ক্রমবর্ধমান জনসংখ্যা এবং শিল্পায়নের কারণে বর্তমান বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। প্রাত্যহিক জীবনে আমরা বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন করছি, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই সমস্যা সমাধানে এবং একটি পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তুলতে ৩জ (জবফঁপব, জবঁংব, জবপুপষব) বা থ্রি-আর তত্ত্বটি বিশ্বজুড়ে একটি সু-পরিচিত মডেল। এই তত্ত্বের মূল দর্শন হলো, বর্জ্যকে কেবল আবর্জনা হিসেবে না দেখে সেটিকে একটি সম্পদ হিসেবে বিবেচনা করা। এই তত্ত্বের প্রথম আর মানে জবফঁপব বা কমানো, যা সম্পদের পরিমিত ব্যবহারকে বোঝায়, ২য় আর মানে জবঁংব বা পুনর্ব্যবহার, যার মানে বস্তুর টেকসই ব্যবহার নিশ্চিত করা, এবং ৩য় আর জবপুপষব বা পুনর্চক্রায়ন নিশ্চিত করে বর্জ্য থেকে কিভাবে নতুন পণ্য তৈরি করা যায়।
মূলত একটি সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করাই এই থিওরির প্রধান উদ্দেশ্য। মূলত পুনর্চক্রায়নের মাধ্যমে কিভাবে ব্রি বর্জ্য থেকে অর্গানিক সার উদ্ভাবন করল সে প্রসঙ্গ শেয়ার করব।\r\nসারাবিশ্বের ন্যায় বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশেও একটি বড় সমস্যা। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে জনসংখ্যার উচ্চ জনঘনত্বের কারণে দৈনিক বিপুল জৈব ও অজৈব বর্জ্য তৈরি হচ্ছে। কিন্তু সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতার অভাবে এ বর্জ্য সম্পদে পরিণত না হয়ে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বর্জ্য ব্যবস্থাপনা করে সহজেই অর্গানিক সার তৈরি করছে উন্নত দেশগুলো।
২০১৫-২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি ও গবেষণাভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশের ১২টি সিটি করপোরেশনে ১২টি বৃহৎ শহরে দৈনিক গড়ে প্রায় ১৭,০০০ টন বর্জ্য তৈরি হচ্ছে। শুধু রাজধানী ঢাকা শহরেই প্রতিদিন প্রায় ৬৪৬৫-৮০০০ টন বর্জ্য উৎপন্ন হয় (ব্যক্তিপ্রতি প্রায় ০.৬১ কেজি/দিন)। চট্টগ্রামে উৎপন্ন হয় ২১৩৫ টন/দিন, খুলনায় ১০০০ টন/দিন, নারায়ণগঞ্জে প্রায় ১০০০ টন/দিন, এবং গাজীপুরে প্রায় ৪০০০ টন/দিন বর্জ্য তৈরি হয়। গৃহস্থালি, বাজার ও কল-কারখানায় সৃষ্ট এসব জৈব ও অজৈব বর্জ্য আলাদা সংরক্ষণ না করায় পুনর্ব্যবহার, পুনর্চক্রায়ন ও কম্পোস্টিং করা কঠিন। তাছাড়াও দেশে আধুনিক ল্যান্ডফিল, ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি, বায়োগ্যাস ও কম্পোস্ট প্ল্যান্টের সংখ্যাও সীমিত।
