মানিক মিয়া এভিনিউয়ে ২০ ডিসেম্বর শনিবার শহীদ ওসমান হাদির জানাজায় গিয়ে হতবাক হয়ে যাই মানুষের বাঁধভাঙ্গা ¯্রােতের দৃশ্য দেখে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, কয়েক লাখ মানুষ জানাজায় অংশ নিয়েছিল। এটা ছিলো হাদির প্রতি ১৮ কোটি মানুষের সীমাহীন ভালবাসার প্রকাশ। মানিক মিয়া এভিনিউর দেড় বর্গ কিলোমিটারের চত্বর ছাড়িয়ে ফার্মগেট ও মিরপুর রোডের সোবহান বাগ মসজিদ পযর্ন্ত জনস্রোত প্রসারিত হতে দেখা গেছে এ সময়। দেশে ও বিদেশে তার একাধিক জানাজায় জনসমাগম হওয়ার দুটি মৌলিক কারণ হলো, তিনি দেশ ও জাতির কথা হৃদয় দিয়ে ভাবতেন, যাকে বলে অকৃত্রিম ভালবাসা। খুব কম বয়সে তার ভেতরে জাতিসত্তার যে চেতনার বীজ অঙ্কুরিত হতে আমরা দেখেছি, তা বিস্ময়কর। জীবনের প্রথম ধাপ মাদ্রাসায় শুরু। সেখানেই তার নৈতিক শিক্ষার ভিত মজবুত হয়। ছাত্রজীবনের শুরু থেকেই হাদি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। দাখিল পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে টেলেন্ট পুলে ভিত্তি পেয়েছেন। ঢাবিতে পড়াশুনা শেষে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির শিক্ষক হিসেবে জীবনের ক্যারিয়ার শুরু করেন।
হাদি নানা সময় বক্তব্যে তার মৃত্যুর কথা অকপটে বলেছেন। মূলত তার চেতনায় মৃত্যুর ইঙ্গিত ফুটে ওঠে। তিনি বলেছেন, সত্য বলায় আমি মরে যাব। আমার সন্তানের কী হবে। এই চিন্তাটা তার মাথায় অহরহ প্রেসার ক্রিয়েট করে। অবশেষে হাদির মৃত্যুর পর রেমিট্যান্স যোদ্ধারা বলেছে, আমরা হাদির সন্তানসহ তার পরিবারের আর্থিক ব্যয়ভার বহন করবো, যা বহুল প্রচারিত একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি বলতেন, আমি মৃত্যুর এক সেকেন্ড আগেও সত্য কথা বলে যাবো। তিনি আল্লাহর কাছে শহীদি মৃত্যুর প্রত্যাশা করেছিলেন। আর সেটাই হয়েছে। বান্দার সাথে আল্লাহর এই কানেকশন নিয়তের উপর পুরোপুরি নির্ভরশীল। বিপ্লবী হাদি ছিল তার জলন্ত প্রমাণ।
দেখুন তার মৃত্যুটা: ১২ ডিসেম্বর শুক্রবার দুপুর ঢাকার পুরানো পল্টনের বক্স কলবার্ট রোডে তাকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। সুবহানাল্লাহ..! মহান রবের কি সুন্দর পরিকল্পনাÑ এক শুক্রবার ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ, এর পরের শুক্রবার ১৯ ডিসেম্বর শাহাদাতবরণ। দিনটি এবং হাদির নেক মকসুদ মহান রবের দরবারে শহীদি মৃত্যু হিসেবে সাবস্ত হয়। হাদি যে আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন সেটা পরিষ্কার হয়ে যায় তার দাফনের দিকে তাকালে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি নজরুল ইসলামের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। কত বড় মাপের মানুষ হলে এরকম একটি জায়গায় কেউ নিজের শেষ ঠিকানা খুঁজে পায়। মাত্র ৩২ বছর হায়াত পেয়েছেন তিনি, কোটি মানুষের কান্না মিশ্রিত আন্তরিক দুআ পেয়েছেন শরীফ ওসমান হাদি। নিশ্চয়ই আসমানে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনার আয়োজন হয়েছে। বিপ্লবী শরীফ ওসমান হাদি মরেও কেন অমর, সে কথার প্রতিধ্বনি শোনা যায় তার জীবদ্দশার কর্মকা-ে। খুব স্বল্প সময়ে ‘ইনকিলাব মঞ্চ দিয়ে তার আযাদী সংগ্রাম শুরু’ যা ছিল নির্মোহ এবং ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। ওসমান হাদির জীবনের কয়েকটি শেষ বার্তা: ১) আমি ওসমান হাদি অন্যায়ের সামনে মাথা নত করি না। ২) শান্ত থাকতে জানি, কিন্তু জেগে উঠলে ঝড় থামে না। ৩) ক্ষমতা আমার অহংকার না, দায়িত্ব। ৪) সময় আসলে সত্য নিজেই কথা বলে। ৫) ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না। ৬) আমি প্রতিশোধে বিশ্বাসী নই, ন্যায়ে বিশ্বাসী। ৭) চুপ থাকা দুর্বলতা নয়। এটা প্রস্তুতি। ৮) যেখানে ন্যায় নেই, সেখানে আমার যুদ্ধ। ৯) আধিপত্যবাদী এবং ভারতীয় দালাল ছাড়া সবাই আমার বন্ধু। ১০) আমার দেশকে আমি জীবনের চেয়ে বেশি ভালবাসি, এটা আমার দেশ প্রেম। ১১) প্রার্থী দেখে ভোট দেবেন, প্রতীক দেখে নয়।
হাদি কেমন মানুষ ছিল এই কয়েকটি কথায় উপলব্ধি করা যায়। হাদির দারুণভাবে চলে যাওয়া দেখে দারুণ লোভ হচ্ছে আমার, হাজার বছর রাজত্ব করেও এমন চলে যাওয়া সত্যি বিস্ময়কর। বিশ্বাস করুন, এমন একটা মানুষ নাই যে, হাদির জন্য দোয়া না করছে। এই প্রথম কোনো দেশপ্রেমিক সাধারণ একজন ব্যক্তির জন্য এমন অসাধারণ প্রতিক্রিয়া বা আহাজারি দেখিছি। তিনি ভালো না খারাপ আবালবৃদ্ধবনিতার দুই চোখের পানি তা প্রমাণ করে। অনেককে বলতে শুনেছি, হাদি মরে নাই, গোটা বাংলাদেশ মরে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বিধায় আন্তর্জাতিকভাবেও তার পরিবারের কাছে শোক বার্তা পাঠিয়েছে পশ্চিমা জগৎ। এ এক বিশাল প্রাপ্তি। জাতিসংঘের মহাসচিব হাদির অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু বিচার, তদন্ত করার জন্য সরকারের কাছে বার্তা পাঠিয়েছেন। অধিকন্তু তদন্ত সাপেক্ষে বিশ্ব মানবাধিকার সংগঠন হাদির খুনের বিচার চেয়েছে। দুঃখজনক যে, বিপ্লব উত্তর সরকার পিলখানা থেকে শাপলা চত্বর এবং জুলাই বিপ্লবে শতশত মানুষের গণহত্যার বিচার করতে পারেনি। বিচার কখনো হবে কিনা তাও প্রশ্নবোধক চিহ্ন হয়ে থেকে যায়। তাহলে জুলাই, শাপলা এবং পিলখানা তাদের রক্তের কি কোনো দাম নেই? ইনসাফ কি মরে গেছে। সব কয়টি গণহত্যার বিচার জাতি প্রত্যাশা করে। গণহত্যার বিচার নাহলে এ দেশে মানুষ হিসেবে বেঁচে থাকা কঠিন। ফ্যাসিস্ট হাসিনা দিল্লির সহযোগিতায় শাপলাসহ পিলখানা এবং জুলাই ৩৬ হত্যা কা- চালিয়েছিলেন। চলে গেলেন আজাদীর সন্তান, রেখে গেলেন দেশপ্রেমিকদের জন্য অসমাপ্ত লড়াই। ‘এক কথার মানুষ’ শহীদ শরীফ ওসমান হাদি একটি মেসেজ দিয়েছিলেন ‘জীবন দেবো জুলাই দেবো না’।
