ক্ষমতার মোহ মানুষকে কতখানি অন্ধ করতে পারে, তা আমরা পতিত আওয়ামী সরকারের আমলে দেখেছি। কোনো কিছুকে তোয়াক্কা না করে শেখ হাসিনা তার দেড় যুগের শাসনামলে নিজেকেই রাষ্ট্র মনে করতেন। ২০০৯ সালে সরকার গঠনের পর ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী সরকার দেশের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থায় ভয়াল আতঙ্ক, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকা-, জঙ্গি দমনের নামে মানুষ হত্যা, দুর্নীতি, লুটপাট, গায়েবি মামলা, মানবাধিকার হরণ, বিনা কারণে চাকরিচ্যুতি, বিরোধী আদর্শের রাজনীতি নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত ছিলো। সিভিল প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংসযজ্ঞে পরিণত করে একদলীয়, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। প্রশাসনিক নিয়ম-কানুন রীতি-নীতি ভঙ্গ করে আজ্ঞাবহ, দলদাস ও মুজিব পরিবারের সদস্যদের দিয়ে দেশ পরিচালনা করেছিল।
তাঁর নেতৃত্বে ওই সরকারের আমলে অনুষ্ঠিত হয়েছিল তিন-তিনটি বিনা ভোটের ভুয়া ও নিয়ন্ত্রিত নির্বাচন। দেশে-বিদেশে তার কোনো গ্রহণযোগ্যতা ছিল না। তারপরও আওয়ামী লীগ ও শেখ হাসিনা দেশ শাসন করেছেন বহাল তবিয়তে। কোনো আলোচনো বা সমালোচনা তাকে তার অবস্থান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারেনি। অতঃপর গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। জাতির ক্রান্তিকালে ড. ইউনূসের এই দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষ স্বাগত জানায়। ড. ইউনূসের ক্ষমতা গ্রহণের প্রায় ১৬ মাস অতিক্রান্ত হওয়ার পর গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ফ্যাসিস্ট বিরোধী সকল দলের অংশগ্রহণ যেমন থাকবে, তেমনিভাবে মানুষ তাদের রায় প্রদানের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবে। এই নির্বাচনের মাধ্যমে দেশবাসী তাদের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ লাঘব করে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। আওয়ামী অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জবাব দিতে ও গণতন্ত্রের এই অগ্রযাত্রায় শরিক হওয়ার জন্য সাধারণ মানুষ অনেক দিন ধরে উন্মুখ হয়ে আছে।
ফ্যাসিস্ট ও তাদের সহযোগী দল ব্যতীত অন্যান্য সকল দল আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, সুশাসন আর জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দল সৎ ও যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দিয়েছে বলে আমরা মনে করি। পতিত আওয়ামী সরকার ২০০৮ এ নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহারে ‘দিন বদলের সনদ’ এর নামে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছিলো। কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি আওয়ামী লীগ তার ক্ষমতা থাকাকালীন অবস্থায় দিন বদলের সনদকে রক্তাক্ত সনদে পরিণত করেছিলো।
ক্ষমতায় যাওয়ার জন্য মুখে গণতন্ত্রের কথা বলে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি, লাগামহীন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়া ছাত্রলীগের নেতাকর্মীর ন্যায় আর কোনো ছাত্র সংগঠন বেড়ে উঠুক জনগণ তা দেখতে চায় না। পুলিশ, সিভিল প্রশাসন, সামরিক-বেসামরিক আমলাদের কোনো দলের প্রতি আনুগত্যশীল থেকে বেপরোয়া কাজ করাও দেখতে চায়। আওয়ামী দুঃশাসনের ধারাবাহিকতায় বাংলাদেশকে গুম আর খুনের স্বর্গরাজ্য হতে দিতে আর চায় না। সাবেক এমপি ইলিয়াস আলী, চৌধুরী আলম, ডা. ফয়েজ আহমেদ, সুমন, হিরুসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করে দেয়া কত বড় ভয়ঙ্কর ও মর্মান্তিক হতে পারে ঐসব পরিবারের জন্য তা একবারও কেউ ভেবে দেখেছে কি! বিচার বহির্ভূত হত্যাকা-ের যে রেকর্ড বিগত দিনে আওয়ামী লীগ করেছে সেটার পুনরাবৃত্তি জাতি হিসেবে আমরা মেনে নিতে পারি