শিশুর জীবনের প্রথম শিক্ষক হলেন মা। মা পরম মমতায় সন্তানকে আগলে রাখেন। ভালো- মন্দ সবকিছু থেকেই। পরিবার হয়ে ওঠে শিশুর মানসিক বিকাশের প্রধান মাধ্যম। সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে, সামজিক চলাফেরা করতে শিখায় পরিবার। কিভাবে এক- অপরের সঙ্গে মিশতে হয়, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হয় সবই পরিবার থেকে শিক্ষায়। স্কুল-কলেজ তো সাময়িক কিন্তু পরিবার হলো স্থায়ী এক আবাসন। প্রতিটি বাবা-মায়ের উচিত সন্তান যেন সুশিক্ষা নিয়ে বেড়ে ওঠে সেদিকে খেয়াল রাখা। অন্যায়- আবদার যেনো শিশুর জীবনে প্রতিবন্ধকতা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা। পরিবার যেমন শিক্ষা দিবে একটা শিশু সেভাবেই ছোট থেকে বেড়ে উঠবে। শিশুর মানসিকতার বিকাশ ছোট থেকে বৃদ্ধি পায় তাই শিশুর সামনে এমন কোনো আচরণ করা উচিত নয় যা শিশুর মস্তিষ্ককে বিকৃত করে দেয়।

চারপাশে লক্ষ্য রাখতে হবে আমাদের সমাজ কেমন? কোন পরিবেশে থাকলে শিশু সুন্দরভাবে বেড়ে উঠবে? সামাজিক অস্থিরতার মধ্যে যেন শিশু বেড়ে না ওঠে সেদিকে খেয়াল রাখা। \r\nদিনভর পড়াশোনা করেও যখন আশানুরূপ ফল আসে তখন একটা সময় পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। পরবর্তীতে শুরু হয় অনিয়ম, অনাগ্রহ। এদিকে বাবা মায়ের প্রতি বিতৃষ্ণা, রাগ ক্ষোভ। বাবা মায়ের যেখানে হতে হয় সন্তানের পরম বন্ধু। সেখানে এই আচরণে তাদের প্রতি দিনে দিনে আস্থা হারিয়ে ফেলে। যেকোনো খারাপ কাজ করলে অভিভাবকের কাছে আড়ালে রাখতে চায়। এভাবেই অল্প অল্প করে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যায় একটা স্কুল অথবা কলেজ পড়ুয়া শিক্ষার্থী। \r\nসন্তান যখন বড় হতে থাকে বাবা- মায়ের উচিত শত ব্যস্ততার মধ্যেও সন্তানকে সময় দেওয়া। বন্ধুর মতো তাদের সাথে মিশা। তারা কার সঙ্গে মিশছে খোঁজ খবর রাখা। ভালো সঙ্গী, খারাপ সঙ্গী সম্পর্কে বুঝানো। কোন পরিবেশ কেমন? কীভাবে সমাজে চলতে হয় সে শিক্ষাটাও পরিবার দিয়ে থাকে। পরিবারের শিক্ষাই পারে শিশুর সুন্দর এক ভবিষ্যৎ গড়ে দিতে।