ওসমান হাদি কোনো দলের ছিলেন না। তিনি ছিলেন এ দেশের ১৮ কোটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর ও প্রাণস্পন্দন। হাদি লোভ আর টাকার শিকলে আটকা পড়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির গোলামি করেননি। হাদির স্বপ্ন ছিল একটি ইনসাফের রাষ্ট্র কায়েম হোক ৫৬ হাজার বর্গমাইলজুড়ে বিস্তৃত এই ভূখ-টিতে। জনগণকে শেষ বার্তা দিয়ে গেছেন এই বলে: অসমাপ্ত বিপ্লবকে আপনারা সম্পূর্ণ করেন। ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। হাদি তার পূর্বসুরিদের আত্মত্যাগের ব্যাপারে বলেছেন, বঙ্গবন্ধু এভিনিউ-এর যেন ‘শহীদ আবরার ফাহাদ’ নামে হয়। তার একটিই কথা, ভারতীয় দালালদের নামে যেন কোনো স্মৃতিফলক বাংলাদেশের জমিনে না থাকে। জুলাই সনদকে উপেক্ষা করে যদি নির্বাচন হয়, আর সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে সেটা হবে ‘বাকশালি সরকার’। সেটা বুঝতে পিএইচডি করা লাগে না। ৮ আসনের একজন নেতা বললেন, তুমি ৮ আসনে কেন দাঁড়িয়েছ। তুমি জাতীয় নির্বাচনের উপযুক্ত নও, আগে কাউন্সিলর হওয়ার চেষ্টা করো। উত্তরে হাদি বলেছিলেন, আমি এই এলাকার ভোটার। তাই সংসদ সদস্য হিসেবে উপযুক্ততা যাচাই করা আমার নাগরিক অধিকার। আমি শুধু সংসদ সদস্য নয়, জাতিসংঘের মহাসচিব হওয়ারও স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা কি অপরাধ? আরেক নেতা বলেছিলেন, প্রস্রাব করে প্রতিপক্ষকে ভাসাইয়া দেব। উত্তরে হাদি বলেছিলেন, ১৬ বছর তো কিছুই করতে পারেননি। তখন কেন ভাসাইয়া দিতে পারলেন না? বৈষম্য বিরোধী কিছু ছাত্রনেতা আবাবিল পাখি হয়ে হাসিনার তখতেতাউস গুড়িয়ে দিয়েছিল ৫ আগস্ট ২০২৪। এসব কথা ইন্টারনেটে ভাইরাল হয়। তোলপাড় শুরু হয়। গোটা পৃথিবী তা দেখেছে।
আজ শহিদ হাদি ১৮ কোটি মানুষকে কাঁদিয়ে মহান রবের সান্নিধ্যে চলে গেছেন। কী আশ্চর্য, হাদির কোনো অহংকার ছিল না তাঁর উত্থানের পেছনে। সহজ সরল সোজাসাপটা মানুষ হিসেবে সবার কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার কথাগুলি মনে হয় যেন বিবেকের প্রতিধ্বনি। তার প্রতিটি কথাই আমূল নাড়িয়ে দেয় মানুষের হৃদয়কে। মানুষের হৃদয়কে একটি শক্ত ঝাঁকুনি দেয়। একটি শপিং মলে গিয়ে শুনলাম মানুষ বলাবলি করছে, শতাব্দীর শ্রেষ্ঠ সন্তানকে জাতি হারালো।
পরিশেষে বলব, বিপ্লবীরা কখনো মরে না, তারা আজীবন জীবিত থাকেন দেশের প্রতিটি মানুষের অন্তরে। বাংলাদেশে হাজার হাজার এমপি পাওয়া যাবে কিন্তু হাদি একজনই, যিনি টাকার কাছে বিক্রি হন নাই। তার চিন্তায় শুধু দেশ এবং দেশের মানুষ। দেশ ও জাতি ধন্য তার এ গর্বিত সন্তানের জন্য।
লেখক: গ্রন্থকার, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। Email: harunrashidar@gmail. com
