রাজনীতিতে বিএনপির আবারও চমক! আগাম নির্বাচনী মনোনয়ন পেশ আটকে যাওয়া রাজনীতিতে নতুন প্রবাহ সৃষ্টি করেছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে এ ঘোষণা, সকল রাজনৈতিক মেরুকরণ পাল্টে দেবে হয়তো। গণ-অভ্যুত্থান পরবর্তীতে নবগঠিত একটি রাজনৈতিক দল এবং পুরানো একটি দল (যা পতিত সরকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল) তারা বেশ সরব হয়ে ওঠে। তাদের কথাবার্তা এবং কর্মকাণ্ডে বিএনপি অনেকটা নিষ্প্রভ মনে হয়। অথচ এ মুহূর্তে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপির কার্যক্রমে জনমনেও সংশয় দেখা দেয়। এমন এক অবস্থায় বিএনপির নির্বাচনী মনোনয়ন ঘোষণা রাজনীতিতে নতুন মাত্রা এনে দিয়েছে। দুদিন আগেও যারা এই দাবি, সেই দাবি পূরণ না হলে নির্বাচনে যাবে না। তারাও এ ঘোষণার পর নির্বাচনমুখী হয়ে পড়েছে।
\r\nএর বাইরে ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন টকশোতে বলে আসছে, বিএনপি রাজনৈতিক ফাঁদে পড়ে গেছে। এ ঘোষণায় তারাও হতভম্ব! টকশোতে আলোচনাকারীদের মধ্যে অনেকেই টকশোর কুশীলব। তারা জানে নির্বাচন হলে বিএনপি আবারও নির্বাচিত হবে। তাই তারা বিএনপি সম্পর্কে নানারকম নেতিবাচক বক্তব্য প্রচার করছেন। \r\nবিএনপি এই নির্বাচনী মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে দুটি কাজ করেছে। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী ট্রেইলে তুলে দিয়েছে। সরকারের ইচ্ছে থাকুক আর নাই থাকুক তাকে নির্বাচন করতেই হবে। কেননা, দেশের বৃহৎ দলকে পাশ কাটিয়ে সরকার চালানো কঠিন হয়ে পড়বে। এর বাইরে দেশের কর্মকাণ্ডে সব অংশীদারদের বার্তা দিয়েছে। নির্বাচনের বাইরে ভিন্ন কোনো চিন্তাভাবনা করলে দেশের এবং দেশের কল্যাণ হবে না।
দ্বিতীয়ত, নির্বাচন নিয়ে কেউ ঝামেলা করতে চাইলে শুধু শীর্ষস্থানীয় নেতারা নয়, মনোনীত ২৩৭ জন তাঁর দলীয় কর্মী ও সমর্থক নিয়ে তা প্রতিহত করবে। এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।\r\nএ কারণেই মনোনয়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক বক্তব্য রাখছে। এমনকি বিএনপির একসময়ের মিত্রগণও লিপ্ত। এতে একজন পত্রিকার সম্পাদক তার সংবাদপত্রে এ সম্পর্কে প্রতিবেদন ছাপিয়েছেন। তার পত্রিকায় ছাপা হয়েছে, আঠারোর রাতের ভোটে অংশ নেয়া প্রার্থী এই মনোনয়নের তালিকায় আছে । দেশের শীর্ষ দৈনিক মনোনয়নের নেতিবাচক দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ৫ আগস্ট পরবর্তী ছোটখাটো রাজনৈতিক দলের সংবাদ অনেক গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। কিন্তু বিএনপির অনেক গুরুত্বপূর্ণ সংবাদ গুরুত্বহীনভাবে প্রকাশ করেছে।
দেশের সকলেই অবহিত, এই সংবাদপত্রের সম্পাদক দেশকে রাজনৈতিক শূন্য করতে এক/এগারো কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।\r\nবিএনপি নির্বাচনী মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন পক্ষ এর নেতিবাচক সমালোচনায় মুখর। তারা বলছে, এত আগে বিএনপি কেন মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নানা প্রশ্ন সামনে নিয়ে আসছে। সংবিধানের ১০৬ ধারায় অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও কথা তুলবে। যাতে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হয়। বিশেষ করে এক/এগারোর অনুগত কুশীলবরা সোচ্চার হয়ে উঠবে। আজকের এই রাজনৈতিক জটিলতার মূল কুশীলব হচ্ছে, এক/এগারোর সরকার। তারা দেশের রাজনীতিকে এক অনিশ্চয়তায় ফেলে দিয়ে এখন প্রবাসী। \r\nদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ ধর্মভিত্তিক রাজনীতিকদের কাছে, আপনারা তাদের কথায় সাড়া দেবেন না। গত এক/এগারোর সময় দিয়ে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা পূরণ হবার নয়। তাই আগামীর পথ চলা নিয়ে ভাবতে হবে। \r\nবাংলাদেশের রাজনৈতিক এবং সংবিধানের ইতিহাসে সকল ইতিবাচক পরিবর্তন বিএনপির হাত ধরেই এসেছে। পচাত্তর পরবর্তীতে এ দেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে গেছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ৯৬ সালে সংসদে তত্ত্বাবধায়ক বিল পাস করেছিল বিএনপি। এরও আগে ৯১-এ প্রেসিডেন্ট পদ্ধতির পরিবর্তন করে প্রধানমন্ত্রী শাসন চালু করে শাসন ব্যবস্থায় নতুন ধারা চালু করে বিএনপি। এবারও হয়তো রাজনীতিতে সুস্থ হাওয়া নিয়ে আসবে আগামী নির্বাচন।\r\nলেখক : সিনিয়র সাংবাদিক