বিদ্যমান সাইটগুলোতেও পরিবেশসম্মত ব্যবস্থাপনা দুর্বল। অথচ গবেষণার তথ্য হচ্ছে, ঢাকা শহরে প্রতিদিন বিপুল পরিমাণ জৈব বর্জ্য উৎপন্ন হয়, যার প্রায় ৮০% কম্পোস্টিং উপযোগী। এ বর্জ্য রক ফসফেটের সঙ্গে কম্পোস্টিং করলে ফসফরাসের প্রাপ্যতা বৃদ্ধি পায় এবং ফসল উৎপাদনে টিএসপি সম্পূর্ণরূপে বাদ দেওয়া সম্ভব।\r\nবাংলাদেশে খাদ্য নিরাপত্তা অনেকাংশে ধানের ওপর নির্ভরশীল। দেশে প্রায় ৮.৮২ মিলিয়ন হেক্টর জমিতে ধান চাষ হয়, যেখানে ব্যাপক পরিমাণ রাসায়নিক সার ব্যবহৃত হয়। এর পরিমাণ বার্ষিক প্রায় ৩৮ থেকে ৫০ লাখ টন। গত ২০২৪ সালে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপিসহ বিভিন্ন ধরনের প্রায় ৪৭ লাখ টন সার আমদানি করা হয়। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার ও নিবিড় ফসল উৎপাদনের ফলে মাটির জৈব পদার্থের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে।
আদর্শ মাটিতে শতকরা ৫ ভাগ জৈব পদার্থ থাকার কথা থাকলেও বাংলাদেশের মাটিতে স্থানভেদে জৈব পদার্থের পরিমাণ শতকরা এক ভাগের কম। এই সমস্যা সমাধানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রি র মৃত্তিকা বিজ্ঞান বিভাগ পরিবেশবান্ধব ১০টি ব্যাকটেরিয়া, রান্নাঘরের পচনশীল বর্জ্য পদার্থ, রক ফসফেট (শতকরা ৫ ভাগ) ও বায়োচার (শতকরা ১৫ ভাগ) মিশিয়ে ব্রি-অর্গানিক সার উদ্ভাবন করেছে। \r\nমাঠ পর্যায়ে আউশ, বোরো ও আমন মওসুমে দীর্ঘ পরীক্ষণের পর সম্প্রতি ব্রি-অর্গানিক বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সারের ব্যবহারের মাত্রা আউশ মওসুমে হেক্টর প্রতি ১ টন এবং বোরো ও আমন মওসুমে হেক্টর প্রতি ২ টন। ফলাফলে দেখা গেছে, এটি ব্যবহার করলে টিএসপি সার সম্পূর্ণরূপে বাদ দেওয়া যায় এবং ইউরিয়া সার প্রায় ৩০ ভাগ কম দিলেও ফলনের ব্যাঘাত ঘটে না।
ইউরিয়া ও টিএসপি সারের জন্য সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণে অর্থ ভর্তুকি দিতে হয়। রাসায়নিক সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের অপচয় হয়। উপরন্তু পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিণহাউস গ্যাস সৃষ্টি হয়। গবেষণায় দেখা গেছে, প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি উৎপাদনে প্রায় সাড়ে ছয় (৬.৫) কেজি কার্বন-ডাই-অক্সাইড (ঈঙ২) নিঃসৃত হয়। ব্রি উদ্ভাবিত অর্গানিক সার ধান চাষে ব্যবহারে একদিকে যেমন শতকরা ৩০ ভাগ ইউরিয়া সার ও পূর্ণমাত্রার টিএসপি সারের ব্যবহার কমাবে, অন্যদিকে কাঁচাবাজারসহ রান্নাঘরের বর্জ্য দ্রব্যকে ধান চাষে জৈব সার রূপে ব্যবহার করে কমিয়ে আনা সম্ভব হবে পরিবেশ দূষণ। \r\nসারের উদ্ভাবক ব্রি র মৃত্তিকা বিজ্ঞান বিভাগে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.
