘটনায় ভবনের মালিকের গাফিলতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। তিনি পরিবারসহ বেরিয়ে যেতে পারলেও অন্য ভাড়াটিয়াদের সতর্ক করেনি। সর্বোপরি ভবনটি আগুন নেভানের সরঞ্জাম বা ধোঁয়া নির্গমনের কোনো পথ ছিল না। রাজধানীতে একের পর এক ঘটেই চলছে অগ্নিকা-ের ঘটনা। পুরান ঢাকার নিমতলী, চুড়িহাট্টা, বনানীর এফআর টাওয়ার, বেইলি রোড, মগবাজারের শর্মা হাউস, বঙ্গবাজার ও নিউমার্কেটসহ গত কয়েক বছরে ঢাকায় কয়েকটি বড় অগ্নিদুর্ঘটনা ঘটেছে। প্রতিবার আগুন লাগার পর নড়েচড়ে বসে সরকার।
নানা রকম আশ্বাস ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবায়ন হয় খুবই কম। সর্বশেষ, সচিবালয়ে অগ্নিকা-ের ঘটনায় হতবিহ্বল হয়েছে পুরো দেশের মানুষ। অগ্নিকা- না কমে বছরের পর বছর বেড়ে যাওয়ার মূল কারণ ভবন নির্মাণের আগে বিল্ডিং কোড না মানা, ফায়ার সার্ভিসের নীতিমালার তোয়াক্কা না করা, ভবন সাজসজ্জায় অতিরিক্ত দাহ্য পদার্থ ব্যবহার এবং নি¤œমানের বৈদ্যুতিক তার ব্যবহার করা ইত্যাদি। আবার দাহ্য পদার্থ ব্যবহার করলেও ফায়ার সেফটি প্ল্যান এবং অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহার করা হচ্ছে না অধিকাংশ ভবনেÑ জানান বিশেষজ্ঞরা। আমাদের দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে অনেকে হয়তো জানেই না ফায়ার সার্ভিসের অনুমতির বিষয়টি। আবার জানলেও আমলে নেয় না। বর্তমানে ভবন নির্মাণে সাজসজ্জার জন্য যেসব জিনিস ব্যবহার করা হয়, তার অধিকাংশই দাহ্য পদার্থ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এত দাহ্য পদার্থ রেখেও অগ্নিনির্বাপণের জন্য নেওয়া হচ্ছে না কোনো সুব্যবস্থা। বর্তমানে ভবন নির্মাণে ব্যবহার করা হয় পারটেক্স, অ্যালুমিনিয়াম ও মেলামাইন ইত্যাদি। এসব যখন পুড়ে তখন বের হয় বিষাক্ত ধোঁয়া। ধোঁয়ার ফলে মুহূর্তে মানুষের বন্ধ হয়ে যায় নিশ্বাস। বেইলি রোডের অগ্নিকা-ের ক্ষেত্রে যা স্পষ্ট প্রতীয়মান। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সব ধরনের ভবনে আগুন বা ধোঁয়া শনাক্তকরণ, অগ্নি নির্বাপণ এবং আগুন লাগলে নিরাপদে বহির্গমনের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। প্রতিটি ভবনে প্রয়োজনীয় ফায়ার এক্সটিংগুইশারের সিলিন্ডার রাখতে হবে এবং এর সঠিক ব্যবহারের নিয়ম সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করা দরকার। এ ছাড়াও যে কোনো ভবন নির্মাণে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা একান্ত প্রয়োজন।
