মেগাসিটি বাস্তবায়ন বলতে মূলত এক কোটি বা তার বেশি জনসংখ্যার শহরগুলোকে টেকসই ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করাকে বোঝানো হয়ে থাকে। যে শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে ২০০০ জন ন্যূনতম তাকেই মেগাসিটি বলা হয়। অত্যাধুনিক মেগাসিটির জন্য প্রয়োজন উন্নত গণপরিবহন, পরিবেশবান্ধব অবকাঠামো, নাগরিকদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশগত প্রভাব কমানো, যা একটি উন্নত ম্যাগাসিটিকে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মেগাসিটিগুলোকে প্রায়ই দেশের বা বিশ্বের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। অত্যাধুনিক মেগাসিটিগুলোই বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করে থাকে।
মেগাসিটিগুলো মূলত গবেষণা, প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রবিন্দু, যা নতুন ধারণা ও অগ্রগতিকে ত্বরান্বিত করে। এছাড়াও বিশ্বায়নের কেন্দ্রবিন্দু হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য, রাজনীতি ও সংস্কৃতির সংযোগস্থল হিসেবে মেগাসিটিগুলো বিশ্বায়নের প্রক্রিয়াকে শক্তিশালী করে গড়ে তোলে। \r\nমেগাসিটি বাস্তবায়নে প্রযুক্তিগত সুবিধাগুলো হলো উন্নত যোগাযোগ ব্যবস্থাপনা, স্মার্ট ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, টেকসই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করা। প্রযুক্তিগত এ সকল সুযোগ সুবিধা সুপরিকল্পিতভাবে বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো আরও উন্নত হবে, যা উন্নত পরিষেবা নিশ্চিত করবে এবং এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে।
এছাড়াও স্মার্ট সিটি প্রযুক্তি ব্যবহার করে নাগরিক পরিষেবা আরও সহজে ও দ্রুত পাওয়া যায়, যা শহরগুলোকে নাগরিকদের জন্য আরও সুন্দরভাবে বসবাসযোগ্য করে তোলে। \r\nবর্তমানের যুগকে বলা হয় তথ্য-প্রযুক্তির যুগ। এ যুগে উন্নত জীবন যাপনের স্বার্থে আমাদের প্রত্যেকের তথ্য ও প্রযুক্তির সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তি হচ্ছে সেই সকল উপাদান যা মানুষকে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সহায়তা প্রদানের মাধ্যমে মানবজীবনকে সহজ করে তোলে। প্রযুক্তি এখন সময়কে বশ করে নিয়েছে অর্থাৎ সময় এখন প্রযুক্তির দখলে। বর্তমান সময়ে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণে প্রযুক্তি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিটা ক্ষেত্রেই আমরা এখন কোনো না কোনোভাবে প্রযুক্তির ওপর নির্ভরশীল।
সুতরাং আগামীর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলা হলে জাতির সম্পদে পরিণত হবে। \r\nমেগাসিটিগুলোর জন্য প্রযুক্তি অপরিহার্য। প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ মেগাসিটিই পারে একটি উন্নত জনজীবনের আশীর্বাদ হতে। অত্যাধুনিক উন্নত প্রযুক্তি একটি শহরকে কার্যকর ও টেকসই রাখতে সাহায্য করে, যা দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাপ সামলানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রযুক্তির সাহায্য ব্যতীত এই বিশাল শহরগুলো বিশৃঙ্খল, অদক্ষ এবং বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই মেগাসিটি পরিচালনার জন্য প্রযুক্তি অপরিহার্য।
অন্যদিকে মেগাসিটি পরিচালনায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ডেটা নিরাপত্তা ও গোপনীয়তা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল বিভাজন হ্রাস, প্রযুক্তিগত অবকাঠামোর স্থিতিশীলতা, নাগরিকদের অংশগ্রহণ ও স্বচ্ছতা, পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের মতো বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এর ফলে সকল নাগরিক প্রযুক্তির সুফল পাওয়ার পাশাপাশি এর ঝুঁকিগুলো মোকাবিলা করতে সক্ষম হবে। একটি সুপরিকল্পিত মেগাসিটি বাস্তবায়নের জন্য ব্যাপক দূষণ, জল সংকট এবং বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজ প্রযুক্তি ও টেকসই পরিকল্পনার প্রয়োজন। অন্যদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্যও প্রযুক্তিনির্ভর উন্নত পরিবহন, আবাসন ও মৌলিক পরিষেবা নিশ্চিত করা জরুরি। মেগাসিটিগুলো মানব সভ্যতার অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য হলেও, এদের টেকসই ও বাসযোগ্য রাখতে হলে সমন্বিত প্রযুক্তিগত পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি নির্ভর মেগাসিটি আধুনিক নগর সভ্যতার এক বিশাল চিত্র তুলে ধরে, যেখানে অর্থনীতি, প্রযুক্তি ও জনসংখ্যা একত্রে মিশে থাকে। ভবিষ্যতে আরও অনেক শহর প্রযুক্তিশীল মেগাসিটি হিসেবে গড়ে উঠবে। প্রযুক্তিগত মেগাসিটিগুলো বৈশ্বিক পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু হলেও এদের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রযুক্তি ও সুপরিকল্পনার সঠিক প্রয়োগ অপরিহার্য।\r\nলেখক : নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল)\r\nজগন্নাথ বিশ্ববিদ্যালয়