উম্মে আমিনুন নাহার জানান, টিএসপি অথবা ডিএপি সার তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে রক ফসফেট। রক ফসফেট সহজে দ্রবীভূত হয় না বিধায় এটিকে ধানসহ বিভিন্ন স্বল্পমেয়াদি ফসলে সরাসরি ব্যবহার করা যায় না। মাটিতে বসবাসকারী এক শ্রেণির পরিবেশবান্ধব ব্যাকটেরিয়া, যা ফসফেট দ্রবণকারী ব্যাকটেরিয়া নামে পরিচিত- সেটি রক ফসফেটকে স্বল্প সময়ে দ্রবীভূত করে উদ্ভিদের গ্রহণযোগ্য করে তোলে। উদ্ভাবিত এই সারটির সঙ্গে শতকরা ১৫ ভাগ বায়োচার আছে বিধায় মাটিতে সরাসরি কার্বন যোগ করে মাটির গুণাগুণ বৃদ্ধি করে। গবেষণালব্ধ ফলাফলে দেখা গেছে-বছরের পর বছর ক্রমাগতভাবে শুধু রাসায়নিক সার ব্যবহরের ফলে মাটিতে বসবাসকারী নাইট্রোজেন সংবন্ধনকারী, ফসফেট দ্রবনকারী ও অন্যান্য উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়।
মাটিতে উপস্থিত এ সমস্ত অনুজীবসমূহ উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ব্রি অর্গানিক সারের ব্যবহারে মাটিতে উপকারী অনুজীবের সংখ্যাও বৃদ্ধি পায়। পরিবেশবান্ধব এ প্রযুক্তিটি ইউরিয়া ও টিএসপি সার তৈরি বা আমদানি খরচ বহুলাংশে কমাবে এবং মাটির স্বাস্থ্য রক্ষাসহ ধানের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।\r\nড. উম্মে আমিনুন নাহার ২০০৫ সালে মালয়েশিয়ায় ইউনিভার্সিটি অব পুত্রা য় পিএইচডি গবেষণার সময় এই সার উদ্ভাবন কাজের সূচনা করেন।
নাইট্রোজেন স্থিরীকরণকারী (ঘরঃৎড়মবহ-ভরীরহম) ও ফসফেট দ্রবণকারী (চযড়ংঢ়যধঃব-ংড়ষঁনরষরুরহম) ব্যাকটেরিয়া এবং পিট ও পাম-তেল শিল্পের কম্পোস্টকৃত বর্জ্য দিয়ে তৈরি ক্যারিয়ার উপাদান সমন্বয়ে এই বায়োফার্টিলাইজার উদ্ভাবনের জন্য ২০১২ সালে তিনি জাতিসংঘের ওহঃবৎহধঃরড়হধষ ঝপরবহপব, ঞবপযহড়ষড়মু ধহফ ওহহড়াধঃরড়হ ঈবহঃৎব ভড়ৎ ঝড়ঁঃয-ঝড়ঁঃয ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ওঝঞওঈ) ও ঞযব ডড়ৎষফ অপধফবসু ড়ভ ঝপরবহপবং (ঞডঅঝ) আয়োজিত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন। তখন তার স্বপ্ন ছিল দেশে ফিরে নিজ দেশের জন্য একটি অনন্য অর্গানিক সার উদ্ভাবন করা। তিনি এই সার উদ্ভাবন পরিকল্পনায় ক্ষুদ্র কৃষকদের জমিতে মাটির উর্বরতা সমস্যা সমাধান, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ব্যয়বহুল রাসায়নিক সার নির্ভরতা কমাতে স্বল্পমূল্যের প্রযুক্তির ওপর গুরুত্ব দেন।
\r\nধান চাষে নাইট্রোজেন সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা সাধারণত ইউরিয়া হিসেবে প্রয়োগ করা হয়। কিন্তু প্রয়োগকৃত নাইট্রোজেনের মাত্র ৩০-৫০% ব্যবহৃত হয়। বাকি অংশ অ্যামোনিয়ার উড়ে যাওয়া, নাইট্রাস-অক্সাইড নির্গমন ও নাইট্রেট লিচিংয়ের মাধ্যমে অপচয় হয়। ফসফরাস উদ্ভিদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা সাধারণত টিএসপি বা ডিএপি আকারে ব্যবহৃত হয়। রক ফসফেট হলো এসব সারের প্রাকৃতিক উৎস। রক ফসফেট সরাসরি ব্যবহারে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমে এবং উৎপাদন ব্যয় হ্রাস পায়। তবে এটি ধীরে দ্রবণীয় হওয়ায় ফসফেট দ্রবণীয়কারী ব্যাকটেরিয়া ব্যবহারে এটি উদ্ভিদের জন্য সহজলভ্য হয়। এই প্রযুক্তি সম্প্রসারণ ও গ্রহণের মাধ্যমে ইউরিয়া ও টিএসপি ব্যবহার কমিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা সম্ভব।
গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ সমস্যার সমাধান হবে। কম্পোস্টিং প্রক্রিয়ায় বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে সবুজ জ্বালানি সৃষ্টি হবে এবং ধানখেতের মাটিতে জৈব পদার্থ বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। \r\nগত ২০২৩-২৪ আমন ও বোরো মৌসুমে ব্রি, গাজীপুরে পরিচালিত গবেষণায় দেখা গেছে- ৭০% নাইট্রোজেন (ঘ), শূণ্য ভাগ ফসফরাস (চ), ১০০% পটাশ ও সালফার (ক ্ ঝ)-এর সঙ্গে ব্রি-অর্গানিক সার প্রয়োগ করলে অর্থনৈতিক লাভজনকতা বৃদ্ধি পায় প্রায় ১.৮৯ গুণ। যা থেকে প্রতীয়মান হয় যে, রাসায়নিক সারের পরিবর্তে ব্রি-অর্গানিক সার ব্যবহার করলে উৎপাদন খরচ সাশ্রয় করে অধিক লাভ নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি রাসায়নিক সারের ওপর নির্ভরতা হ্রাস পায়।
\r\nএই সার বাজারজাতকরণের লক্ষ্যে গত ৯ ফেব্রুয়ারি ব্রি ও এসিআই-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ব্রি তাদের উদ্ভাবিত ব্রি অর্গানিক সার উৎপাদন প্রযুক্তি এসিআই পিএলসি-কে হস্তান্তর করবে। এসিআই এই প্রযুক্তি ব্যবহার করে দেশের কৃষকদের জন্য মানসম্মত জৈবসার উৎপাদন ও বাজারজাত করবে। উৎপাদন দক্ষতা ও গুণগত মান নিশ্চিত করতে এসিআই নিজস্ব কারখানা ও আধুনিক পরীক্ষাগার স্থাপন করবে। ব্রি র পক্ষে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান ও এসিআই-এর পক্ষে গ্রুপ অ্যাডভাইজার ড. এফ. এইচ. আনসারী চুক্তিতে স্বাক্ষর করেন। \r\nব্রি র পরিচালক ড. মো.
রফিকুল ইসলাম বলেন, অর্গানিক সার একটি পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি, যা গৃহস্থালি বর্জ্য, গোবর, পোল্ট্রি লিটার, রক ফসফেট, বায়োচার এবং উপকারী অণুজীবের সমন্বয়ে তৈরি। হেক্টরপ্রতি মাত্র ৫০০-৭৫০ কেজি সার ব্যবহার করেই ধান চাষে ফসফেট সার সম্পূর্ণভাবে বাদ দেওয়া সম্ভব। পাশাপাশি নাইট্রোজেন সারের ব্যবহার ৩০ শতাংশ কমিয়েও শতভাগ রাসায়নিক সারের সমপরিমাণ ফলন পাওয়া যায়। এই সার ব্যবহারে মাটির জৈব কার্বনের পরিমাণ বৃদ্ধি পায়, পানি ধারণক্ষমতা উন্নত হয় এবং উপকারী অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি পায়, যা শিকড়কে শক্তিশালী করে। \r\nএসিআই গ্রুপ অ্যাডভাইজার ড. এফ. এইচ. আনসারী মনে করেন, এই অর্গানিক সার শুধু রাসায়নিক সারের বিকল্প নয়; এটি বাংলাদেশের ধান উৎপাদন ব্যবস্থায় অর্থনৈতিক সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি রূপান্তরমূলক উদ্ভাবন। যথাযথ নীতিগত সহায়তা ও ব্যাপক প্রয়োগের মাধ্যমে এ প্রযুক্তি দেশের কৃষিখাতে টেকসই রূপান্তর ঘটাতে সক্ষম। \r\nলেখক : ঊর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর\r\nsmmomin8 @gmail.com