না। নির্মম পিলখানা হত্যাকা-, শাপলা চত্বর হত্যাকা-, শেয়ারবাজার, পদ্মাসেতু, ডেসটিনি, হলমার্ক কেলেঙ্কারীতে আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের যে ধরণের সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে তা অত্যন্ত লজ্জাজনক এবং রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠানে তৃণমূল পর্যায় থেকে সর্বত্র দলীয়করণ, ঘুষ-দুর্নীতির যে মহোৎসবে পরিণত হয়েছিল বিগত আওয়ামী সরকারের আমলে তা ছিলো এক ভঙ্গুর জাতির বহিঃপ্রকাশ ও অকার্যকর রাষ্ট্রের ধারণাপ্রসূত। সামগ্রিক ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে আওয়ামী লীগ, যা পুনর্গঠনের জন্য ৩৫ বিলিয়ন ডলার লাগবে।
রাষ্ট্র শাসনে আওয়ামী লীগ প্রতিটি ঘটনায় যে চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে তা মানুষের হৃদয় থেকে মুছে যায়নি এবং যাবে না। ’৩৬ জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের হাতে যে হাজার হাজার ছাত্র, শ্রমিক, জনতা আহত-নিহত হয়েছে, যেভাবে চরম নিষ্ঠুর ও নির্মমতার পরিচয় দেওয়া হয়েছে তা দেখে শুধু পুরো জাতি নয়, বিশ্বও স্তম্ভিত ও বিস্মিত! ছাত্রলীগ, যুবলীগের লাগামহীন অস্ত্রবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ দুর্বৃত্তায়নের যে মহোৎসব পরিলক্ষিত হয়েছিল তা থেকে আমাদের জাতিকে পরিত্রাণ দিতে হবে। ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ ও প্রশাসনের সামনে যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা হয়েছে এবং সেখানে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের নামে মামলা না করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করার যে মধ্যযুগীয় কালচার তৈরি করা হয়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ক্ষমতাসীন রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি দলও যাতে এই কালচারের পুনরাবৃত্তি না করে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
আগামী ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ছোট বড় অনেক দলের অংশগ্রহণে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রত্যেকটি দল তার নিজস্ব নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করবে।
তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। গত ২৫ ডিসেম্বর ২০২৫ তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সমগ্র মানুষ তাঁকে যেভাবে অভিবাদন জানিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। অভিবাদনে অভিসিক্ত হয়ে এক ভাষণে তারেক রহমান মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ভাষণের উদ্বৃতি দিয়ে বলেছেন, ও যধাব ধ চষধহ ভড়ৎ ঃযব ঢ়বড়ঢ়ষব, ভড়ৎ ঃযব পড়ঁহঃৎু. তারেক রহমান লন্ডনে বসবাস করলেও বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ঘটনা, প্রেক্ষাপট ও আন্দোলন-সংগ্রামের সাথে তিনি ওতোপ্রতভাবে জড়িত ছিলেন। তিনিই আগামী দিনের বিএনপির কা-ারী। ভোটে জয়ী হলে তিনি ও তাঁর দল সরকার পরিচালনায় নেতৃত্ব দেবেন বলে আমরা আশা করি। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হবেন তিনি। যে অসীম দেশপ্রেম , সাহসিকতা ও সততার প্রকৃষ্টগুণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মধ্যে দেখেছি সেই একই বৈশিষ্ট্য আমরা তারেক রহমানের মধ্যে দেখতে চাই। তারা যেভাবে বিচক্ষণতার সাথে দেশকে নেতৃত্ব দিয়েছেন, বিদেশ থেকে সুনাম কুড়িয়ে এনেছেন, আন্তর্জাতিক ফোরামগুলোতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তারেক রহমান সেই একই ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আমরা আশা করি। তাঁর উদীয়মান, দূরদর্শী ও গতিশীল নেতৃত্ব দেশ আরো সম্মুখপানে ও প্রগতির পথে এগিয়ে যাবে বলে আমরা আশা করি। লেখক: অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা।
